Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২২
আপডেট: ১৬:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২২

করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ছাড়াল ১৯ লাখ

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৩ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২০ জন করোনা রোগী। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩০ হাজার ৪৪৮ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ১৯ লাখ ০৪ হাজার ৮২৬ জনে।

আরও পড়ুন- শাবির ঘটনায় উপাচার্য ফরিদ উদ্দিনের দুঃখ প্রকাশ

এখন পর্যন্ত সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৯১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

আরও পড়ুন- সার্চ কমিটিতে ৩২৯ জনের নাম প্রস্তাব

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ হাজার ৮২১ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জনে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়