Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ২২ ফেব্রুয়ারি ২০২২

২৬ ফেব্রুয়ারির পরও টিকার প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

২৬ ফেব্রুয়ারির পরও করোনা টিকার প্রথম ডোজ চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, এরপরও স্বাভাবিক টিকা কর্মসূচি চলমান থাকবে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে '২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম' বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে আহ্বান করব টিকা নেওয়ার। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টি কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন- পাঁচ ভাইয়ের পর চলে গেলেন রক্তিমও

তিনি বলেন, দশ কোটি ডোজ টিকা আমাদের হাতে রয়েছে। আমরা এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। বিশেষ এই কর্মসূচির বিষয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি। বাস, ট্রাক, দোকান মালিক সমিতির সঙ্গে কথা বলেছি। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা একদিনে ১ কোটি মানুষকে টিকা দিতে চাই। বিশেষ করে শ্রমজীবী মানুষকে। কারণ শ্রমজীবীদের অনেকে এখনো টিকা নেননি। ২৬ তারিখে সব ইউনিয়নে টিকা দেওয়া হবে। কেন্দ্রের নাম ইউনিয়ন পরিষদ থেকে জানিয়ে দেওয়া হবে। ওই দিন ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ নিয়ে গেলেই টিকা পাবেন নাগরিকরা। এছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারবেন। মোবাইল না থাকলে তার নাম-ঠিকানা নিয়ে টিকা দেওয়া হবে।

আরও পড়ুন- করোনায় আজ মারা গেলেন ১৬ জন, শনাক্ত ১৫৯৫

১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো অনুমোদন দেয়নি। অনুমোদন পেলে দেওয়া হবে। এখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাস্ক পরতে হবে।

এখন করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেকটা ভালো জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গতকাল সংক্রমণ এবং আক্রান্তের সংখ্যা কম ছিল। তাই আমরা আজ থেকে স্কুল-কলেজ খুলে দিয়েছি।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়