Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৬ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৩ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩২, ১৬ এপ্রিল ২০২২

ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত রাশাদ হোসাইন

রাশাদ হোসাইন

রাশাদ হোসাইন

আগামীকাল ১৬ এপ্রিল (রোববার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন চারদিনের সফরে  ঢাকায় আসছেন। এ সফরে তিনি বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি মন্ত্রনালয়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রোববার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাশাদ হোসাইন বাংলাদেশে আসছেন। তার সাথে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে শিডিউল করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম বারের মতো ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এর মত একটি শীর্ষ গুরুত্বপূর্ণ পদে একজন মুসলিমকে মনোনয়ন দিয়েছেন। রাশাদ হোসাইন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। এর আগে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনে (ওআইসি) প্রতিনিধিত্ব করেছেন। তাছাড়া হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসোসিয়েট কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়