নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২৯, ২৯ মে ২০২২
১৫ থেকে ২১ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা
আগামী ১৫ জুন থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জনশুমারি ও গৃহগণনা-২০২২। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়নে ২১ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এ উপলক্ষে ‘শুমারি সপ্তাহ’ হিসেবে ১৪ জুন দিবাগত রাত ১২টা (শূন্য মুহূর্ত ১৫ জুন)-কে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে বিবেচনা করা হবে।
রোববার (২৯ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুসারে, এবার প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি পরিচালিত হবে। একটি ওয়েবভিত্তিক Intergrated Census Management System (ICMS) প্রস্তুতসহ Geographical Information System (GIS) পদ্ধতিতে গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন- গরমে ঘর ঠান্ডা রাখবে যে পাঁচ গাছ
জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএস এর ৪ হাজার ৫০০ এর অধিক কর্মচারী এ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন।
এছাড়া বিবিএস বহির্ভুত বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৯০০ জন কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুমারিতে সঠিক তথ্য প্রদান উদ্বুদ্ধকরণ বিষয়ক গান, নাটিকা, ডকুড্রামা, শুমারি কাউন্ড ডাউন, ডকুমেন্টারি দেশের সকল সরকারি-বেসরকারি গণমাধ্যমে প্রচার করা হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে স্থানীয় ক্যাবল টিভিতে জনশুমারি প্রচার, প্রচার সামগ্রী বিতরণ, ডকুমেন্টারি প্রচারসহ শুমারি চলাকালে মাইকিং করা হবে।
আরও পড়ূন- প্লাস্টিক বর্জ্য মুক্ত হচ্ছে মাধবকুন্ড
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। ২য় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে। দশ বছর পর্যাবৃত্তি অনুসরণপূর্বক দেশের ৩য়, ৪র্থ ও ৫ম জনশুমারি ও গৃহগণনা যথাক্রমে ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ মহামারির কারণে পৃথিবীর অন্য অনেক দেশের ন্যায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় ১০ বছর পর্যাবৃত্তি অনুসরণপূর্বক ২০২১ সালে পরিচালনা করা সম্ভব না হলেও আগামী ১৫-২১ জুনে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
আলী আমজাদে রিইউনিয়ন
ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার
বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























