নিজস্ব প্রতিবেদক
আজ থেকে শিশুদের দেয়া হচ্ছে বিশেষভাবে তৈরি ফাইজার টিকা
টানা বারো দিন চলবে শিশুদের টিকাদান কর্মসূচি
দেশের জেলা ও উপজেলা পর্যায়ে আজ থেকে শুরু হয়েছে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচি ১২ দিন চলবে। এরপর এক দিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে দেশের জেলা-উপজেলার বিভিন্ন কেন্দ্রে এ কর্মসূচি শুরু হয়েছে।
এর আগে গতকাল সোমবার (১০ অক্টোবর) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হকের স্বাক্ষর করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজার টিকা দেওয়া হবে। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শিশুদের করোনা টিকার দুই ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। আজ থেকে জেলা ও উপজেলা পর্যায়ের ৫-১১ বছরের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ জন্য ইতিমধ্যেই সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে এসব শিশুর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর কভিড-১৯ টিকা কার্ড দেখিয়ে কাছের স্কুল ভ্যাকসিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) কাছের কেন্দ্র থেকে টিকা নিতে হবে। কোনো কারণে শিশুর নিবন্ধন সম্ভব না হলেও কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে।
অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্র্তৃপক্ষ আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচির সময়সীমা নির্ধারণ করবেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























