ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ২৬ জানুয়ারি ২০২৩

চিনির দাম বাড়ল কেজিতে ৫ টাকা

সাদা চিনি। ছবি- সংগৃহীত

সাদা চিনি। ছবি- সংগৃহীত

দেশের বাজারে আরেক দফায় বেড়েছে চিনির দাম। প্রতি কেজি চিনিতে পাঁচ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বিএসআরএ। নতুন দাম অনুযায়ী এখন থেকে খোলা চিনি ১০৭ টাকা, প্যাকেটজাত ১১২ টাকা দরে বিক্রি করা হবে।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) চিনির দাম বৃদ্ধির এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)। নতুন দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসআরএ বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির ঊর্ধ্বমূখী দাম, ডলারের বাড়তি বিনিময় হার এবং স্থানীয় পরিশোধকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে চিনি বিক্রি হবে।

উল্লেখ্য, দেশের চিনির বাজারে সংকট চলমান। বাজারে প্যাকেটজাত চিনি উধাও বললেই চলে। আবার কোথাও পাওয়া গেলেও ভোক্তাদের তা কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়েও চড়া মূল্যে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়