আই নিউজ ডেস্ক
সিলেটে যাত্রাবিরতি, বিমানেই থাকছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি সিলেটে বিমান থেকে নামবেন না।
যাত্রাবিরতি উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের জনসমাগম এড়াতে বিমানবন্দর চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও বাড়ানো হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানের যাত্রাবিরতিকালে বিমানবন্দর এলাকায় কাউকে ভিড় করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদেরও বিমানবন্দর এলাকায় উপস্থিত না থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি থাকবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকা কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় রাখা হয়েছে।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























