Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন জয়শঙ্কর

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই ঢাকা সফরে আসছেন। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে।

এ ছাড়া, খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এসব প্রতিনিধির আগমন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকলসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা চলাকালে টানা ৪০ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়