আই নিউজ ডেস্ক
স্বামীর কবরের পাশে সমাহিত খালেদা জিয়া
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত খালেদা জিয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে রাজধানীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
দাফনকালে সবার আগে কবরে নামেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বিকেল সোয়া ৪টার দিকে দাফন কার্যক্রম শুরু হয় এবং কিছুক্ষণ পরই তা সম্পন্ন হয়।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরদেহ দাফনের জন্য জিয়া উদ্যানে নেওয়া হলে সড়কের দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় এলাকাজুড়ে শোক ও নীরবতার আবহ বিরাজ করে।
দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।
ইএন/এসএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























