কমলগঞ্জে ২১শে ফেব্রুয়ারি উদযাপনে প্রস্তুতি সভা
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার সকাল সাড়ে ১১টায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
২০:৫১ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজার শহরের চৌমোহনা, কোর্ট পয়েন্ট ও কুসমবাগে টিকা বুথ
মৌলভীবাজার শহরের তিনটি পয়েন্টে টানা তিনদিন থাকবে করোনার টিকা বুথ। সকল নাগরিককে টিকার আওতায় আনতে মৌলভীবাজার পৌরসভা এ উদ্যোগ নিয়েছে।
১৭:৩৮ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
স্বপ্নের শহর মৌলভীবাজারে উন্মুক্ত মঞ্চ
এক সময় শিল্প সাহিত্যে অনেক অগ্রসর ছিলো আমাদের স্বপ্নের শহর মৌলভীবাজার। কালের পরিক্রমায় নানা প্রতিকূলতায় এতে কিছু ভাটা পরে।
১৭:২৫ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজার শহরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মেয়র চত্বরে নির্মাণ হচ্ছে উন্মুক্ত মঞ্চ। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উন্মুক্ত মঞ্চের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মেয়র ফজলুর রহমান। এ সময় জেলা শহরের সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
১৬:৫৩ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
সাব-রেজিস্ট্রি অফিস সরানোর সিদ্ধান্ত : রাজনগরে ৮ ঘণ্টার অবরোধ
মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস উপজেলা পরিষদ থেকে দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ জনগণ ৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
১৪:৫৩ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার নামল ২ শতাংশের ঘরে
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২ জন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৩:৫৪ ১৪ ফেব্রুয়ারি, ২০২২
শেরপুরে ৪২ পিছ ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপির অর্ন্তভুক্ত শেরপুর বাজার এলাকা থেকে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশ।
২২:০৮ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
ভোক্তা অধিকারের অভিযান : কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২১:৪২ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
কমলগঞ্জে ৯ ইউনিয়নে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ
উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার দুপুর ১২ টায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে পৃথক পৃথক আয়োজনে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেন।
১৭:৫৩ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন
মৌলভীবাজারের রাজনগরে সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর নিয়ে পক্ষে-বিপক্ষে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এনিয়ে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন দু'পক্ষ।
১৫:১২ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজারে বিশ্ব বেতার দিবস পালিত
‘সবাই মিলে বেতার শুনি,বেতারে আস্থা রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হলো বিশ্ব বেতার দিবস। রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে রোববার (১৩ ফেব্রুয়ারি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪:৫৩ ১৩ ফেব্রুয়ারি, ২০২২
সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
২৩:১২ ১২ ফেব্রুয়ারি, ২০২২
প্রথম ম্যাচেই হোঁচট খেলো গতবারের রানার্সআপ শাহমোস্তফা লিজেন্ডস
নেছার আহমদ এমপি কাপ সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রথম খেলায় গতবারের রানার্সআপ দল শাহমোস্তফা লিজেন্ডসকে ১৬ রানে হারিয়ে দারুণ শুরু করেছে ফ্রেন্ডস গার্ডেন।
১৭:৫১ ১২ ফেব্রুয়ারি, ২০২২
কুলাউড়ায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা, বেশিরভাগই শিশু
মৌলভীবাজারের কুলাউড়ায় টানা শীতে বিপর্যস্ত জনজীবন। শীতের প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগ। ডায়রিয়ায় ও ঠাণ্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভিড়।
১৬:২০ ১২ ফেব্রুয়ারি, ২০২২
কমলগঞ্জে মাটি ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ায় ঘটনায় মামলা
গত ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে টিলা কেটে মাটি পরিবহনকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা একটি ট্রাক আটক করেন। পরে মাটি পরিবহনের সাথে যুক্ত একদল লোক ওই কর্মকর্তার কাছ থেকে ট্রাকের চাবি ছিনিয়ে নিয়ে মাটি ভর্তি ট্রাক নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।
১৫:৪৪ ১২ ফেব্রুয়ারি, ২০২২
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৫:০৯ ১২ ফেব্রুয়ারি, ২০২২
করোনা : মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯, সুস্থ ৫০
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৫০ জন করোনাকে জয় করেছেন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ৯ জনকে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৩:৫২ ১২ ফেব্রুয়ারি, ২০২২
ফেসবুকে পোস্ট দিয়ে বাচ্চা পালক দিতে চায় পরিবার
পরিবারের হাজারো স্বপ্ন নিয়ে একটি শিশুর জন্ম হয়। যে শিশুটি জন্মের পর বাবা-মা আদর যত্নে দেখাশোনায় বেড়ে উঠার কথা তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বাচ্চা পালক দিতে চান বাচ্চার পরিবার। ঘটনাটি মৌলভীবাজারের।
২১:৩৫ ১১ ফেব্রুয়ারি, ২০২২
কুলাউড়ায় জাল টাকাসহ গ্রেফতার এক
কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার ৫০০ টাকার জাল নোটসহ কামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
১৬:৪৮ ১১ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজারে একদিনে সুস্থ হলেন ৪৮ জন, শনাক্তের হার ১০.৪
মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৪৮ জন করোনাকে জয় করেছেন। একই সময়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে ১৯ জনকে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
১৪:৪৫ ১১ ফেব্রুয়ারি, ২০২২
মৌলভীবাজারের রুমান বিপিএল স্কোরার
মৌলভীবাজার আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও ক্রিকেট কোচ রুমান মজুমদার প্রথমবারের মতো বঙ্গবন্ধু বিপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সিলেট ভেন্যুতে স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে টি-২০ বিশ্বকাপ এবং অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১১:৫৮ ১১ ফেব্রুয়ারি, ২০২২
কমলগঞ্জে সাংবাদিক ইসহাক কাজলের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমির পুরষ্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সাংবাদিক ইসহাক কাজল এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে ইসহাক কাজল গণপাঠাগারের উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।
২১:২৪ ১০ ফেব্রুয়ারি, ২০২২
নেছার আহমদ এমপি সিপিএএম টি২০ উদ্বোধন
ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মৌলভীবাজার- সিপিএএম সদর এর আয়োজনে শুরু হয়েছে নেছার আহমদ এমপি সিপিএএম টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
২১:০৫ ১০ ফেব্রুয়ারি, ২০২২
জেলা পরিষদের উদ্যোগে বড়লেখায় দরিদ্রদের জন্য কম্বল ও মাস্ক হস্তান্তর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে শীতার্ত জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানিকভাবে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান।
২০:২৪ ১০ ফেব্রুয়ারি, ২০২২
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- জেলার আলোকিত মানুষদের খোঁজখবর
গবেষক আহমদ সিরাজের বিদ্যালয় পরিদর্শনে শিক্ষাবিদ অধ্যক্ষ সাইয়্যিদ মুজিব








































