কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩:০৫ ১০ জানুয়ারি, ২০২৬
পাহাড়ি রোমাঞ্চে মেতে উঠলেন চার শতাধিক দৌড়বিদ
প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পাহাড়ি পথের দুর্গমতাকে সঙ্গী করে মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে রাজকান্দি হিল ম্যারাথন। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকায় আয়োজিত ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চার শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন।
২১:৫৮ ০৯ জানুয়ারি, ২০২৬
সড়ক উন্নয়নের ধোঁয়ায় শ্রেণিকক্ষ অচল, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের গোবরর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলমান সড়ক উন্নয়ন কাজের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। কমলগঞ্জ উপজেলা থেকে আদুমপুর পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের একেবারে সামনে প্রতিদিন পিচ গলানোর জন্য আগুন জ্বালানোসহ বিভিন্ন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। এতে সৃষ্ট কালো ধোঁয়া, ধুলাবালি ও ছাইয়ে বিদ্যালয় প্রাঙ্গণ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে, যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
১৮:৪৯ ০৮ জানুয়ারি, ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল, নেমেছে ৭ ডিগ্রিতে
দেশের শীতলতম অঞ্চল হিসেবে পরিচিত ‘চায়ের রাজধানী’ শ্রীমঙ্গলে চলতি শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে। কনকনে ঠাণ্ডা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে অন্যতম সর্বনিম্ন।
১৪:২৩ ০৮ জানুয়ারি, ২০২৬
বড়লেখায় প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার টেকাহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাসের বর্ণাঢ্য ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটেছে। বুধবার বিকেল চারটায় ছিল তাঁর কর্মজীবনের শেষ কর্মদিবস। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরগ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় আবেগঘন বিদায় সংবর্ধনা।
২২:৫৬ ০৭ জানুয়ারি, ২০২৬
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭:২৯ ০৭ জানুয়ারি, ২০২৬
কাবিনের জমিতে গড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্রীনাথপুর আলমাছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৩:৪০ ০৬ জানুয়ারি, ২০২৬
শ্রীমঙ্গলে অসহায় শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গলে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মৌলভীবাজার জেলা শাখা। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে একটি কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০:৪২ ০৪ জানুয়ারি, ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের স্মরণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩:৫৪ ০৩ জানুয়ারি, ২০২৬
মৌলভীবাজারে ৩১ প্রার্থীর মনোনয়ন যাচাই: বৈধ ২৬, বাতিল ৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাইয়ে মোট ৩১ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং ত্রুটিপূর্ণ হওয়ায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
২০:৫৮ ০৩ জানুয়ারি, ২০২৬
শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে মনোনয়ন যাচাই: বৈধ ৭ জন, বাতিল ২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪৫ ০৩ জানুয়ারি, ২০২৬
মৌলভীবাজারে মেগা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (সিপিএ ইউ সিক্স) উদ্যোগে আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-৮) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০:০৪ ০২ জানুয়ারি, ২০২৬
সনাতনী বৈদিক বিদ্যালয়ের ১০১ সদস্যের জেলা কমিটি অনুমোদিত
সনাতন ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি বিস্তারের লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ।
২৩:৪২ ০১ জানুয়ারি, ২০২৬
বড়লেখায় খাসি স্টুডেন্ট ইউনিয়নের রজত জয়ন্তী উদযাপিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আগার খাসি পুঞ্জিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে খাসি স্টুডেন্ট ইউনিয়ন (কেএসইউ)-এর প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
১৩:০৬ ৩০ ডিসেম্বর, ২০২৫
মৌলভীবাজারের ৪টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
০০:০৬ ৩০ ডিসেম্বর, ২০২৫
কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ‘হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা সম্পন্ন হয়।
২১:৩৭ ২৭ ডিসেম্বর, ২০২৫
কমলগঞ্জে লৈশেমপুং ও ইউনেস্কোর বিশেষ আয়োজন
মৌলভীবাজারের কমলগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এক ব্যতিক্রমধর্মী কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮:৫৮ ২৭ ডিসেম্বর, ২০২৫
শ্রীমঙ্গলে পর্যটন খাতে ভোক্তা-অধিকার সচেতনতা সভা
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন খাতের স্টেকহোল্ডারদের সঙ্গে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহযোগিতায় শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলের রামনগর এলাকার গ্র্যান্ড সেলিম রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
১৭:৩৭ ২৭ ডিসেম্বর, ২০২৫
কমলগঞ্জে ‘পাঙাল সাহিত্য’ সংসদের অভিষেক অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত একমাত্র মুসলিম নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী মণিপুরী মুসলিম বা পাঙাল সম্প্রদায়ের মণিপুরী ও বাংলা সাহিত্য চর্চার প্লাটফর্ম পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে।
২০:১৮ ২৫ ডিসেম্বর, ২০২৫
শ্রীমঙ্গলে গীর্জায় গীর্জায় বড়দিনের আনন্দ-প্রার্থনা
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন খ্রিস্টান মিশন, খাসিয়া পুঞ্জি ও গীর্জাগুলোতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।
১৯:৫৬ ২৫ ডিসেম্বর, ২০২৫
বড়দিন উপলক্ষে মৌলভীবাজারে নিরাপত্তা সভা
খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯:৫৫ ২১ ডিসেম্বর, ২০২৫
মৌলভীবাজারে নাচে-গানে প্রাক-বড়দিনের আনন্দে মাতলো শিশুরা
কেক কাটা, নাচ-গান ও আনন্দঘন পরিবেশে প্রাক-বড়দিনের উৎসবে মেতে উঠলো মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের তিন শতাধিক শিশু। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রকল্প প্রাঙ্গনে এই প্রাক-বড়দিন উপলক্ষে বার্ষিক বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
১০:১০ ১৯ ডিসেম্বর, ২০২৫
মৌলভীবাজারে ৫ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন
‘নৃত্যের ছন্দে জাগাই শিল্পের আলো’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে নটরাজ নৃত্যাশ্রমের উদ্যোগে পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য ‘কত্থক’ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
০৯:৪১ ১৯ ডিসেম্বর, ২০২৫
শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
১৬:২৮ ১৭ ডিসেম্বর, ২০২৫
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- ঘরে ঘরে চলছে খাসি, মনিপুরী, ও গারোদের ঐতিহ্যবাহী উৎসবের প্রস্তুতি
- মৌলভীবাজারে ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার ৩৬ বিএনপি নেতা
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- হুমকিতে জনস্বাস্থ্য
কমলগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে দশ চাকার ডাম্পার ওভারলোড বালুবাহী ট্রাক - জুড়ীতে সাফারি পার্ক নির্মাণের ফলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হল: পরিবেশমন্ত্রী









































