বড়লেখায় ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল!
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টায় ওই কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
১৪:৩৭ ২৮ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় ভোট গ্রহণে ধীরগতি, নারী ভোটারদের উপস্থিতি বেশি
কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। তবে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি বলে জানান ভোটাররা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা কুলাউড়া সদর রাউৎগাও, কাদিপুর ইউপির ১২ টি কেন্দ্রে ঘুরে জানা যায়, সকাল থেকে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়।
১৩:৩৫ ২৮ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে আদিবাসীদের ওপর হামলা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে কর্মধা ইউনিয়নে ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় আদিবাসীদের ভোটকেন্দ্রে যাওয়ার পথে হামলা করে।
১২:৩৩ ২৮ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখায় চলছে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ও বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোটগ্রহণ পরিচালনায় রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা।
১১:২৭ ২৮ নভেম্বর, ২০২১
বড়লেখা সদরে ভোট হবে ইভিএমে
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে চলবে ভোটগ্রহণ। বাকি নয়টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে হবে ভোটগ্রহণ।
২১:৫১ ২৭ নভেম্বর, ২০২১
উৎসব আর শঙ্কায় শ্রীমঙ্গল পৌর নির্বাচন
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। ভোটযুদ্ধের আরমাত্র কয়েকঘন্টা বাকি। নির্বাচনের শেষ মুহুর্তে এসে ঘটছে সহিংসতা। আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন রাহিদসহ আহত হয়েছেন ৭ থেকে ৮ জন। দুই মেয়র প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিয়ে জনগণ ও প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। সহিংসতা ঠেকাতে মাঠে তৎপর রয়েছে পুলিশ, র্যাবসহ আইশৃঙ্খলাবাহিনী।
২০:৫১ ২৭ নভেম্বর, ২০২১
বড়লেখায় সব কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপিতে আগামীকাল রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। শনিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। পাশাপাশি এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
১৯:৪১ ২৭ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় কারা হাসবেন শেষ হাসি, অপেক্ষা আর উৎকন্ঠায় প্রার্থীরা
আগামীকাল রোববার (২৮ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রতি আর প্রতিদ্বন্দী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন চেয়ারম্যান পদের ৫৬ জন প্রার্থীসহ সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা। প্রচার প্রচারণা শেষে এখন প্রহর গুণছেন ভোটারদের রায়ের। কারা হচ্ছেন বিজয়ী এ নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে চলছে জল্পনা কল্পনা।
১৮:৫৬ ২৭ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু
করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ফাইজার টিকাদান শুরু হয়েছে। এ সময় টিকা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় ছিল। তবে পরীক্ষার আগে টিকাগ্রহণ করতে পেরে খুশি পরীক্ষার্থীরা।
১৬:৩৯ ২৭ নভেম্বর, ২০২১
পঞ্চম ধাপে মৌলভীবাজারের যেসব ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি
পঞ্চম ধাপে দেশের ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৫ জানুয়ারি। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ধাপে মৌলভীবাজারের দুই উপজেলার ১৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৬:১১ ২৭ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় সবকটি কেন্দ্র গুরুত্বপূর্ণ, মাঠে থাকবেন ১০ ম্যাজিস্ট্রেট
রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩টি ইউনিয়নের ১৩০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ না হলেও সবকটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এজন্য ইউনিয়ন পরিষদের নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে ১০ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এছাড়াও ৩ প্লাটুন বর্ডার গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন, অতিরিক্ত পুলিশ ও এপিপিএনের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাঠে থাকবেন।
১৫:১৭ ২৭ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ার ১৩ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৮ নভেম্বর)। নির্বাচনের আনুষাঙ্গিক সকল সামগ্রী ভোটের আগের দিন কেন্দ্রে পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।
১৪:১৩ ২৭ নভেম্বর, ২০২১
কুলাউড়ায় উৎসব আর শঙ্কায় ৭ শত প্রার্থীর প্রচারণায় মুখর ভোটের মাঠ
মৌলভীবাজারের কুলাউড়া ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জনসহ সংরক্ষিত নারী ও সাধারণ ইউপি সদস্য পদে রেকর্ডসংখ্যক ৭ শত প্রার্থীর প্রচার-প্রচারণায় উপজেলার প্রতিটি গ্রাম ও হাটবাজারে উৎসবের আমেজ বিরাজ করছে। উৎসবের আমেজের সাথে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনকে প্রভাবিত ও ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগও করেছেন বেশ কয়েকজন প্রার্থী।
১২:১৪ ২৭ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে আপন দুই ভাই চেয়ারম্যান প্রার্থী
চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আপন দুই ভাই । বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এদিন বড় ভাই জিয়াউর রহমান ও ছোট ভাই আতাউর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
০০:২৯ ২৭ নভেম্বর, ২০২১
মধ্যরাত থেকে মৌলভীবাজারের যেসব এলাকায় চলবে না মোটরসাইকেল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনসহ দুই উপজেলার ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেসব এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী রোববার (২৮ নভেম্বর) এসব ইউনিয়ন ও শ্রীমঙ্গল পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।
২৩:৫৩ ২৬ নভেম্বর, ২০২১
এমসিডিসি’র প্রথম শতক সাহানের, হ্যাট্রিকম্যান সিব্বির
‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর প্রথম শতক হাঁকালেন একাটুনা লাল দলের ব্যাটসম্যান সাহান।
২১:৫৯ ২৬ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক উৎসব
মৌলভীবাজারে এ সাংস্কৃতিক উৎসবে ছিলো মোট ৫টি পর্ব- নবান্নের অনুষ্ঠান, বাউল শিল্পীদের নিয়ে গানের আসর, তৃণমূল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা এবং প্রবীণ সঙ্গীতশিল্পীদের নিয়ে অনুষ্ঠান।অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন শিল্পীরা, পুরনো শিল্পীদের সাথে যুক্ত হয়েছে নতুন শিল্পীর মুখ।
২০:২৫ ২৬ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে রাসেল হত্যা : মূল হত্যাকারীসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনের নিজ বাড়ি থেকে গত শুক্রবার (১৯ নভেম্বর) রাতে হয়েছিল চা শ্রমিক রাসেল মিয়া (২৮)। পরদিন শনিবার দুপুরে বাড়ির পাশে আমঘাট নামক পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ। লাশ উদ্ধারের ৬ দিন পর সূত্রহীন এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করে মূল হত্যাকারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
১৯:৫৯ ২৬ নভেম্বর, ২০২১
শ্রীমঙ্গল পৌর নির্বাচনী সহিংসতায় আহত ৮, দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ
শ্রীমঙ্গল পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংহিসতায় ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই মেয়র পদপ্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অন্যকে এ ঘটনায় দায়ী করেছেন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর শ্রীমঙ্গল শহরের ডাক বাংলো পুকুরপাড় এলাকায়। শ্রীমঙ্গলের বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধুর বাসভবন একই এলাকায়।
১৯:১৭ ২৬ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে মণিপুরি চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন
র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরি চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মণিপুরি ললিতকলা একাডেমী ও মণিপুরি নাট্যশিল্পী গোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
১৭:৪৫ ২৬ নভেম্বর, ২০২১
শ্রীমঙ্গলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে ওয়ার্কার্স পার্টির গণসংযোগ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সমর্থনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। মৌলভীবাজার জেলা কমিটি, শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এ গণসংযোগে উপস্থিত ছিলেন।
১৪:০৮ ২৬ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী যারা (নামসহ তালিকা)
মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৬৬ জন প্রার্থী। এরমধ্যে খলিলপুরে ৪ জন, মনুমুখে ৪ জন, কামালপুরে ৮ জন, আপার কাগাবালায় ৫ জন, আখাইলকুড়ায় ৫ জন, একাটুনায় ৩ জন, চাঁদনীঘাটে ৭ জন, কনকপুরে ৭ জন, আমতৈলে ৪ জন, নাজিরাবাদে ৬ জন, মোস্তফাপুরে ৫ জন এবং গিয়াসনগরে ৮ জন।
০০:০৯ ২৬ নভেম্বর, ২০২১
রাজনগরের ৮ ইউনিয়নে মনোনয়নপত্র জমা দিলেন ৪০ চেয়ারম্যান প্রার্থী
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪০ জন প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
২৩:৪৩ ২৫ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অবহিতকরণ সভা
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প ২য় পর্যায়-এর আওতায় বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয়।
২২:৩৯ ২৫ নভেম্বর, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা





































