রাতের গল্প শুনতে চাই না, বিএনপি রাতের গল্প বানাইছে : শ্রীমঙ্গলে আহমদ হোসেন
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পৌরসভা নির্বাচন। এতে নৌকার প্রার্থীকে সমর্থন জানাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, রাতের গল্প বিএনপি শুনাইছে, আমরা রাতের গল্প শুনাবো না। শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সৈয়দ মনসুরুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২১:৫৪ ২৫ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় আহত পিতা-পুত্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
২০:৪৮ ২৫ নভেম্বর, ২০২১
নাজিরাবাদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন জমা দিলেন আশিকুর রহমান
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও রাজনগরে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৯:৩৭ ২৫ নভেম্বর, ২০২১
‘নির্বাচনের আগেই আমার ভোটার-সমর্থকদের ভয় দেখাচ্ছে নৌকার লোকজন’
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার চা শিল্প সমৃদ্ধ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচন। কিন্তু এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়রের সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে- এমন অভিযোগ জানিয়েছেন মেয়র মহসীন মিয়া মধু।
১৯:০৬ ২৫ নভেম্বর, ২০২১
কামারচাকে প্রার্থী বদল, শেখ হাসিনার চিঠি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বদল করা হয়েছে। এ ব্যাপারে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়- ‘কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নজমুল হককে বাংলাদেশ আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
১৭:৩৪ ২৫ নভেম্বর, ২০২১
ছাত্র ঐক্য পরিষদের রাজনগর উপজেলা কমিটি গঠন
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের রাজনগর উপজেলার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সৌরভ মালাকারকে আহবায়ক ও গৌতম ভট্টাচার্যকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৭:০২ ২৫ নভেম্বর, ২০২১
রাজনগরের কামারচাকে আতাউর নয়, নৌকার প্রার্থী সেলিম!
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আতাউর রহমান নয়, নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিম। এ বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত।
১৫:২২ ২৫ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
মৌলভীবাজারের কমলগঞ্জে মৌ-বক্স স্থাপনের মাধ্যমে ডাল ও তেল জাতীয় ফসল এবং আম, লিচু ইত্যাদি পরাগায়নের হার বৃদ্ধির মাধ্যমে ফলন বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
১৪:১০ ২৫ নভেম্বর, ২০২১
বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতা বহিষ্কার
মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনজনকে এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় একজনকে বহিষ্কার করা হয়েছে।
২২:৩৩ ২৪ নভেম্বর, ২০২১
নাগরিক বঞ্চনা নিয়েই ১০ বছর পর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার চা শিল্প সমৃদ্ধ পর্যটন উপজেলা শ্রীমঙ্গলের প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচন। নানা জটিলতা কাটিয়ে প্রস্তাবিত পৌর এলাকার নাগরিকদের বঞ্চিত রেখেই অবশেষে হচ্ছে এ নির্বাচন। আগামী ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা গণসংযোগ আর প্রচার-প্রচারণায় পাড় করছেন ব্যস্ত সময়।
২১:৩৯ ২৪ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে ছাত্রদলের মশাল মিছিল
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মশাল মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
২১:৩৩ ২৪ নভেম্বর, ২০২১
জেলা প্রশাসকের কাছে মৌলভীবাজার জেলা বিএনপির স্মারকলিপি প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
২০:৪৭ ২৪ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে ১৩৩ টাকায় ৪০ জনের পুলিশে চাকরি
মৌলভীবাজার জেলা পুলিশ লাইনস মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের বাছাইয়ের শেষে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ৪০ জনকে বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। এই চাকরি পেতে তাদের খরচ হয়েছে ১৩৩ টাকা মাত্র।
১৯:৫০ ২৪ নভেম্বর, ২০২১
মৌলভীবাজারে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার কমিটি বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আশু রঞ্জন দাশকে আহবায়ক এবং মহিম দে'কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে পূজা উদযাপন পরিষদের কেন্দ্র কমিটি।
১৫:৩৮ ২৪ নভেম্বর, ২০২১
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে মৌলভীবাজারে গণশুনানি
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে মৌলভীবাজারে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
১৪:০৩ ২৪ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার : পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
মৌলভীবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। এর মধ্যে পুরুষ ৮৭ জন এবং মহিলা ১০ জন। এদের সকলেই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
১২:৩৭ ২৪ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার সদর ও রাজনগরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
মৌলভীবাজার সদর ও রাজনগরের বিশটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
২৩:২০ ২৩ নভেম্বর, ২০২১
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক
সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরী মারা গেছেন। সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
২৩:০২ ২৩ নভেম্বর, ২০২১
মৌলভীবাজার শিল্পকলা একাডেমির ‘সাংস্কৃতিক উৎসব-২০২১’
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে সাংস্কৃতিক উৎসব-২০২১। মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রথম দিনে নবান্নের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
২২:৪২ ২৩ নভেম্বর, ২০২১
ফেইসবুকে ফেইক আইডি খুলে গুজব ছড়ানোর প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে এলাকায় গুজব ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১:৩৩ ২৩ নভেম্বর, ২০২১
কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব পালিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে অনুষ্ঠিত হয়েছে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি হচ্ছে ‘খাসি সেং কুটস্নেম’ (Khasi Seng Kutsnem)। দেশব্যাপী খাসিয়াদের ঐতিহ্যবাহী 'খাসি সেং কুটস্নেম' উৎসব (বর্ষবরণ) পুঞ্জিগুলোতে মঙ্গলবার উৎসবের আমেজে উৎসবে মিলিত হয় তারা এই দিনে। বর্ণিত সাজে খাসিয়া সম্প্রদায়ের ছেলে মেয়েরা সাজে তারা। এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্ত প্রায় সংস্কৃতি ও খেলাধূলাকে তুলে ধরা হয়।
২০:০৯ ২৩ নভেম্বর, ২০২১
৩৩৩ নম্বরে কল দিয়ে বড়লেখায় বন্ধ হলো বাল্যবিবাহ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৩৩৩ নম্বরে কলে অভিযোগ পেয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে বাল্যবিবাহ। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ৬টায় দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়ষ্ক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
১৮:৩৫ ২৩ নভেম্বর, ২০২১
পুলিশের উদ্যোগে কমলগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পুলিশের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩:৪১ ২৩ নভেম্বর, ২০২১
বার্মিংহাম প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজার প্রেসক্লাবে মতবিনিময়
বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মৌলভীবাজারে আগমন উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২:৪৬ ২২ নভেম্বর, ২০২১
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- প্রাচীন ইতিহাসের সাক্ষী মৌলভীবাজারের রাজচন্দ্রের জমিদার বাড়ি
- সহস্র নেতাকর্মী নিয়ে মনোনয়ন জমা দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ
- কমলগঞ্জে সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক, খুশি অভিভাবকরা
- সরাসরি সিসিমপুরে মৌলভীবাজার শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ
- গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের কাত্যায়ানী পূজা
- বালিগাঁও বিজয় উৎসব, দুই দিনব্যপী লোকজ মেলা





































