ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে মৌলভীবাজার মহিলা আওয়ামী লীগের কেক কাটা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে মৌলভীবাজারে জেলা মহিলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার আইভি রহমান হলে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং মৌলভীবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজিয়া রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহিলা আহমদসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। 

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং কেক কাটা হয়।

সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি বলেন, করোনাভাইরাস মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপগুলো আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এদেশের মানুষের জন্য টিকার ব্যবস্থা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

এসময় তিনি মহান আল্লাহ তায়ালার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।

এছাড়াও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর জন্মদিনে অনুষ্ঠিত হয়েছে গণটিকা কার্যক্রম। মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডে আজ টিকা নিয়েছেন ২ হাজার ৯৫৩ জন। এছাড়াও পৌরসভার উদ্যোগে খাদ্য সহায়তা বিরতণ করা হয়েছে অসহায়-অসচ্ছল ২০০ মানুষের মধ্যে। 

অন্যদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন। জেলা ছাত্রলীগ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করে এ দিনটি পালন করেছে।

আইনিউজ/এসডি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ