ঢাকা, সোমবার ১৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ২ ১৪৩৩

প্রকাশিত: ১৪:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

মাধবপুরে এএসপির গাড়িতে ছিনতাই

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর গাড়ি গতিরোধ করে মালামাল ছিনতাই করে নেয় একদল দুর্বৃত্ত।

রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেঙ্গাডোবা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঢাকায় সার্কেল এএসপিদের সভায় যোগদান শেষে গত রোববার (৮ সেপ্টেম্বর) রাতে স্ত্রীকে নিয়ে একটি মাইক্রোবাসে কর্মস্থলে ফিরছিলেন। ওই সময় ১০ থেকে ১২জনের একদল দুর্বৃত্ত গাড়ীতে লোহার রড দিয়ে ঢিল দেয়। বিকট শব্দ শুনে চালক গাড়ী দাঁড় করাতেই দুর্বৃত্তরা তাদের গাড়ী থেকে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও লাগেজ ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর বেঙ্গাডোবা হাওর থেকে একটি লুণ্ঠিত লাগেজ উদ্ধার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে জড়িত সন্দেহে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের সাড়াশি অভিযান চলছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ