ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

প্রকাশিত: ১৩:৩১, ১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৪:৫৫, ১ সেপ্টেম্বর ২০১৯

এবার ভারতে বসেও দেখা যাবে বিটিভি

আইনিউজ ডেস্ক: এবার শুধু বাংলাদেশ নয় ভারতের সর্বত্রও দেখা যাবে বিটিভি। গত বুধবার এই বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে দু'দেশের মধ্যে। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই তথ্য জানিয়েছেন বলে দেশটির সংবাদমাধ্যম এএনআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রকাশ জাভড়েকর বলেন, "বাংলাদেশের সঙ্গে এদিন ভারত এক চুক্তি সাক্ষর করেছে, যার ফলে এখন থেকে ডিডি ইন্ডিয়া চ্যানেল দেখা যাবে বাংলাদেশে এবং বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল বিটিভি দেখা যাবে ভারতের সর্বত্র।"

তিনি আরো জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে এই পারস্পরিক সহযোগিতার উদ্যোগ অত্যন্ত দরকারি এবং মোদি সরকার একে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, এতোদিন ভারতের কোনো সরকারি চ্যানেল বাংলাদেশে দেখা যেতোনা এবং বাংলাদেশের কোনো সরকারি চ্যানেলও ভারতে দেখা যেতোনা। তবে, এবার থেকে ভারতের সর্বত্র বিটিভি উপভোগ করতে পারবে দেশটির জনগণ। বাংলাদেশেও সর্বত্র ভারতের সরকারি চ্যানেল ডিডি ইন্ডিয়ার অনুষ্ঠান দেখা যাবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়