Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৭ ১৪৩২

প্রকাশিত: ১৩:০৬, ২৬ মে ২০১৯
আপডেট: ১৩:০৮, ২৬ মে ২০১৯

বগুড়ায় নুরুর উপর ছাত্রলীগের হামলা

বগুড়া: বগুড়ায় ইফতার মাহফিলে অবস্থানকালে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুরু। আজ শনিবার বগুড়ার পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পৌর পার্কে সাধারণ ছাত্র আন্দোলন পরিষদের ইফতার মাহফিলে বিকেলে যোগ দিতে সেখানে উপস্থিত হন ডাকসু ভিপি নুরুল হক নুর। এ সময় তার ওপর চড়াও হন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা নুরুকে মারধর করেন। হামলায় নুরসহ কয়েকজন আহত হয়েছেন। তারা আরো জানান, হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নুরুসহ আহতরা হাসপাতাল থেকে অন্যত্র চলে যান।   এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়