আফ্রিকাজুড়ে দেখা দিয়েছে করোনা টিকার সংকট
গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ প্রথমবার নিম্নমুখী হয়েছে বলে সম্প্রতি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে ব্যতিক্রম শুধু আফ্রিকা। সেখানে সংক্রমণের হার ৭ শতাংশ বেড়েছে। এমনকি দেশটিতে দেখা দিয়েছে টিকার সংকট।
২১:৩৬ ১৮ সেপ্টেম্বর ২০২১
সালমান শাহ: অকালে ঝরে যাওয়া নক্ষত্র
কিন্তু কাউকে কত বেশি পরিমাণে ভালোবাসলে মানুষ প্রিয় মানুষটির মৃত্যু-সংবাদ শুনে আত্মহত্যার মত সিদ্ধান্ত নিতে পারে এটা ভাবলেই অবাক হতে হয়। শুধু তাই নয়, আজ থেকে তেইশ বছর আগে যে মানুষটি না ফেরার দেশে চলে গেলেন, এখনো তাকে নিয়ে পত্রিকা, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া আর সাধারণ মানুষ কতটা মাতামাতি করেন, কতটা কষ্ট পান তার অকাল মৃত্যুতে সেটা দেখলেই কেবল বোঝা যায় সালমান শাহ নামক মহাতারকার মৃত্যুতে এই দেশ আসলে কী হারিয়েছে!
২১:৩৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, বিক্ষোভ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, আওয়ামী লীগ নেতা জুনেল আহমেদ তরফদারের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মুন্সীবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালিত হয়।
২১:১৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
বটবৃক্ষের ছায়া
খুব সম্ভবত: ১৯৬০ সালের কথা। আমি তখন নিতান্তই বালক। বরিশাল ব্রজমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক নিসর্গপ্রেমিক অধ্যাপক পাগলের মতো মেতে উঠেছিলেন সারা কলেজ এলাকাকে গাছে গাছে ভরে দেবেন। আমি তাঁর পায়ে পায়ে ঘুরতাম। আমাকে উদ্দেশ্য করেই তাঁর ঐ সব বাক্যবান। ওপরে ওপরে তাঁকে খুব রাগী মনে হোত - কিন্তু ভেতরে ভেতরে ভারী নরম একটি স্নেহপ্রবণ মন ছিল তাঁর। ছোটরা ঐ আদরটা সহজে বুঝতে পারে।
২১:০২ ১৮ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ার গণগ্রন্থাগারটি জলাবদ্ধ ময়লার ভাগাড়
কুলাউড়ার কেন্দ্রীয় গণগ্রন্থাগার চার বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই গ্রন্থাগার সংরক্ষণের অভাবেএখন জলাবদ্ধ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। গ্রন্থাগারের সংগৃহীত প্রখ্যাত লেখকদের লেখা মূল্যবান বইগুলোএখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
২০:৩৫ ১৮ সেপ্টেম্বর ২০২১
সৈয়দ মহসিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর মহোদয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন অনুষ্ঠানটির আয়োজন করেন।
১৯:৪৭ ১৮ সেপ্টেম্বর ২০২১
অফিস বন্ধ, তবুও চলছে ইভ্যালির চটকদার অফার
প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান (রাসেলের স্ত্রী) শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে র্যাব। এ অবস্থায় অফিস বন্ধ করে দিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তবুও থেমে নেই ইভ্যালির চটকদার অফার।
১৯:০৭ ১৮ সেপ্টেম্বর ২০২১
১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা পাবে ফাইজারের টিকা
বারো থেকে সতেরো বছর বয়সীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী এরই মধ্যে অনুমোদন দিয়েছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে ১২ বছরের তদূর্ধ্ব বয়সীদের টিকার আওতায় আনা হবে।
১৮:৩২ ১৮ সেপ্টেম্বর ২০২১
বঙ্গবন্ধুর ভাষণের দিনকে এবারও ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা
জাতিসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিন ২৫ সেপ্টেম্বরকে এবারও ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা করা হয়েছে। তৃতীয়বারের মতো এই দিবস উদযাপিত হতে যাচ্ছে।
১৭:৫৮ ১৮ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টি-শার্ট ও ফ্রি প্রশিক্ষণ উদ্বোধন
মৌলভীবাজারে বন্ধুমহল (ফ্রেন্ডস কিংডম) এর উদ্যোগে আনন্দ পাঠশালা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের টি-শার্ট বিতরণ এবং বিভিন্ন বিষয়ে ফ্রি প্রশিক্ষণ (আমারা উদ্যেক্তা তৈরী করি) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৭:৪২ ১৮ সেপ্টেম্বর ২০২১
দেশে একদিনে আরও ৩৫ মৃত্যু, শনাক্ত কমেছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ১৯০ জনকে।
১৭:২২ ১৮ সেপ্টেম্বর ২০২১
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতের সদ্যসাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোল থেকে নির্বাচিত বিজেপির এমপি বাবুল সুপ্রিয়।
১৭:১৮ ১৮ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে শ্রীহট্ট সাহিত্য সংসদ গঠন
মৌলভীবাজারের শেরপুরে গঠন করা হয়েছে শ্রীহট্ট সাহিত্য সংসদ। কমিটিতে সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলামকে সভাপতি ও কবি ইয়াসিন সেলিমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
১৭:০০ ১৮ সেপ্টেম্বর ২০২১
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে নিরাপত্তা-নজরদারি
করোনা মহামারীর কারণে দীর্ঘ দেড় বছর পর ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা ও সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। সম্ভাব্য এসব সংকট মোকাবিলায় উপাচার্যদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
১৬:৩৮ ১৮ সেপ্টেম্বর ২০২১
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
১৫:৫৮ ১৮ সেপ্টেম্বর ২০২১
ভেন্টিলেশনে জালাল আহমেদ চৌধুরী
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। শুক্রবার রাতে ভেন্টিলেশনে নেয়া হয়েছে তাকে।
১৫:২০ ১৮ সেপ্টেম্বর ২০২১
সিলেটে প্রাইভেট কার-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ২
সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।
১৪:৫৮ ১৮ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ ওজোনস্তর রক্ষায় সফলভাবে কাজ করছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন বলেছেন, মানবকূলকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাতে ওজোনস্তর রক্ষায় গৃহীত ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে বাংলাদেশ সফলভাবে কাজ করছে।
১৪:৪০ ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রতারক সব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
ইভ্যালি-ইঅরেঞ্জের মতো প্রতারণা করছে এমন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
১৪:২২ ১৮ সেপ্টেম্বর ২০২১
স্মৃতির মণিকোঠায় সৈয়দ মহসিন আলী: ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ভার্চুয়ালী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মৃতির মণিকোঠায় সৈয়দ মহসিন আলী শিরোনামে আন্তর্জাতিকভাবে ভার্চুয়ালী স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
১৪:০৭ ১৮ সেপ্টেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে কেবল ৬৫ বছর বয়সীরাই পাবে বুস্টার ডোজ
যুক্তরাষ্ট্রে কেবল ৬৫ বা তার অধিক বয়সীদেরই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে। শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক সংস্থা এফডিএ (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) এই তথ্য জানিয়েছে।
১৪:০২ ১৮ সেপ্টেম্বর ২০২১
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিনে’ পরীমনি
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। যেখানে রাবেয়া চরিত্রে দেখা যাবে তাকে।
১৩:৪২ ১৮ সেপ্টেম্বর ২০২১
‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে’
জাতীয় সংসদ নির্বাচন আসার আগেই বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৩:২১ ১৮ সেপ্টেম্বর ২০২১
আড়াই ঘণ্টা বন্ধ ছিলো শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীমঙ্গল ভানুগাছ সড়কে গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধা ৭টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে।
১৩:১৪ ১৮ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1014  
-   1015  
-   1016  
-   1017  
-   1018  
-   1019  
-   1020      
- পরবর্তী >    
- শেষ >>    










































