দেশে ৩ কোটি ৩৭ লাখ ডোজ করোনা টিকার প্রয়োগ
দেশজুড়ে চলছে টিকাদান কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জনকে।
১৪:৩৭ ১১ সেপ্টেম্বর ২০২১
হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে প্রাইভেটকার, নিহত ১
হবিগঞ্জের বানিয়াচং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পানিতে পরে কাকন দাশ (২১) নামের এক শিক্ষার্থীর নিহত হয়েছেন।
১৪:২২ ১১ সেপ্টেম্বর ২০২১
টুইন টাওয়ারে হামলার ২০ বছর
২০০১ সালের ১১ সেপ্টেম্বর, স্থানীয় সময় সকাল পৌনে ৯টা। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারে আঘাত হানে একটি বিমান। কিছু বুঝে উঠার আগেই আরেকটি বিমান পাশের ভবনে আঘাত হানে। ১ ঘণ্টার ব্যবধানে ধুলোয় পরিণত হয় বিশাল ভবন দুটি। মৃত্যু হয় প্রায় ৩ হাজার মানুষের।
১০:৫৯ ১১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার: ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা, শনাক্তের হার ১০
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ শতাংশে।
১০:৪৮ ১১ সেপ্টেম্বর ২০২১
ঢাকায় এসেছে আরও ৫৪ লাখ সিনোফার্মের টিকা
চীনের সঙ্গে সাড়ে সাত কোটি করোনার টিকা চুক্তির আওতায় আরও ৫৪ লাখ এক হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে টিকা নিয়ে আসা বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।
১০:৩৫ ১১ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপে ভালো সুযোগ রয়েছে, পাপনকে বলেছেন সাকিব
সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায়, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দেয়া হয় বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচটিতে দলের সঙ্গে ড্রেসিংরুমেও ছিলেন না সাকিব।
২৩:৫৭ ১০ সেপ্টেম্বর ২০২১
সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টিপাত
মধ্য-বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে বাড়তে পারে বৃষ্টিপাত।
২৩:৩৯ ১০ সেপ্টেম্বর ২০২১
প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৬ নির্দেশনা (ভিডিও)
রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে দেশের স্কুল-কলেজ। সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার পর কিভাবে চলবে সে সংক্রান্ত ১৬ দফা নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২৩:১৭ ১০ সেপ্টেম্বর ২০২১
‘রাজনৈতিক নেতাকর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই’
বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য- ‘রাজনৈতিক নেতা–কর্মীদের চাকর-বাকরের গুণাবলিও নেই।’ অবশ্য এটি বলার আগে জাফরুল্লাহ ‘চাকর-বাকরের’ কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
২৩:০৯ ১০ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ ও যুক্তরাজ্য গড়বে দ্বিপাক্ষিক জলবায়ু অংশীদারিত্ব
উন্নয়নের পথযাত্রায় কমমাত্রার কার্বন নির্গমনের উপায় অবলম্বনের লক্ষ্যে ঢাকার উদ্যোগের প্রতি সমর্থনে আর্থিক ও প্রযুক্তি সহায়তা সহজলভ্য করতে বাংলাদেশ ও যুক্তরাজ্য (ইউকে) দ্বিপাক্ষিক জলবায়ু অংশীদারিত্ব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
২২:৫১ ১০ সেপ্টেম্বর ২০২১
শাহজাহান হাফিজের কবিতা: প্রসঙ্গ নৈসর্গিক মৌলভীবাজার
কবি শাহজাহান হাফিজও এই দশকেরই একজন প্রগতিশীল চিন্তা-ভাবনার অধিকারী শক্তিমান শব্দকর্মী। যার সৃষ্টিতে মানুষ ও মানবিক মূল্যবোধ, প্রেম ও নৈসর্গিক চেতনা, দেশ-কাল-সমাজ ভাবনা এবং শৈশব-কৈশোর-যৌবনের স্মৃতিকাতরতা শৈল্পিক উপস্থাপনায় প্রাধান্য পেয়েছে।
২২:৪২ ১০ সেপ্টেম্বর ২০২১
এক বছর পর নতুন সরকার পেল লেবানন
রাজধানী ও বন্দরনগরী বৈরুতে ভয়াবহ একটি বিস্ফোরণের পর পদত্যাগ করেছিল লেবাননের তৎকালীন সরকার। ঘটনার এক বছরে ঘনীভূত হয়েছে দেশটির সংকট। এমন পরিস্থিতিতে অবশেষে নতুন সরকার পেল লেবানন। শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২২:৩২ ১০ সেপ্টেম্বর ২০২১
অনিয়ম-দুর্নীতির ঊর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
২২:২১ ১০ সেপ্টেম্বর ২০২১
প্রস্তুতি শেষ, খোলার অপেক্ষায় কমলগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি নির্দেশনার পর শুরু হয় বিদ্যালয়সমূহে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক প্রয়োগ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও কলেজগুলোতে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। গত কয়েকদিন ধরে শিক্ষকরা ও শ্রমিক নিয়োগ করে ঝোঁপঝাড় পরিষ্কার, শ্রেণী কক্ষ ধোঁয়ামোছাসহ অগ্রিম প্রস্তুতি শুরু করেন। তবে তুলনামূলক প্রাথমিক বিদ্যালয়সমূহের পরিস্কার পরিচ্ছন্নতা ছিল লক্ষ্যণীয়।
২২:১০ ১০ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে এক বর্ধিত কর্মীসভা গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
২২:০৩ ১০ সেপ্টেম্বর ২০২১
জিমেইলে আসছে ভয়েস ও ভিডিও কল সুবিধা
বার্তা আদান-প্রদানের পাশাপাশি জিমেইলে এখন থেকে ভিডিও ও ভয়েস কল করা যাবে। সম্প্রতি এমনই এক সুবিধার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল।
২২:০২ ১০ সেপ্টেম্বর ২০২১
সহকারি শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক বহিষ্কার
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এক সহকারি শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে বহিষ্কার হয়েছেন ফারুকুজ্জামান বিপ্লব নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
২১:৫০ ১০ সেপ্টেম্বর ২০২১
সাত মাস পর শি-বাইডেন ফোনালাপ
সাত মাস পর প্রথম ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘দুই নেতা বিশ্বের সর্ববৃহৎ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে আলোচনা করেছেন।’-বিবিসি
২১:৪২ ১০ সেপ্টেম্বর ২০২১
শনিবার দেশে আসছে সিনোফার্মের ৫৪ লাখ টিকা
চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা দেশে আসছে। শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
২১:২০ ১০ সেপ্টেম্বর ২০২১
আওয়ামী লীগ সংগঠন হিসেবে শক্তিশালী, ভবিষ্যতে আরও হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়।
২০:৩৬ ১০ সেপ্টেম্বর ২০২১
কলঙ্কের ইতিহাস তৈরি করেছেন জিয়া পরিবার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের সকল কলঙ্কের ইতিহাস তৈরি করেছে জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া। বাঙালির ভাগ্যকে নির্বাসন দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করেছে খুনি জিয়া ও তার দোসররা।
১৯:৫৫ ১০ সেপ্টেম্বর ২০২১
শেষ ম্যাচে ২৭ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২৭ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিতলেও ৮ উইকেটে ১৩৮ রান করে শেষ ম্যাচে গুটিয়ে যায় বাংলাদেশ।
১৯:২৮ ১০ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গলে ত্রিপুরীদের প্রথাগত আইন ও রীতিনীতি নিয়ে মতবিনিময়
শ্রীমঙ্গলে ত্রিপুরা প্রথাগত আইন ও রীতিনীতি বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮:১১ ১০ সেপ্টেম্বর ২০২১
এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প
পানির গ্লাসে ছিল টলটলে এসিড। স্বামী তাকে পানির বদলে এসিড পান করতে দেয়। পপি তা জানতো না। অসুস্থ পপি শুধু পানি চেয়েছিল স্বামীর কাছে। এক গ্লাস পানি ভেবেই এসিড পান করে পপি।
১৭:৪৮ ১০ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1011  
-   1012  
-   1013  
-   1014  
-   1015  
-   1016  
-   1017      
- পরবর্তী >    
- শেষ >>    














































