শিক্ষায় এগিয়ে বিদ্রোহী প্রার্থী, অর্থ-সম্পদে কৃষকলীগ সভাপতি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর হলফনামা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত হলফনামায় দেখা গেছে প্রতিদ্বন্দ্বিতায় চার প্রার্থীর মধ্যে শিক্ষায় এগিয়ে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রেমসাগর হাজরা।
২০:০৫ ২১ সেপ্টেম্বর ২০২১
ক্রেতাদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে পুনরায় দারাজের ডি-মার্ট সেবা
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) আবারও তাদের ডি-মার্ট সেবা চালু করতে যাচ্ছে। এখন ঘরে বসে স্বাচ্ছন্দ্যে নিজের সুবিধামত প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতারা এ বিশেষ সুযোগটি উপভোগ করতে পারবেন। ডি’মার্টে গ্রোসারি, বেবি কেয়ার ও বিউটি পণ্যের মত গৃহস্থালির সকল ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে। বিভিন্ন চমৎকার ছাড় ও অফারসহ পুনরায় শুরু হওয়া ডি-মার্ট ক্যাম্পেইনটি চলবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
১৯:৫০ ২১ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে কুকুরের উপর গাড়ি তোলার ঘটনায় হামলা, আহত ৪
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে কুকুরের উপর গাড়ির চাকা তোলার ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদমপুরের আদকানী-পূর্বজালালপুর সড়কে এ ঘটনাটি ঘটে।
১৯:৪১ ২১ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গলে আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল রায়ের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮:৪৫ ২১ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে জিআর-এর চাল বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২ হাজার গরীব, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জিআর এর চাল বিতরণ করা হয়েছে।
১৮:২৭ ২১ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে, আরও ২৬ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৫৬২ জনকে।
১৬:৩৩ ২১ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
'খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:২৭ ২১ সেপ্টেম্বর ২০২১
চটকদার-লোভনীয় বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল
চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কেনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
১৬:১২ ২১ সেপ্টেম্বর ২০২১
ফের একদিনের রিমান্ডে ইভ্যালির রাসেল
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের আবারও একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই আবেদনে রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
১৫:৫৩ ২১ সেপ্টেম্বর ২০২১
জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ দিয়েছে। দারিদ্র্য দূরিকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে অগ্রসরের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
১৫:৩৬ ২১ সেপ্টেম্বর ২০২১
আফগান ক্রিকেটের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি বরখাস্ত
বরখাস্ত হলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। সোমবার এক দল মানুষ আফগান ক্রিকেট বোর্ডের অফিসে প্রবেশ করে। তারা প্রধান নির্বাহী পরিবর্তনের আদেশ দেয়। শিনওয়ারির বদলি হিসেবে নাসেবুল্লাহ খানকে নতুন সিইও হিসেবে নিয়োগ দেন।
১৫:১৬ ২১ সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগ্য নেতৃত্বে করোনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মহামারিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ করোনা মহামারি মোকাবিলার পাশাপাশি অন্যান্য সংক্রামক ব্যাধিগুলোর নিয়ন্ত্রণে ঘুরে দাঁড়িয়ে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে।
১৪:৫৪ ২১ সেপ্টেম্বর ২০২১
লাউ পাতায় ‘ইলিশ পাতুরি’
চলছে ইলিশের মৌসুম। তাই ইলিশ দিয়ে বানিয়ে ফেলুন নিত্য নতুন মুখোরোচক পদ। আজ শিখে নেওয়া যাক ইলিশ পাতুরি বানানোর রেসিপি।
১৪:৩২ ২১ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশি ভেবে ভারতীয় যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
১৪:০৮ ২১ সেপ্টেম্বর ২০২১
তৃতীয়বারের মতো ক্ষমতায় জাস্টিন ট্রুডো
কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি। এর ফলে টানা তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা এএফপি।
১৩:৪১ ২১ সেপ্টেম্বর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: বাংলা সাহিত্য
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য বাংলা থেকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১৩:২৭ ২১ সেপ্টেম্বর ২০২১
৪% সুদে প্রণোদনা ঋণ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দ্বিতীয় দফায় প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ বিতরণের লক্ষ্যে সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব খাজা শাহরিয়ার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৩:১৪ ২১ সেপ্টেম্বর ২০২১
সিলেটে বাসার ছাদ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
সিলেট নগরীর মজুমদারি এলাকায় বাসার ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
১৩:০১ ২১ সেপ্টেম্বর ২০২১
জামিন পেলেন রাজ কুন্দ্রা, যা বললেন শিল্পা শেঠি
পর্নগ্রাফি মামলায় দুই মাস কারাবাসের পর অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার রুপি মুচলেকা দেয়ার শর্তে সোমবার (২০ সেপ্টেম্বর) তাকে জামিন দিয়েছেন আদালত।
১২:৪৫ ২১ সেপ্টেম্বর ২০২১
রাসেল দম্পতিকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।
১২:৩২ ২১ সেপ্টেম্বর ২০২১
টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
১২:২১ ২১ সেপ্টেম্বর ২০২১
আলঝেইমার্স রোগ: অবহেলা নয়, চাই সচেতনতা
সময়ের সঙ্গে সঙ্গে জীবনযাপন বদলের কারণে বাড়ছে আলঝেইমার্স আক্রান্ত হওয়ার প্রবণতাও।
১২:০৯ ২১ সেপ্টেম্বর ২০২১
জালাল আহমেদ চৌধুরী আর নেই
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
১১:৪৭ ২১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার: ২৪ ঘণ্টায় শনাক্ত ৭, সুস্থ হননি কেউ
মৌলভীবাজারে জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে একদিনের ব্যবধানে কমেছে করোনা শনাক্তের হার। তব গত একদিনে কেউ সুস্থও হন নি।
১১:২৪ ২১ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1009  
-   1010  
-   1011  
-   1012  
-   1013  
-   1014  
-   1015      
- পরবর্তী >    
- শেষ >>    










































