রাজধানীর কিছু এলাকায় রোববার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসের পাইপ লাইনের সংস্কারকাজের জন্য রাজধানীর কিছু এলাকায় রোববার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
২১:২৪ ১১ সেপ্টেম্বর ২০২১
জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্যিক সম্মেলন: সভাপতি রহিম, সম্পাদক ছানু
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার ত্রি-বার্যিক সম্মেলন আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ফৌজদারি মোড়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ্ব মাসুম রেজা রহিম সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২১:০২ ১১ সেপ্টেম্বর ২০২১
সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের মেয়ে কাঁকন (ভিডিও)
‘আর একলগে সিলেট থাকি আওয়া হইতো নায় রে বইন। আমি তোর লগে আর লাগতাম নায়।’ এভাবেই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মৌলভীবাজারের মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঈশিতা রায়। হবিগঞ্জে দাদার বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন ঈশিতার সহপাঠী কাঁকন দাশ, মাত্র ২১ বছর বয়সেই জীবনাবসান।
২০:৩৫ ১১ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারের এসপি সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ
বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। গত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ পুরষ্কার দেওয়া হয় তাকে।
২০:১৯ ১১ সেপ্টেম্বর ২০২১
ওমরাহ করতে সৌদি যাচ্ছেন সাত টাইগার
গত কয়েক মাস ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেটের টাইগাররা। এবার বিশ্বকাপের আগে মিলেছে কিছুটা বিশ্রামের সময়। আর এই ছুটিকেই কাজে লাগিয়ে একসাথে ওমরাহ করতে সৌদি আরব যাচ্ছেন সাত টাইগার। আগামী ১৬ সেপ্টেম্বর দেশ ছাড়বেন তারা।
১৯:১৯ ১১ সেপ্টেম্বর ২০২১
শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে- এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশের মানুষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান; বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।
১৯:০৫ ১১ সেপ্টেম্বর ২০২১
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে হেলথ টিভি ও বীকন পয়েন্ট লিমিটেড এর যৌথ উদ্যোগে এবং অপসোনিন ফার্মা লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতাল, সিরিয়াস বিডি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষতায় আজ শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে এক বর্ণাঢ্য আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
১৮:৫২ ১১ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পাম ওয়েল, শুকনো মরিচ, চিনি, আদা ও ডালের দাম। খুচরা বাজারে কেজিতে চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে পণ্যগুলির দাম। যার ফলে বাজারগুলোতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের খুচরা ক্রেতাদের মাঝে অস্বস্তি দেখা গিয়েছে।
১৮:৩৮ ১১ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান আর নেই
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মন্নান (৬৮) শনিবার সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলেপুর গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৮:২৯ ১১ সেপ্টেম্বর ২০২১
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব মোঃ মোকাব্বির হোসেন প্রধান অতিথি হিসেবে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রমের উদ্বোধন করেন।
১৮:১৮ ১১ সেপ্টেম্বর ২০২১
চা শ্রমিকদের মধ্যে অনুদান দিলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান বিতরণ করেছেন।
১৮:০৭ ১১ সেপ্টেম্বর ২০২১
এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ দলের স্কোয়াড
অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোকে স্কোয়াড দিতে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। এরই মধ্যে আসরটিতে অংশ নেয়া ১৬ দলই তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
১৮:০৫ ১১ সেপ্টেম্বর ২০২১
ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব। জনগণকে ডিজিটাল প্রযুক্তির সাথে ব্যাপকভাবে সম্পৃক্ততা করার পাশাপাশি প্রযুক্তির বিষয়ে শিক্ষিত করা অপরিহার্য। এ বিষয়ে সরকারের পাশাপাশি বিসিএসসহ সংশ্লিষ্ট ট্রেডবডিসমূহকে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
১৭:৫৮ ১১ সেপ্টেম্বর ২০২১
দ্বিতীয় ডোজ না নিয়েই পেলেন টিকার সনদ
করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ না নিলেও মোবাইলে দ্বিতীয় ডোজ সম্পন্নের মেসেজ এসেছে। শুধু তাই নয়, সুরক্ষা অ্যাপ থেকে পেয়েছেন সনদও। এমনটাই ঘটেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের সাথে।
১৭:৩৯ ১১ সেপ্টেম্বর ২০২১
দেশে একদিনে আরও ৪৮ মৃত্যু, শনাক্তের হার ৭.০৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৩২৭ জনকে।
১৭:১৫ ১১ সেপ্টেম্বর ২০২১
পরিবেশমন্ত্রীর সঙ্গে হিন্দু যুব পরিষদের বড়লেখা শাখার মতবিনিময়
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের বড়লেখা শাখা।
১৭:১০ ১১ সেপ্টেম্বর ২০২১
খুলছে স্কুল: অভিভাবকদের করণীয়
দেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য বিবেচনায় সেই বছরের ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর কয়েক ধাপে সেই ছুটি বাড়তে থাকে। অবশেষে দেড় বছর পর রোববার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে।
১৬:৪৭ ১১ সেপ্টেম্বর ২০২১
আইসিইউতে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। কোলনে টিউমার ছিল তার। অস্ত্রোপচার করে তা সরিয়ে ফেলার পর বর্তমানে আইসিইউতে আছেন তিনি।
১৬:২৯ ১১ সেপ্টেম্বর ২০২১
সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে
দেশে করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৬:১৯ ১১ সেপ্টেম্বর ২০২১
আলী আশরাফের আসনে নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
১৫:৫৯ ১১ সেপ্টেম্বর ২০২১
আফগানিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ নবী
টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন রশিদ খান। এরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি-২০ বিশ্বকাপে মোহাম্মদ নবীকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে।
১৫:৩৮ ১১ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ভানু লাল রায়
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়।
১৫:১৫ ১১ সেপ্টেম্বর ২০২১
সাভারে ট্যানারি বন্ধে সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়ন শুরু
সাভার ট্যানারি কমপ্লেক্স বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম সভার সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়।
১৪:৫৮ ১১ সেপ্টেম্বর ২০২১
শহীদ মিনার এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর শহীদ মিনার এলাকার ময়লার স্তুপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
১৪:৪৮ ১১ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1010  
-   1011  
-   1012  
-   1013  
-   1014  
-   1015  
-   1016      
- পরবর্তী >    
- শেষ >>    














































