প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের সৌজন্য সাক্ষাৎ
আগামী অক্টোবরের শুরুর দিকে বিশ্বকাপে অংশ নিতে ওমানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। আইপিএলে অংশ নিতে রোববার রাতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন সাকিব আল হাসান। তার আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
২২:২৪ ১২ সেপ্টেম্বর ২০২১
দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় কৃষি বিপ্লব ঘটবে
কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদনের সম্ভাবনা অনেক। ইতোমধ্যে আমাদের কৃষি বিজ্ঞানীরা ধান, ডাল, তরমুজ, আলু, ভুট্টা, বার্লি, সূর্যমুখী, শাকসবজিসহ অনেক ফসলের লবণাক্ততাসহিষ্ণু উন্নত জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এসব জাত ও উৎপাদন প্রযুক্তি উপকূলবর্তী বিপুল এলাকার সকল চাষিদের মধ্যে দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে কাজ চলছে। এ জন্য রোডম্যাপ প্রণয়নের কার্যক্রম চলমান আছে। চাষিরা এসব ফসলের চাষ করলে দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় নতুন করে কৃষি বিপ্লব ঘটবে।
২২:১৫ ১২ সেপ্টেম্বর ২০২১
ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
২২:০৮ ১২ সেপ্টেম্বর ২০২১
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা: মন্ত্রী
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শীঘ্রই কিশোরগঞ্জে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হাওর মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও এ সময় জানান মন্ত্রী।
২১:৫৭ ১২ সেপ্টেম্বর ২০২১
আত্মহত্যা প্রতিরোধে একসঙ্গে
‘আত্মহত্যা’ এ যেন আমাদের কাছে এখন নিত্যদিনের পরিচিত শব্দ। খবরের কাগজ বা টিভিতে প্রতিদিন খুব জমকালো আয়োজনের সাথে আমাদের কাছে উপস্থাপন করা হয়। কারো প্রিয়জন বা কারো পরিচিত মুখের আত্মহননের ছবিখবরের কাগজের ফ্রন্ট পেজে বড়বড় অক্ষরে ছাপা হয়। সমসাময়িক এই পরিস্থিতিতে আমাদের সকলকে একজোট হয়ে আত্মহত্যা প্রতিরোধ করতে এগিয়ে আসা দরকার। আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আসুন আত্মহত্যা নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
২১:৫৩ ১২ সেপ্টেম্বর ২০২১
চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২ স্মার্টফোন নিয়ে এল স্যামসাং
সম্প্রতি, দেশের বাজারে শক্তিশালী ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন গ্যালাক্সি এফ২২ স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মিলেনিয়াল প্রজন্ম ও তরুণ প্রফেশনালদের চাহিদা অনুযায়ী চমৎকার ফিচারের সমন্বয়ে মোবাইলটি তৈরি করা হয়েছে।
২১:৫০ ১২ সেপ্টেম্বর ২০২১
‘বাবা, করোনা আসার পর আজ প্রথম ঈদ ঈদ লাগছে’
শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার শামছুল হকের মেয়ে কাজী নওশীন জাহান ঐশী এই করোনা কালেই সে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে। দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল বন্ধ থাকার পর আজ স্কুলের প্রথম দিনে হাজির হয়েছে সে। নতুন স্কুল, নতুন ড্রেস, নতুন জুতোতে ষষ্ঠ শ্রেণীতে প্রথম ক্লাস! তাই সে অনেক আনন্দিত।
২১:৩২ ১২ সেপ্টেম্বর ২০২১
রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন বঙ্গবন্ধু: প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। পাকিস্তানের শোষণ- নিপীড়ন, অত্যাচার-জুলুম থেকে এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া দল। রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ষড়যন্ত্রকারীদের স্থান বঙ্গবন্ধুর আওয়ামী লীগে কোনোদিন হবে না।
২১:২২ ১২ সেপ্টেম্বর ২০২১
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে শ্রীঘরে কুলাউড়ার দুই যুবক
চোরাইকৃত বাজাজ পালসার মোটরসাইকেল বিক্রি করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রেতাকে দেখতে নিয়ে গিয়েছিলেন কামরুল ইসলাম নামে এক যুবক। অবশেষে মোটরসাইকেলটির আসল মালিক সিলেট থেকে ৮ মাস আগে তাঁর চুরি যাওয়া বাজাজ পালসারটি একজন স্বজনের মাধ্যমে চিহ্নিত করেন।
২০:৫৮ ১২ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২
মৌলভীবাজারের কমলগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। প্রতিবাদে মুন্সিবাজার- মৌলভীবাজার সড়ক ১ ঘন্টা অবরোধ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ৯ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজারে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
২০:৩৬ ১২ সেপ্টেম্বর ২০২১
বিদ্যুৎখাতে উৎপাদনের চেয়ে গ্রাহকদের কাছ থেকে কম মূল্য নিচ্ছে সরকার
হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা-৩ বিদ্যুৎ কেন্দ্রের ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৫টি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতীয় গ্রীডে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মূল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলির শুভ উদ্বোধন করেন তিনি।
২০:২৭ ১২ সেপ্টেম্বর ২০২১
করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। বর্তমান সরকার ছেলে-মেয়েদের মধ্যে পার্থক্য দূর করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের সুযোগদানের কারণে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে লেখাপড়ায় এগিয়ে যাচ্ছে। মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে উল্লেখ করে মন্ত্রী এসময় মেয়েদের নিয়মিত মনোযোগসহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
২০:১৯ ১২ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গলে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা বাগানের ফুলছড়া গারো পল্লীর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে নিজস্ব সংস্কৃতির কৃষ্টি নৃত্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালন করা হয়।
১৯:৪৮ ১২ সেপ্টেম্বর ২০২১
‘শিশুদের একটা চকলেট দেইনি, যদি মাস্ক খুলে ফেলে’
আমি একজন প্রধান শিক্ষক। তবে প্রথমে আমি শিক্ষক, তারপর প্রধান শিক্ষক। প্রত্যেক মানুষের একটি নিজস্ব জগৎ আছে। আমার জগতে নিজের সন্তানের মতোই আবেগের জায়গা আমার খেলাঘর, কর্মক্ষেত্র। এখানে আমি একেকটি শিশুকে আবিষ্কার করি একেকভাবে। ওদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমি নিত্যদিন নতুন কিছু শিখি।
১৮:১৪ ১২ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার (ভিডিও)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর মাঝরগাঁও থেকে রোববার (১২ সেপ্টেম্বর) উদ্ধার করা হয় ১২ ফুট লম্বা অজগর সাপ। ওজন প্রায় ১৬ কেজি।
১৮:০০ ১২ সেপ্টেম্বর ২০২১
‘সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, জাতির জন্য খুবই খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। দেশবাসীর সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি।
১৭:৪০ ১২ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনায় আরও অর্ধশতাধিক মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৮৭১ জনকে।
১৭:১০ ১২ সেপ্টেম্বর ২০২১
অনেকদিন পর বিদ্যালয়ে যাচ্ছে সন্তানরা
অনেক দিনের আকাঙ্ক্ষা আজ উৎসাহ উদ্দীপনায় রূপ নিলো। নতুন স্কুল ড্রেস, নতুন জুতা-মোজা, নতুন মাস্ক পরে প্রস্তুত হয়ে আমাদের ছোট মেয়ে অনশ্রী রাণী দাশ আজ মৌলভীবাজারের ঐতিহ্যবাহী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে প্রথম ক্লাস করলো।
১৭:০০ ১২ সেপ্টেম্বর ২০২১
করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার।
১৬:৫৮ ১২ সেপ্টেম্বর ২০২১
খুলেছে মৌলভীবাজারের স্কুল, পরিদর্শনে জেলা প্রশাসক
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার ৫৪৩ দিন পর খুলেছে দেশের স্কুল-কলেজ। দীর্ঘদিন পর সরাসরি ক্লাসরুমে ফিরেছে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকেই মৌলভীবাজারসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে।
১৬:২১ ১২ সেপ্টেম্বর ২০২১
তাহিরপুরে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে দেশের স্কুল-কলেজ। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল থেকেই শিক্ষার্থীদের কলতানে মুখর হয়ে উঠেছে বিদ্যাপীঠগুলোর আঙিনা।
১৬:০০ ১২ সেপ্টেম্বর ২০২১
কক্ষ অপরিচ্ছন্ন, আজিমপুর গার্লস স্কুলের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিচতলার একটি কক্ষ অপরিচ্ছন্ন পাওয়ায় অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৫:৪৫ ১২ সেপ্টেম্বর ২০২১
কুবিতে আন্তর্জাতিক একাডেমিক ইন্টিগ্রিটি ওয়েবনার অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাকেটিং বিভাগ কতৃক আয়োজিত আন্তর্জাতিক একাডেমিক ইন্টিগ্রিটি ও প্লেজারিজম বিষয়ে ওয়েবনার অনুষ্ঠিত হয়েছে।
১৫:৩০ ১২ সেপ্টেম্বর ২০২১
বিদ্যুৎ ব্যবহারে সবাই সচেতন হবেন: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন অনেকেই অর্থশালী ও সম্পদশালী হয়ে গেছেন। আপনারা বিল দেবেন, বিদ্যুৎ ব্যবহার করবেন। কিন্তু মনে রাখতে হবে আমরা যে বিদ্যুৎটা উৎপাদন করছি, তার খরচটা অনেক বেশি।
১৫:১৪ ১২ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1008  
-   1009  
-   1010  
-   1011  
-   1012  
-   1013  
-   1014      
- পরবর্তী >    
- শেষ >>    














































