দেশে করোনায় আরও ৫৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৬৩৯ জনকে।
১৭:০৭ ৭ সেপ্টেম্বর ২০২১
ভারতের বিদেশমন্ত্রী ও তথ্যমন্ত্রীর সাথে ড. হাছান মাহমুদের বৈঠক
ভারত সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মঙ্গলবার নয়াদিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে বৈঠক করেছেন।
১৬:৫০ ৭ সেপ্টেম্বর ২০২১
গোলাম পরওয়ারসহ ৯ জামায়াত নেতা রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৬:৩৯ ৭ সেপ্টেম্বর ২০২১
সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে চাকরি
‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬:২৪ ৭ সেপ্টেম্বর ২০২১
খুলছে স্কুল, মৌলভীবাজারে শিক্ষকদের সাথে মেয়রের বৈঠক
দীর্ঘদিন পর সারাদেশে আগামী ১২ তারিখ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এমন অবস্থায় পৌর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানের সাথে এক মতবিনিময় সভায় আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জীবাণুমুক্ত করে শিক্ষার্থীদের ক্লাস করার উপযোগী করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।
১৫:৫৯ ৭ সেপ্টেম্বর ২০২১
সালমান-অজয়-অক্ষয়ের বিরুদ্ধে মামলা
বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন ও রাকুল প্রীত সিংসহ ৩৮ জন ভারতীয় তারকার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।
১৫:৫৯ ৭ সেপ্টেম্বর ২০২১
ট্রুডোকে পাথর ছুড়ে মারলেন বিক্ষোভকারীরা
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।
১৫:৪৬ ৭ সেপ্টেম্বর ২০২১
৩২ মাসে শাস্তি পেয়েছেন ৫৫ বিসিএস ক্যাডার
শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ৩২ মাসে ৫৫ জন বিসিএস ক্যাডার কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১৫:২১ ৭ সেপ্টেম্বর ২০২১
বিদেশি কোচরা মাসে নেয় ১২-১৫ লাখ টাকা, দেশিরা না খেয়ে মরে: মাশরাফি
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়েছেন। জাতীয় দলের আলোচিত সব ইস্যুতে নিজের মতামত তুলে ধরছেন। এবার তিনি বাংলাদেশ দলের কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
১৫:০৫ ৭ সেপ্টেম্বর ২০২১
একনেকে ৭৫৮৯ কোটি টাকা খরচে ৮ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৯ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করা হবে।
১৪:৪৬ ৭ সেপ্টেম্বর ২০২১
৭৮-এ পা দিলেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যরচয়িতা ও নির্মাতা আবুল হায়াত। টিভি নাটকের সবচেয়ে সফল বাবা খ্যাতি পাওয়া এই অভিনেতা আজ ৭৭ পেরিয়ে ৭৮-এ পা রাখলেন।
১৪:৩৪ ৭ সেপ্টেম্বর ২০২১
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি কমিটির সতর্কতা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় দীর্ঘ দেড় বছর পর বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৯ সেপ্টেম্বরের আগে সব শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে ইতোমধ্যে দেয়া হয়েছে নির্দেশনা।
১৪:০৮ ৭ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় স্কুলছাত্র ইসতিয়াককে কারা তুলে নিয়ে গিয়েছিল?
১ সেপ্টেম্বর, সকাল সাড়ে সাতটা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাইসিয়াম স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ইসতিয়াক হাসান (১৪) প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।
১৩:৫৪ ৭ সেপ্টেম্বর ২০২১
জবিতে ১৪৮ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ও অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত বাজেট এবং ২০২১-২২ অর্থ বছরের মূল রাজস্ব (অনুন্নয়ন) বাজেট ও অনলাইন পরীক্ষার নীতিমালা পাস হয়েছে।
১৩:১৪ ৭ সেপ্টেম্বর ২০২১
আটক জামায়াত নেতাদের রিমান্ডে নিতে চায় পুলিশ
জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেলসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে ভাটারা থানায়। পুলিশ তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে বলে জানিয়েছেন ভাটারা থানার ওসি সাজেদুর রহমান।
১২:৫৬ ৭ সেপ্টেম্বর ২০২১
মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে ‘জনগণের প্রতিরোধ যুদ্ধ’
মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে জনগণের প্রতিরোধ যুদ্ধ ঘোষণা করেছে জান্তা বিরোধীদের নিয়ে গঠিত ছায়া সরকার। ছায়া সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা মঙ্গলবার এই ঘোষণা দেন।
১২:৩৯ ৭ সেপ্টেম্বর ২০২১
বাংলা সাহিত্যের ‘নীললোহিত’ সুনীলের জন্মদিন আজ
শুধু এই সন্তু-কাকাবাবু সিরিজই নয়, ‘কেউ কথা রাখেনি’ সখেদে লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। এই কবিতায় পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। কেউ কথা রাখুক আর না রাখুক আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে ঠিক মনে রেখেছে তাঁর পাঠক।
১২:০৯ ৭ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে শনাক্তের হার একলাফে বেড়ে ২৮ শতাংশ
একসময় মৌলভীবাজারে ভয়াবহভাবে করোনা দেখা দিলেও গত কয়েকদিনে মৌলভীবাজারে করোনাভাইরাস শনাক্তের হার ১২ শতাংশ থেকে ২০ শতাংশের মধ্যে উঠানামা করছিলো। কিন্তু এবার সেটা আবারও বেড়ে ২৮ শতাংশে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ২৫ জন।
১১:৩৭ ৭ সেপ্টেম্বর ২০২১
পানশিরে উড়লো তালেবান পতাকা
আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পানশির দখলের লড়াইয়ে নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। তালেবান একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে যে, তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে।
১০:৩০ ৭ সেপ্টেম্বর ২০২১
প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন পরীমনি
বাসা ছাড়ার নোটিশ দেওয়া, তাকে গ্রেপ্তার, জেলে পাঠানো, বারবার রিমান্ডে নেওয়াসহ নানা ভাবে হেনস্থার কারণে এবার সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চাইলেন অভিনেত্রী পরীমনি।
০০:৩২ ৭ সেপ্টেম্বর ২০২১
জরুরি বিজ্ঞপ্তি দিয়ে ইভ্যালি থেকে সরে গেলো যমুনা গ্রুপ
সম্প্রতি ব্যাপক আলোচিত ও সমালোচিত ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালিতে হাজার কোটি টাকা বিনিয়োগের যে ঘোষণা দিয়েছিল যমুনা গ্রুপ তা থেকে সরে এসেছে দেশের শীর্ষ শিল্প গ্রুপটি।
০০:১২ ৭ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশের জলবায়ু কর্মকান্ডের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডোমিনিক রাব কোপ২৬ পর্যন্ত জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তার প্রতি যুক্তরাজ্যের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
২৩:৪৬ ৬ সেপ্টেম্বর ২০২১
পুলিশ সদর দফতরের মিডিয়া উইংয়ের নতুন এআইজি কামরুজ্জামান
পুলিশ সদর দফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে তিনি মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগে ছিলেন।
২৩:২৮ ৬ সেপ্টেম্বর ২০২১
খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলারের মৃত্যু
ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। চেষ্টা করেও বাঁচানো যায় নি ১৭ বছর বয়সী ডিলান রিচকে।
২২:৫১ ৬ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1017  
-   1018  
-   1019  
-   1020  
-   1021  
-   1022  
-   1023      
- পরবর্তী >    
- শেষ >>    














































