বাজারে এলো আইফোন ১৩
দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে এলো আইফোন ১৩। কিন্তু নতুন এ ফোনের ডিজাইনে খুব বেশি চমক দেখা গেল না। অনেকটা আগের অর্থাৎ আইফোন ১২ মডেলের মতোই দেখতে।
১৫:৩২ ১৫ সেপ্টেম্বর ২০২১
দেশে ব্যাঙের ছাতার মতো এত অনলাইন প্রয়োজন নেই
দেশে ব্যাঙের ছাতার মতো এত অনলাইন প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
১৫:১১ ১৫ সেপ্টেম্বর ২০২১
‘বাসায় আমি ছাড়া আর আমার কোনো কিছুই নেই’
মাদক মামলায় হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এসময় তিনি বলেছেন ‘আইনশৃঙ্খলা বাহিনী যখন আমার বাসায় অভিযান পরিচালনা করে, তখন সব ড্রয়ার ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এমনকি প্রেসক্রিপশনসহ আমার ওষুধের বক্সটা পর্যন্ত তারা নিয়ে যায়।’
১৪:৫১ ১৫ সেপ্টেম্বর ২০২১
বড়লেখায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই তরুণীর ভাইয়ের দায়ের করা মামলায় পুলিশ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ষক আব্দুর রব ওরফে রবুকে (৪২) গ্রেফতার করেছে।
১৪:৩৭ ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রবাসীদের জন্য সুখবর দিলো আরব আমিরাত
পঞ্চাশ বছরের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শ্রম বাজারের প্রতিযোগিতা ও দক্ষতার বিকাশ এবং বিদেশী শ্রমিকদের নিরাপত্তার জন্য ওয়ার্ক পারমিট ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
১৪:১৯ ১৫ সেপ্টেম্বর ২০২১
আজ ফিরছেন আফগানিস্তানে উদ্ধার ছয় বাংলাদেশি
আফগানিস্তানে উদ্ধার ছয় বাংলাদেশিকে স্পেনের মালাগা বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের বিমানে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
১৩:৫৮ ১৫ সেপ্টেম্বর ২০২১
১২ বছর বয়সী শিক্ষার্থীরা টিকার আওতায় আসছে
১২ বছর ও এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩:৫০ ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রতি মাসে এক কোটি ডোজের বেশি টিকার ব্যবস্থা হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
১৩:১৩ ১৫ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীগর চা-বাগানের ফাঁড়ি কামারছড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্যামলাল রবিদাস (৪৫) বাগানের শ্রমিক।
১২:৩৪ ১৫ সেপ্টেম্বর ২০২১
একদিনে মৌলভীবাজারে ১২ জনের করোনা, শনাক্তের হার ১১ শতাংশ
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার এসে দাঁড়ালো ১১ শতাংশে।
১১:৩৩ ১৫ সেপ্টেম্বর ২০২১
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী আজ
কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিম বঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
১১:২০ ১৫ সেপ্টেম্বর ২০২১
পরীমনিকে বারবার রিমান্ডে পাঠানোয় ক্ষমা চেয়েছেন দুই বিচারক
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের ঘটনায় নিম্ন আদালতের দুই বিচারক হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এরা হলেন দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
১১:০৯ ১৫ সেপ্টেম্বর ২০২১
মেসিহীন বার্সার লজ্জাজনক হার
দুই বছর আগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আবারও জার্মান চ্যাম্পিয়নদের কাছে ধরাশায়ী কাতালান ক্লাব বার্সেলোনা। মেসিহীন বার্সা এদিন বায়ার্নের কাছে হেরেছে ৩-০ গোলে।
১০:৫৯ ১৫ সেপ্টেম্বর ২০২১
তিন দশকের মধ্যে বাস্তুচ্যুত হবে ২১ কোটির বেশি মানুষ: বিশ্বব্যাংক
জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাবে আগামী তিন দশকের মধ্যে বিশ্বজুড়ে ২১ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এর মধ্যে দক্ষিণ এশিয়া অঞ্চলে ঘরছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে চার কোটির বেশি মানুষ। গত সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত বিশ্বব্যাংকের হালনাগাদ গ্রাউন্ডসওয়েল প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
২৩:৫৮ ১৪ সেপ্টেম্বর ২০২১
মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২তম জন্মবার্ষিকীতে ভার্চুয়াল অনুষ্ঠান
শ্রমজীবী মানুষের প্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২তম জন্মবার্ষিকী বুধবার (১৫ সেপ্টেম্বর)। বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে এই বিপ্লবীর জন্মবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় এক ভার্চুয়াল অনলাইন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৩:৩২ ১৪ সেপ্টেম্বর ২০২১
কাবুল: যারা ছিলেন কয়েদি, তারাই এখন কারাগারের কর্তৃপক্ষ
তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই চেহারা বদলে গেছে আফগানিস্তানের। কাবুল শহরের পূর্ব উপকণ্ঠে পুল-ই-চরখি নামের কমপ্লেক্স কারাগার হিসেবে ছিলো। তাতেও বদলে গেছে দৃশ্যপট- যারা ছিলেন কয়েদি, তারাই এবার কারাগারের কর্তৃপক্ষের দায়িত্ব পালন করছেন।
২৩:১৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
‘খাদ্য ও ওষুধ পাঠিয়ে আফগানকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ’
আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠাতে এবং যেকোনো ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
২২:৫৮ ১৪ সেপ্টেম্বর ২০২১
বস্তায় আদা চাষ পদ্ধতি
দৈনন্দিন জীবনে নিত্যপ্রয়োজনীয় বস্তু আদা। এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ওষুধি। তাই একটু চেষ্টা করলে বাড়ির ছাদে বা ঘরের আশেপাশে ফাঁকা জায়গায় আদা চাষ করা যায়।
২২:৪৭ ১৪ সেপ্টেম্বর ২০২১
‘বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে, তাই তারা পেছনের দরজা খোঁজে’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, 'বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে।'
২২:৩৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
পুলিশ বাহিনীতে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে হবে ব্যবস্থা
পুলিশ বাহিনীতে কেউ শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
২২:১৯ ১৪ সেপ্টেম্বর ২০২১
সাধারণ ছুটিতে মানুষের ঢাকা ছাড়ার হিড়িকই করোনার বিস্তার ঘটায়: গবেষণা
দেশে করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার গত বছর প্রথম দফায় যে সাধারণ ছুটি ঘোষণা করেছিল, ওই সময় মানুষের ঢাকা ছাড়ার হিড়িকই দেশব্যাপী এ মহামারির বিস্তার ঘটায়। দেশি-বিদেশি সাতটি প্রতিষ্ঠানের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
২২:১১ ১৪ সেপ্টেম্বর ২০২১
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মালিঙ্গা
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২১:৫৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গোপালগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিএনপি নেতার একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেন স্থানীয় এক আইনজীবী।
২১:৫২ ১৪ সেপ্টেম্বর ২০২১
কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে 'Green Energy: A way towards the Sustainable Development and Physics in Biology: Medical Radioisotope production to Nuclear Medicine ' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১:৪৫ ১৪ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1020  
-   1021  
-   1022  
-   1023  
-   1024  
-   1025  
-   1026      
- পরবর্তী >    
- শেষ >>    










































