কুবিতে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিজ্ঞান অনুষদের শিক্ষকদের নিয়ে 'Green Energy: A way towards the Sustainable Development and Physics in Biology: Medical Radioisotope production to Nuclear Medicine ' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১:৪৫ ১৪ সেপ্টেম্বর ২০২১
বন্ধ হচ্ছে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, তবে নিবন্ধিত কোনগুলো?
এমন অবস্থায় প্রশ্ন আসছে নিবন্ধিত কোনগুলো? দেশে এখন পর্যন্ত সরকারের অনুমোদন পেয়েছে আইনিউজসহ ৮৫টি অনলাইন নিউজপোর্টাল। আর দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল হিসেবে অনুমোদন পেয়েছে ৯২টি পোর্টাল।
২১:০৫ ১৪ সেপ্টেম্বর ২০২১
কওমী মাদরাসা থেকে হঠাৎ নিখোঁজ ৩ শিশু, আটক ৪
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউপির দারুত তাক্বওয়া মহিলা কওমী মাদরাসার আবাসিক হল থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় মাদরাসার মুহতামিমসহ ৪ শিক্ষককে আটক করেছে পুলিশ। একই সাথে অভিভাবকদের কাছে আবাসিকের সকল ছাত্রীকে হস্তান্তর করে মাদরাসাটির পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
২০:৩৭ ১৪ সেপ্টেম্বর ২০২১
দেশের প্রতিটি ঘরে জাতির পিতার ছবি রাখার অনুরোধ তথ্য প্রতিমন্ত্রীর
বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
২০:১৬ ১৪ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালিসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার সুপারিশ
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থার সুপারিশ করেছে ই-কমার্স বিষয়ক জাতীয় কমিটি।
১৯:৪১ ১৪ সেপ্টেম্বর ২০২১
কমলগঞ্জে নদী ও ছড়ায় অবৈধ বাঁশের বেড়া
মৌলভীবাজারের কমলগঞ্জে লাঘাটা, খিন্নী ও পলক নদীতে আড়াআড়িভাবে বাঁশের খাঁটি (বেড়া) দিয়ে চলছে মাছ আহরন। ফলে নদীতে মাছের প্রজনন ও গতি প্রবাহে মারাত্মক বাঁধাগ্রস্ত হচ্ছে। এতে নদী ও জলাশয়ে হ্রাস পাচ্ছে প্রাকৃতিক মাছের উৎপাদন। উপজেলার নদী, ছড়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাঁশের খাঁটি বসানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে।
১৯:১২ ১৪ সেপ্টেম্বর ২০২১
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের গৃহের ব্যবস্থা করবে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিবিধ ঝুঁকি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ যাবৎ ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০০ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের মাধ্যমে শুধু উপকূলীয় এলাকারই প্রায় তিন কোটি মানুষ উপকৃত হয়েছে।
১৭:৪৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
তাহিরপুরে ১০ টাকা কেজি ধরে চাল বিক্রি শুরু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি ধরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
১৭:৩৫ ১৪ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৭ হাজার ছাড়াল। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৭৪ জনকে।
১৬:৫৯ ১৪ সেপ্টেম্বর ২০২১
অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ
দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।
১৬:৫৭ ১৪ সেপ্টেম্বর ২০২১
কম্পিউটার অপারেটর থেকে কোটিপতি!
২০০১ সালে টেকনাফ স্থলবন্দরে চুক্তিভিত্তিক দৈনিক ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন নুরুল ইসলাম (৪১)। ওই চাকরি থেকে শুরু করলেও সময়ের পরিক্রমায় ৪৬০ কোটি টাকার সম্পদের মালিক বনে যান তিনি। এই টাকা দিয়ে তিনি সাভারে একটি রিসোর্ট ও বন্দরে একটি জাহাজ কিনতে চেয়েছিলেন।
১৬:৩৬ ১৪ সেপ্টেম্বর ২০২১
মা হচ্ছেন অভিনেত্রী শখ
মা হচ্ছেন এক সময়কার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন শখ নিজেই। তিনি জানিয়েছেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। তাই দোয়া চাই সবার।’
১৬:২৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
এস কে সিনহার অর্থ আত্মসাতের মামলার রায় ৫ অক্টোবর
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
১৬:০১ ১৪ সেপ্টেম্বর ২০২১
সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও পুষ্পার্ঘ অর্পণ
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫:৪৯ ১৪ সেপ্টেম্বর ২০২১
দারাজের ৭ম বর্ষপূর্তি সেলে বিক্রয়ের শীর্ষে রিয়েলমি
গত ২-৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত দারাজ ৭ম বর্ষপূর্তি সেলে সর্বাধিক বিক্রিত ব্র্যান্ডে পরিণত হয়েছে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।
১৫:২৯ ১৪ সেপ্টেম্বর ২০২১
২৭ সেপ্টেম্বরের পর খুলছে বিশ্ববিদ্যালয়
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়া জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসন হল খুলে দিতে পারবে।
১৫:১৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
দশটি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল
দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
১৫:০২ ১৪ সেপ্টেম্বর ২০২১
চীনে প্রাথমিক স্কুল থেকে করোনার নতুন প্রাদুর্ভাব
চীনে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে ভাইরাসের এই সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
১৪:৫২ ১৪ সেপ্টেম্বর ২০২১
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারি সংকটকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করবো তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি।
১৪:৪০ ১৪ সেপ্টেম্বর ২০২১
কমরেড অর্ধেন্দু বিকাশ দেবরায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
কমরেড অর্ধেন্দু বিকাশ দেবরায়। সবার কাছে যিনি অপু নামেই পরিচিত ছিলেন। নিজের কর্মদক্ষতায়, সততায় ও নিষ্ঠায় মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। আজ সেই নেতার ২৮তম মৃত্যুবার্ষিকী।
১৪:২৪ ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ
ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের জন্য নিয়ে নতুন নতুন ফিচার এনে জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়াচ্ছে। এবার নতুন আরও একটি ফিচার নিয়ে আসছে তারা।
১৩:৪৬ ১৪ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপের পরে বাংলাদেশে আসছে পাকিস্তান
আগামী ১৭ অক্টোবর পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্ট শেষ হবে ১৪ নভেম্বর। বিশ্বকাপ শেষেই পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
১৩:২৮ ১৪ সেপ্টেম্বর ২০২১
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই
আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১৩:১০ ১৪ সেপ্টেম্বর ২০২১
শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা জব্দ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সোমবার রাতে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
১২:১৯ ১৪ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1021  
-   1022  
-   1023  
-   1024  
-   1025  
-   1026  
-   1027      
- পরবর্তী >    
- শেষ >>    










































