সংসদের মুলতবি হওয়া বৈঠক শুরু
সংসদের মুলতবি হওয়া বৈঠক মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ৯ দিন বিরতির পর এ বৈঠক শুরু হলো।
১২:১৩ ১৪ সেপ্টেম্বর ২০২১
গণহারে বুস্টার ডোজ লাগবে না
মহামারির এই পর্যায়ে সাধারণ নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজের প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং বিজ্ঞানীদের একটি দল। এ নিয়ে বিজ্ঞান সাময়ীকি ল্যানচেটে একটি রিভিউ প্রকাশিত হয়েছে।
১০:৪৩ ১৪ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে একদিনে ১১ জনের করোনা, শনাক্তের হার ৭ শতাংশ
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার এসে দাঁড়ালো ৭ শতাংশে। সীমান্ত জেলাটি একসময় করোনার ভয়ানক রূপ দেখেছে, তবে গত এক সপ্তাহ থেকেই শনাক্তের হার কমে এসেছে।
১০:২৭ ১৪ সেপ্টেম্বর ২০২১
কৃষিতে সফল উদ্যোক্তা জবি শিক্ষার্থী আরমান
বিরূপ পরিস্থিতিতেও থেমে থাকেননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমান হাসান। করোনাকালীন সময়টাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র উদ্যোক্তার ভূমিকায় নিজেদের দাঁড় করিয়েছেন। হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা।
২৩:৫৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রতিশ্রুতি ভঙ্গ করছে তালেবান : জাতিসংঘ
নারীদের বাড়িতে থাকার নির্দেশ, কিশোরীদের স্কুলে যেতে বাধা এবং পুরোনো শত্রুদের ঘরে ঘরে তল্লাশির মাধ্যমে আফগানিস্তানে তালেবান শাসকরা তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট এই মন্তব্য করেছেন।
২৩:৫০ ১৩ সেপ্টেম্বর ২০২১
সৈয়দ মহসিন আলীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
মাটি ও মানুষের কাছে থাকা রাজনীতিবিদদের সংখ্যা দিন দিন কমছে তাতে কোনো সন্দেহ নেই। এ রকম কম রাজনীতিবিদদের একজন ছিলেন সৈয়দ মহসিন আলী। উদার, অসাম্প্রদায়িক, সাধারণের মাঝে অসাধারণ এক ব্যক্তিত্ব। রণাঙ্গনের যোদ্ধা, আপাদমস্তক রাজনীতিবিদ সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী ছিলেন সাধারণ মানুষের অকৃত্রিম ভরসাস্থল।
২৩:১৪ ১৩ সেপ্টেম্বর ২০২১
১০-১২ নভেম্বর শুরু হতে পারে এসএসসি পরীক্ষা
আগামী ১০-১২ নভেম্বরের মধ্যে যেকোনো দিন শুরু হতে পারে চলতি বছরের এসএসসি পরীক্ষা। পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।
২৩:০৭ ১৩ সেপ্টেম্বর ২০২১
ধর্ষণ চেষ্টার শিকার বাক প্রতিবন্ধী তরুণী, ‘মানহানির’ মূল্য ২৫ হাজার টাকা!
মৌলভীবাজারে কুলাউড়ায় রোববার (১২ সেপ্টেম্বর) বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই সালিশে বসেন স্থানীয়রা। আর সেখানেই ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে মেয়েটির ‘মানহানির’ মূল্য বাবদ ২৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
২২:৪৭ ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ পর্যন্ত বদলে যাচ্ছে শিক্ষাক্রম: কী কী পরিবর্তন আসছে?
প্রাক-প্রাথমিক পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা প্রণয়ন করা হয়েছে। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে পরিমার্জিত কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। পরিমার্জিত নতুন কারিকুলাম অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে ২০২২ সালে, আর বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
২১:৫৬ ১৩ সেপ্টেম্বর ২০২১
দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার কমে যাওয়ায় দীর্ঘ দেড় বছর পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ সচল হওয়ার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এদিন সারাদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৭০ শতাংশ ও প্রাথমিকে ৭৩ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
২১:৫৪ ১৩ সেপ্টেম্বর ২০২১
ওটিটি প্লাটফর্ম নীতিমালার খসড়া সম্পন্ন: তথ্যমন্ত্রী
তথ্য মন্ত্রণালয় ওটিটি প্লাটফর্ম বিষয়ে নীতিমালার খসড়া প্রস্তুত করেছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা জানান।
২১:৪২ ১৩ সেপ্টেম্বর ২০২১
খালে গোসলে নেমে প্রাণ গেলো তিন কিশোরীর, নিখোঁজ ১
গাজীপুরে লবন্দহ খালে গোসলে নেমে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পাইনশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
২১:৩৬ ১৩ সেপ্টেম্বর ২০২১
সংসদের চতুর্দশ অধিবেশন শুরু মঙ্গলবার
টানা ৯ দিন মুলতবির পর মঙ্গলবার সকাল ১১টায় আবার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন।
২১:২০ ১৩ সেপ্টেম্বর ২০২১
শেখ রেহানার জন্মদিনে মন্ত্রণালয়ে কেক কাটলেন তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অতন্ত প্রহরী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তাঁর আদরের ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধু’র দুইকন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত যাদের হেফাজতের দায়িত্ব আমাদের,তারাই আমাদের হেফাজত করছে। এসব কথাই বলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি।
২১:১৬ ১৩ সেপ্টেম্বর ২০২১
জবিতে সশরীরে পরীক্ষা নেয়ার প্রস্তুতি শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন চলতি বছরের ৭ অক্টোবর থেকে আটকে থাকা বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষিতে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন অনুষদের ডিন সংশ্লিষ্ট বিভাগগুলোর চেয়ারম্যানদের রুটিন প্রণয়নের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরীক্ষার পরিকল্পনা নিয়ে মিটিং শেষ ও করা হয়েছে।
২১:১০ ১৩ সেপ্টেম্বর ২০২১
ক্লাইমেট কানেকশন, গ্লোবাল ইয়ুথ লেটার উন্মোচন
গত ৯ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল প্রকাশিত এক প্রতিবেদন মতে, বিশ্বজুড়ে তরুণরা সর্বসম্মতিক্রমে জলবায়ু পরিবর্তনকে হুমকি হিসেবে বিবেচনা করে, কিন্তু অনেকেই অর্থবহ কোনো কার্যক্রমে যুক্ত হতে কিংবা এ ব্যাপারে কথা বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়।
২১:০৪ ১৩ সেপ্টেম্বর ২০২১
সাফল্যের সাথে দারাজের ৭ম বর্ষপূর্তি ক্যাম্পেইন উদযাপন
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সাফল্যের সাথে উদযাপন করল তাদের ৭ম বর্ষপূর্তি ক্যাম্পেইন। শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মটি (www.daraz.com.bd) টানা সাত বছরের ব্যবসায়িক সফলতা উদযাপন করছে তাদের প্রিয় গ্রাহক, বিক্রেতা এবং অগণিত পার্টনার ও অংশীজনদের সাথে। ক্রেতাদের জন্য বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতে দারাজ ‘থ্যাঙ্ক ইউ বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রতি বছর এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে।
২০:৫৩ ১৩ সেপ্টেম্বর ২০২১
কুলাউড়ায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষোভ, প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ভৌতিক বিল ওগ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে পৌর শহরের রেল স্টেশন চৌমোহনা চত্বরে এ কর্মসূচী করা হয়।
২০:৩১ ১৩ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশকে আরও ১০৯ টি উন্নতমানের এম্বুলেন্স দিলো ভারত
রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে ভারত বাংলাদেশকে আরো ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট এই এম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন।
২০:২১ ১৩ সেপ্টেম্বর ২০২১
ইউপি সদস্যসহ কয়েকজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ইউপি সদস্য মাহমুদ আলী, মখছন্দর মিয়া, রেদওয়ান খান, শাহরিয়া, মুমিন খানের উপর গত শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে সন্ত্রাসী হামলা ও বড়চেগ এলাকা কুখ্যাত সন্ত্রাসী করম উদ্দিনের ছেলে হারুনুর রশিদ গংদের ধারাবাহিক জোর-জুলুম অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসীরা বিক্ষোভ ও মানববন্ধন পালন করেছে।
২০:০৫ ১৩ সেপ্টেম্বর ২০২১
সড়কের পাশ থেকে মৃত বানর উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কের পাশ থেকে মৃত বানর উদ্ধার করা হয়েছে। উপজেলার ভানুগাছ সড়কে বেলতলী এলাকায় রাবার বাগানের কাছে রাস্তার পাশে মৃত অবস্থায় বানরটিকে পড়ে থাকতে দেখেন বাগানের পাহারাদার।
১৯:৫৭ ১৩ সেপ্টেম্বর ২০২১
সৈয়দ মহসিন আলী: এক আলোড়িত রাজনীতিবিদ
সৈয়দ মহসিন আলী (১৯৪৮-২০১৫) এরকমই একজন নিষ্ঠাবান সমাজকর্মী ও রাজনীতিবিদ ছিলেন- যিনি নানাদিক থেকেই বহুল আলোচিত ও আলোড়িত এক ব্যতিক্রমী মানুষ। অনেকেই তাঁকে বড় আত্মার অধিকারী, হৃদয়বান ব্যক্তি হিসেবে অভিহিত করেন। তাঁর ঔদার্যের, মানবিকতার গুণকীর্তন করেন, কেউ কেউ বা তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনায়ও মুখর ছিলেন বা এখনও আছেন। এটাই স্বাভাবিক, মানুষ তো একবারে ত্রুটিমুক্ত হতে পারে না।
১৯:৪৫ ১৩ সেপ্টেম্বর ২০২১
করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত প্রায় দুই হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯৫৩ জনকে।
১৭:৫৮ ১৩ সেপ্টেম্বর ২০২১
সহজেই তৈরি করুন গার্লিক চিকেন
চিকেন খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। চিকেন খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারী।
১৭:৪১ ১৩ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1022  
-   1023  
-   1024  
-   1025  
-   1026  
-   1027  
-   1028      
- পরবর্তী >    
- শেষ >>    










































