মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা, শনাক্তের হার বেড়ে ১৩ শতাংশ
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনাভাইরাস শনাক্তের হার এসে দাঁড়ালো ১৩ শতাংশে।
১০:১০ ১৬ সেপ্টেম্বর ২০২১
বলিউডে জয়া আহসান, বিপরীতে নওয়াজউদ্দিন
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অভিষেক হতে যাচ্ছে বলিউডে। আরও বড় চমকপ্রদ খবর হলো, খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন জয়া। ভারতের আনন্দবাজার পত্রিকা খবরটি নিশ্চিত করেছে।
২৩:৫৪ ১৫ সেপ্টেম্বর ২০২১
ফুড ব্লগিং জাতি ও তার ভবিষ্যৎ শিশু
আজকের পোস্টটা ফুড ব্লগিং নিয়ে। ইদানীং যে হারে খাবার নিয়ে মানুষ ব্লগিং করছে তাতে এক সময় অনার্স আর মাস্টার্স এর সিলেবাসে ‘ফুড ব্লগিং’ নামে একটা অধ্যায় হলে মন্দ হয় না। কিন্তু বইয়ের পাতায়, অধ্যায়ে যখন যুক্ত হবে তখন আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু শিখবো নিশ্চয়ই। শট কোর্স ও চালু করা যেতে পারে এই যেমন: ‘৩ মাসে শেখানো হয় কিভাবে ফুড ব্লগিং করা যায়’। অন্তত ভালো খাবার নিয়ে তহ ব্লগিং হবে, তাই না।
২৩:৪২ ১৫ সেপ্টেম্বর ২০২১
ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৫ সেপ্টেম্বর) রুবেল (২৫) নামে এক যুবকের বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রুবেল উপজেলার ধর্মগর ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। তিনি একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন বলেও জানা গেছে।
২২:৫৫ ১৫ সেপ্টেম্বর ২০২১
রোববার থেকে প্রতিদিন ৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে আগামী রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
২২:৪৮ ১৫ সেপ্টেম্বর ২০২১
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় মোদি-মমতা-বারাদার
যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের করা বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আফগানিস্তানের কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের নতুন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার।
২২:৪১ ১৫ সেপ্টেম্বর ২০২১
সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আহমদ
সিলেট জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আহমদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
২২:২২ ১৫ সেপ্টেম্বর ২০২১
‘অধিকারকামী মানুষের মুক্তির মহানায়ক বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমা’
বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে মানবেন্দ্র নারায়ন লারমা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
২২:১১ ১৫ সেপ্টেম্বর ২০২১
বৃহস্পতিবার বিশ্ব ওজোন দিবস
বৃহস্পতিবার বিশ্ব ওজোন দিবস। ওজোন (O3) স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গণসচেতনতা তৈরিতে প্রতিবছর ১৬ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক ওজোন দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস পালিত হয়ে আসছে।
২১:৫৮ ১৫ সেপ্টেম্বর ২০২১
জামালপুরে গাঙচিল সাহিত্য পরিষদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জামালপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়েছে।
২১:৪৬ ১৫ সেপ্টেম্বর ২০২১
অসুস্থ হয়ে হাসপাতালে বঙ্গবীর কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।বুধবার (১৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১:৩৯ ১৫ সেপ্টেম্বর ২০২১
৫ অক্টোবর খুলছে ঢাবির হল
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল খুলে দেওয়ার সুপারিশ করেছেন হল প্রভোস্টরা। প্রভোস্টদের সুপারিশ অনুযায়ী, ওইদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
২১:২৩ ১৫ সেপ্টেম্বর ২০২১
তরুণীর শ্লীলতাহানির অভিযোগে দল থেকে বহিষ্কার চিত্ত রঞ্জন
নিজ কার্যালয়ে এক তরুণীর শ্লীলতাহানি করছেন রাজধানীর সবুজবাগ থানার সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস। এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় এবার আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন চিত্ত রঞ্জন দাস।
২১:২১ ১৫ সেপ্টেম্বর ২০২১
বিমানবন্দরে পিসিআর ল্যাব বসাতে পারবে দেশের ৭ প্রতিষ্ঠান
অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ও বিদেশগামীদের করোনা শনাক্তে প্রয়োজনীয় র্যাপিড পিসিআর নমুনা পরীক্ষার অনুমোদন পেয়েছে সাতটি বেসরকারি ল্যাব।
২১:০৬ ১৫ সেপ্টেম্বর ২০২১
নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি হস্তান্তর তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি তার নিজ নির্বাচনী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (পোর্ট্রেট) বিতরণ করেছেন। বিতরণকালে তিনি বলেন, আমি মুখে যা বলি তা কাজেও প্রমাণ করি।
২০:৫১ ১৫ সেপ্টেম্বর ২০২১
বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি পরিবেশ ও প্রকৃতি প্রেমিক: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাটি পরিবেশ ও প্রেমিক। বাল্যকাল হতেই প্রকৃতির প্রতি ছিলো তাঁর অগাধ ভালোবাসা। রাজনৈতিক কারণে বারবার কারাবরণ করতে গিয়ে তাঁর এই প্রকৃতিপ্রেম আরও গভীর রূপ নেয়। কারাজীবনে যেটুকু সময় ও সুযোগ পেয়েছেন, নিজের ওয়ার্ড বা সেলের সামনে ফুলের বাগান গড়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর এই বৃক্ষপ্রেম দেশ স্বাধীন হওয়ার পর আরও বৃহত্তর পরিসরে বিকশিত হতে থাকে।
২০:৪১ ১৫ সেপ্টেম্বর ২০২১
জবিতে নতুন তিন সহকারী প্রক্টরের নিয়োগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।
১৯:৫১ ১৫ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব
দীর্ঘ দেড় বছর পর মৌলভীবাজারের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে সশরীরে পাঠদান কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনই ক্লাসে অংশগ্রহণ করছে ক্ষুদে শিক্ষার্থীরা।
১৮:০৭ ১৫ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনায় আরও ৫১ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯০১ জনকে।
১৭:১৭ ১৫ সেপ্টেম্বর ২০২১
ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
১৭:০৪ ১৫ সেপ্টেম্বর ২০২১
পরিবেশ মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:৫৫ ১৫ সেপ্টেম্বর ২০২১
শীর্ষস্থান হারালেন সাকিব, মোস্তাফিজের উন্নতি
আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তবে বোলিং র্যাংকিংয়ে এগিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
১৬:৩৮ ১৫ সেপ্টেম্বর ২০২১
আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাকে ইতিবাচক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটি আমাকে শক্তিশালী করে। এ সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে। বাংলাদেশে ৩৮টি মেডিকেল কলেজ হয়েছে। আপনারা (বিএনপি) একটিও যে করেননি, সেই কথা বলিনি।
১৬:১১ ১৫ সেপ্টেম্বর ২০২১
দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা
বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৫:৪৯ ১৫ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1019  
-   1020  
-   1021  
-   1022  
-   1023  
-   1024  
-   1025      
- পরবর্তী >    
- শেষ >>    










































