ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ এর অফিশিয়াল ক্যাম্পাস উদ্বোধন
বাংলাদেশে মোনাশ কলেজ অস্ট্রেলিয়ার একমাত্র অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এর অত্যাধুনিক ক্যাম্পাসটি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৭:২৬ ১৩ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন
শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চারজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায়, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী চাশ্রমিক সন্তান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমসাগর হাজরা, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক এবং জাতীয় পাটি প্রার্থী জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মিজানুর রব।
১৬:৫৩ ১৩ সেপ্টেম্বর ২০২১
পরিবেশমন্ত্রীর সাথে ইতালির অ্যাম্বাসেডরের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর এনরিকো নুনযিয়াতা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে ইতালির অ্যাম্বাসেডর পরিবেশমন্ত্রীকে অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য প্রি-কপ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
১৬:৫১ ১৩ সেপ্টেম্বর ২০২১
তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা
নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৬:১৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
২০২৩ সাল থেকে থাকছে না পিইসি ও জেএসসি পরীক্ষা
২০২৩ সাল থেকে নতুন কারিকুলামে পিইসি ও জেএসসি পরীক্ষা থাকছে না। সাময়িক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানিয়েছেন।
১৫:৫৫ ১৩ সেপ্টেম্বর ২০২১
ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
১৫:৪৩ ১৩ সেপ্টেম্বর ২০২১
নবম-দশম শ্রেণিতে থাকছে না কোনো বিভাগ
নবম-দশম শ্রেণিতে কোনো রকম বিভাগ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভাজন ছাড়াই গুচ্ছভিত্তিক কারিকুলামে শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।
১৫:৩৩ ১৩ সেপ্টেম্বর ২০২১
দ্বিতীয় বিয়ে করলেন মাহি, প্রাক্তন স্বামীর ক্ষোভ প্রকাশ
বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছিল দ্বিতীয় বিয়ে করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে গাজীপুরের রাকিব সরকার নামের ওই ব্যবসায়ী ও রাজনীতিবিদের সঙ্গেই ঘর বেঁধেছেন তিনি।
১৫:২৬ ১৩ সেপ্টেম্বর ২০২১
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান-প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষাকার্যক্রমকে সময়োপযোগী করা একান্ত অপরিহার্য।
১৫:০১ ১৩ সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের মামলার রায় ২০ সেপ্টেম্বর
অস্ত্র আইনে করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
১৪:৪৫ ১৩ সেপ্টেম্বর ২০২১
সিলেটে আরও ৬৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২০০ জন করোনা রোগী।
১৪:১৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হলেন রমিজ রাজা। তিনি ও এই পদে তার প্রতিদ্বন্দ্বী ও বর্তমান চেয়ারম্যান এহসান মানির সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত নিয়েছেন।
১৩:৫৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার : তীব্র রোদে ৪ ঘন্টা দাঁড়ানোর পর জানা গেল টিকা নেই
মৌলভীবাজারের ২৫০ শয্যা সদর হাসপাতালে সকাল ৯টা থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। প্রতিদিনই টিকা নিতে আসেন প্রচুর মানুষ। আজ তীব্র রোদ উপেক্ষা করেই ছিলো টিকা নিতে আসা মানুষের লম্বা লাইন। ৪ ঘণ্টা রোদে দাঁড়ানোর পর কর্তৃপক্ষ তাদের জানালো- 'টিকা নেই'।
১৩:৩৭ ১৩ সেপ্টেম্বর ২০২১
উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা
দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সোমবার এ কথা জানানো হয়েছে।
১৩:৩৬ ১৩ সেপ্টেম্বর ২০২১
গোসলে নেমে নিখোঁজ দম্পতি, ১৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর দম্পতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
১৩:২৩ ১৩ সেপ্টেম্বর ২০২১
সাগরে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের আশঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা নেই।
১৩:১০ ১৩ সেপ্টেম্বর ২০২১
আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের এই দিনে (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।
১২:৫৮ ১৩ সেপ্টেম্বর ২০২১
জাতীয় পার্টির এমপি মাসুদা রশিদ চৌধুরী মারা গেছেন
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১১:৪৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার জেলায় একদিনে ১০ জনের করোনা, সুস্থ ৯১
মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। এর মধ্য দিয়ে করোনাভাইরাস শনাক্তের হার দাঁড়ালো ৯ দশমিক ৯ শতাংশে। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন আরও ৯১ জন।
১১:৩০ ১৩ সেপ্টেম্বর ২০২১
স্কুল খোলার পর প্রথম ক্লাস গাছতলায়!
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন না থাকায় ছাত্র ছাত্রীদের গাছের তলায় বসিয়ে পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
১০:৫৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
দ্বিতীয় বিয়ে সেরেছেন মাহিয়া মাহি
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছিলো মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে চলছে সমালোচনা। গুঞ্জনটা ছিলো এমন- গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন মাহি। এবার সেই গুঞ্জনই সত্যি হলো।
১০:৪৯ ১৩ সেপ্টেম্বর ২০২১
পাঁচ গোল দিয়ে জয় নিশ্চিত করলো রিয়াল
স্প্যানিশ লা-লিগার খেলায় রবিবার রাতে ফরাসি স্ট্রাইকার করিম বেনজমার হ্যাটট্রিকে পুচকে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোল ব্যবধানে জিতেছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। দলের হয়ে অন্য গোল দুটি করেন ভিনিসিয়াস জুনিয়র ও কামাভিঙ্গা। এদিকে সেল্টা ভিগোর গোল দুটি কের ফাঙ্ক কার্ভি ও সেন্টি মিনা।
১০:৩৭ ১৩ সেপ্টেম্বর ২০২১
নবীগঞ্জে বিজনেস বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নবীগঞ্জে বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডের আরজু চাইনিজ এন্ড বাংলা রেষ্টুরেন্টে বিজনেস বাংলাদেশের নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এটিএম ফোয়াদ হাসান এক অনুষ্ঠানের আয়োজন করেন।
২৩:০২ ১২ সেপ্টেম্বর ২০২১
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আগামী ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
২৩:০১ ১২ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1023  
-   1024  
-   1025  
-   1026  
-   1027  
-   1028  
-   1029      
- পরবর্তী >    
- শেষ >>    










































