নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোট ব্রিকসের (BRICS) প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। এর ফলে ২০১৫ সালে গঠিত এ বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হলো।
১৭:৩৯ ২ সেপ্টেম্বর ২০২১
করোনায় একদিনে মারা গেলেন আরও ৮৮ জন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৪৩৬ জনকে।
১৭:২৭ ২ সেপ্টেম্বর ২০২১
আদর্শ সঙ্গীত শিল্পী হতে চায় শ্রীমঙ্গলের হৃদি
ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল। মা গান গাওয়ার জন্য উৎসাহ দিতেন। বাবা একজন ব্যবসায়ী। বাবা মায়ের উৎসাহ পেয়েই গানের প্রতি ভালোবাসা জন্মে। গান গেয়ে ধীরে ধীরে মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ক্ষুদে শিল্পী তাসনিয়া হৃদি।
১৭:২০ ২ সেপ্টেম্বর ২০২১
ফুটপাত দখলমুক্ত করতে মৌলভীবাজার শহরে শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান
সভায় বক্তরা বলেন- নান্দনিক পরিচ্ছন্ন শহর গড়তে হলে শহরের চৌমোহনা, সাইফুর রহমান রোড, পশ্চিমবাজার, কুসুমবাগ পয়েন্ট ও শ্রীমঙ্গল সড়ককে যানজটমুক্ত করতে হবে। যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। শহরের প্রতিটি সড়কের ফুটপাত দখলমুক্ত করে ভাঙ্গা স্ল্যাব পরিবর্তন করে পথচারী চলাচল উপযোগী স্ল্যাব বসাতে হবে।
১৭:১০ ২ সেপ্টেম্বর ২০২১
মা ও বোনের কবরে চিরনিদ্রায় শায়িত ক্যাপ্টেন নওশাদ
মা নাসিমুস সুবা মুকুল ও তার বোন রাবেয়া খাতুন মিমুর কবরে চিরনিদ্রায় শায়িৎ হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৩টা ১৫মিনিটে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
১৬:৪১ ২ সেপ্টেম্বর ২০২১
পরীমনিকে দফায় দফায় রিমান্ড মঞ্জুরের ব্যাখ্যা চান হাইকোর্ট
চিত্রনায়িকা পরীমনিকে দফায় দফায় রিমান্ড মঞ্জুরের ঘটনায় সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
১৬:১৮ ২ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজার সদর হাসপাতালে নগদ ৮ লাখ টাকা দিলেন স্থানীয় মানুষেরা
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধিকরণে নগদ ৮ লাখ ১৩ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন স্থানীয় ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ প্রবাসী ও স্থানীয় মানুষেরা।
১৫:৫৯ ২ সেপ্টেম্বর ২০২১
মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের উপপরিচালক সুব্রত ব্যানার্জী
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের উপপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব এবং পুলিশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত ব্যানার্জী। বুধবার (১ সেপ্টেম্বর) তাকে নিয়োগ দেওয়া হয়।
১৫:৪৬ ২ সেপ্টেম্বর ২০২১
৩ মাসে চীন থেকে আসবে ৬ কোটি টিকা
চীন থেকে ৩ মাসে দেশে ছয় কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি।
১৫:৩২ ২ সেপ্টেম্বর ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘরজামাই’ ডাকা নিয়ে সংঘর্ষে আহত ২৬
‘ঘরজামাই’ ডাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
১৫:১০ ২ সেপ্টেম্বর ২০২১
স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ স্কুল-কলেজ দ্রুত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে করোনা বিষয়ে নিজের জন্য নিজেকে সচেতন থাকার তাগিদ দেন তিনি।
১৪:৪৯ ২ সেপ্টেম্বর ২০২১
কুয়াকাটায় আবারও ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকতে আবার ভেসে এসেছে ১২ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিন।
১৪:৩৯ ২ সেপ্টেম্বর ২০২১
ক্যাপ্টেন নওশাদের জানাজা সম্পন্ন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
১৪:২১ ২ সেপ্টেম্বর ২০২১
মেডিকেলে সশরীরে ক্লাস শুরু ১৩ সেপ্টেম্বর
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৪:১২ ২ সেপ্টেম্বর ২০২১
না ফেরার দেশে ‘বিগ বস’ তারকা সিদ্ধার্থ শুক্লা
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মুম্বাইয়ের কুপার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৪০ বছর। ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে।
১৪:০৪ ২ সেপ্টেম্বর ২০২১
আমেরিকা প্রবাসী শাম্মার সাথে আজ বিয়ে অপূর্বর
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বছর গড়াতেই আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি আমেরিকা প্রবাসী, সেখানকারই নাগরিক।
১২:২৭ ২ সেপ্টেম্বর ২০২১
এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১:২৯ ২ সেপ্টেম্বর ২০২১
শাহজাদপুরের এমপি হাসিবুর রহমান স্বপন আর নেই
সাবেক শিল্প-উপমন্ত্রী, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান আর নেই।
১০:৫৬ ২ সেপ্টেম্বর ২০২১
আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনে রোনালদো
আবারও নিজেকে প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেলেন জোড়া গোলের দেখা। দুর্বার এ পারফরম্যান্সে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে গোল স্কোরিংয়ের বিশ্বরেকর্ড ভাঙলেন এ ফুটবল মহাতারকা।
১০:৪৮ ২ সেপ্টেম্বর ২০২১
হিরো আলমের কাছে যে কারণে ক্ষমা চাইতে হলো শ্যামলকে
ফেসবুক ও ইউটিউবের স্বঘোষিত হিরো, হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন সামাজিক মাধ্যমের বর্তমান আলোচিত নাম হিরো শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চান।
১০:৩১ ২ সেপ্টেম্বর ২০২১
প্রমথ চৌধুরির মৃত্যুবার্ষিকী আজ
বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক প্রমথ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।
১০:২৪ ২ সেপ্টেম্বর ২০২১
দেশে এসেছে নিহত পাইলট নওশাদের মরদেহ
ভারতের নাগপুর থেকে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মরদেহ। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজি-০২৬) মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
১০:১০ ২ সেপ্টেম্বর ২০২১
জাতির রিয়েল হিরো বঙ্গবন্ধু: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। জাতির রিয়েল হিরোই তিনি- বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি।
০৯:২১ ২ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ১১ দশমিক ৯ শতাংশ
মৌলভীবাজারে একদিনে আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ থেকে কমে এসে দাঁড়ালো ১১ দশমিক ৯ শতাংশে।
০৯:১০ ২ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1026  
-   1027  
-   1028  
-   1029  
-   1030  
-   1031  
-   1032      
- পরবর্তী >    
- শেষ >>    














































