শেষ ম্যাচে ২৭ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড
বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২৭ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিতলেও ৮ উইকেটে ১৩৮ রান করে শেষ ম্যাচে গুটিয়ে যায় বাংলাদেশ।
১৯:২৮ ১০ সেপ্টেম্বর ২০২১
শ্রীমঙ্গলে ত্রিপুরীদের প্রথাগত আইন ও রীতিনীতি নিয়ে মতবিনিময়
শ্রীমঙ্গলে ত্রিপুরা প্রথাগত আইন ও রীতিনীতি বিষয়ক মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮:১১ ১০ সেপ্টেম্বর ২০২১
এক পিশাচের নির্মমতা ও একজন দেবদূতের গল্প
পানির গ্লাসে ছিল টলটলে এসিড। স্বামী তাকে পানির বদলে এসিড পান করতে দেয়। পপি তা জানতো না। অসুস্থ পপি শুধু পানি চেয়েছিল স্বামীর কাছে। এক গ্লাস পানি ভেবেই এসিড পান করে পপি।
১৭:৪৮ ১০ সেপ্টেম্বর ২০২১
করোনায় তিন মাসে সর্বনিম্ন ৩৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ০৯ জুন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৩২৫ জনকে।
১৭:২১ ১০ সেপ্টেম্বর ২০২১
গণেশ পূজা করে সমালোচনার শিকার সাইফ আলী খান
বংশগতভাবে ইসলাম ধর্মের অনুসারী সাইফ আলী খান। বিয়ে করেছেন অন্য ধর্মের নারী অর্থাৎ কারিনা কাপুরকে। এজন্য সমালোচনা আর নিন্দা সহ্য করতে হয়। এবার বাড়িতে গণেশ পূজা করে সমালোচনার শিকার হলেন বলিউডের নবাব।
১৭:০৫ ১০ সেপ্টেম্বর ২০২১
স্কুলে ভর্তির দাবিতে অনশনে দৃষ্টি প্রতিবন্ধী শরীফ
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে। কিন্তু চিন্তার শেষ নেই ঠাকুরগাঁওয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী শিশু শরীফের। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় মাধ্যমিকের কোনো বিদ্যালয়েই ভর্তির সুযোগ পাচ্ছেনা সে।
১৬:৪৪ ১০ সেপ্টেম্বর ২০২১
আম্পায়ার নাদির শাহর প্রতি শ্রদ্ধা জানাল ক্রিকেটাররা
দুরারোগ্য ফুসফুস ক্যান্সারের সাথে লড়াইয়ে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আইসিসির প্যানেলের আম্পায়ার নাদির শাহ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
১৬:২৩ ১০ সেপ্টেম্বর ২০২১
২০২২ সাল পর্যন্ত বুস্টার ডোজ স্থগিত রাখার আহ্বান
চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ না দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানিয়েছে, বিশ্বব্যাপী লাখ লাখ লোক এখনো কোনো টিকা পায়নি।
১৬:০৭ ১০ সেপ্টেম্বর ২০২১
প্রতি সপ্তাহে আসবে ৫০ লাখ টিকা
প্রতি সপ্তাহে চীন থেকে কেনা টিকার চালান দেশে আসবে এবং প্রতি চালানে ৫০ লাখ করে টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৫:৫৩ ১০ সেপ্টেম্বর ২০২১
নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এরই মধ্যে ইতিহাস লেখা হয়ে গেছে টাইগারদের। পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই ট্রফির মালিকানা নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই নির্ভার টাইগারদের পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি নিয়মরক্ষার।
১৫:৩৮ ১০ সেপ্টেম্বর ২০২১
উপ-নির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা
ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার সঙ্গে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল।
১৫:১৩ ১০ সেপ্টেম্বর ২০২১
মজাদার মালাই চমচম
মিষ্টি বানানো বেশ সময় সাপেক্ষ ও ঝক্কির বলে এখন আর কেউ খুব একটা বাড়িতে বানাতে চান না। তবে মজাদার মালাই চমচম খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ঘরেই। রইল রেসিপি-
১৪:৫৯ ১০ সেপ্টেম্বর ২০২১
মা হতে চলেছেন জেনিফার লরেন্স
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স মা হতে চলেছেন। তিনি ও তার স্বামী কুক ম্যারোনি প্রথম সন্তানের মুখ দেখায় অপেক্ষায়।
১৪:৪৪ ১০ সেপ্টেম্বর ২০২১
আম্পায়ার নাদির শাহের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
সাবেক জাতীয় ক্রিকেটার ও আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
১৪:২৯ ১০ সেপ্টেম্বর ২০২১
জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বিএনপি: কাদের
জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৪:১৩ ১০ সেপ্টেম্বর ২০২১
প্রাথমিকে প্রতিদিন দুই শ্রেণির ক্লাস
করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। স্কুল খোলার পর শ্রেণিকক্ষে পাঠদান কীভাবে চলবে, এরই একটি মৌলিক ক্লাস রুটিন তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
১৩:৫৯ ১০ সেপ্টেম্বর ২০২১
সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ দেওয়া হবে
দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৩:৪১ ১০ সেপ্টেম্বর ২০২১
পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি
নতুন নিয়মে ১০ হাজার কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
১৩:০০ ১০ সেপ্টেম্বর ২০২১
ছবিতে লাউয়াছড়ার বিরল উল্টোলেজি বানর
এ বানর কিন্তু সচরাচর দেখা যায় না। এটি সংকটাপন্ন। এদের গায়ের রং হালকা সোনালি থেকে বাদামি। তবে ওপরের অংশ জলপাই ধূসর আর নিচের দিক ধূসর সাদা। মাথার মাঝখানটা চ্যাপ্টা ও কালচে রঙের। বয়স্ক বানরের মাথায় কখনো কখনো কেশর দেখা যায়। ১৬২-১৮৬ দিন পর একটি বাচ্চা দেয় এরা। এরা ১০-১২ বছর বাঁচে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
১২:২৮ ১০ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই
ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে অবশেষে হার মানলেন বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ। শুক্রবার ভোর রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
১২:০০ ১০ সেপ্টেম্বর ২০২১
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ৯ শতাংশে
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরও ১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের হার কমে এসেছে ৯ শতাংশে।
১১:৪৯ ১০ সেপ্টেম্বর ২০২১
কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু
কাবুল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো যুক্তরাজ্যের নাগরিকসহ কয়েকশ যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দর ছাড়ে একটি আন্তর্জাতিক ফ্লাইট। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কাবুল ত্যাগ করেন আফগান দোভাষীসহ অন্যরা।
১১:৩৪ ১০ সেপ্টেম্বর ২০২১
পেলের রেকর্ড ভেঙে আবেগে মেসির চোখে জল
বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৭৯ তে নিয়ে গেলেন মেসি। এর মাধ্যমে ব্রাজিল কিংবদন্তী পেলের ৭৭ গোলের রেকর্ড পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন তিনি। লাতিন আমেরিকায় এখন মেসিই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। রেকর্ড গড়ার পর আবেগে কেঁদে ফেলেন বিশ্ব ফুটবলের এই জনপ্রিয় তারকা।
১১:২২ ১০ সেপ্টেম্বর ২০২১
যমুনা নদীতে নৌকা থেকে পড়ে দুই নারীর মৃত্যু, নিখোঁজ ৫
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী পারাপারের সময় স্রোতে নৌকা কাত হয়ে পানিতে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো পাঁচজন।
২৩:৫৭ ৯ সেপ্টেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1028  
-   1029  
-   1030  
-   1031  
-   1032  
-   1033  
-   1034      
- পরবর্তী >    
- শেষ >>    









































