নারীদের খাদ্য ও পুষ্টি উন্নতকরণের লক্ষ্যে তাহিরপুরে অবহিতকরণ সভা
সুনামগঞ্জের তাহিরপুরে হতদরিদ্র গ্রামীণ নারীদের দারিদ্রতা থেকে মুক্তি এবং তাদের খাদ্য ও পুষ্টি উন্নতকরণের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬:০২ ৩১ আগস্ট ২০২১
ফুলে-ফুলে সাজবে মৌলভীবাজার, লাগানো হচ্ছে বিরল ও বিলুপ্ত প্রজাতির গাছ
নাগলিঙ্গমকে বলা হয় ফুলের রানী, সুন্দর, সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ। অনেকে দেশেই নাগলিঙ্গম থেকে দামি পারফিউম তৈরি করা হয়। নাগলিঙ্গম গাছে যখন ফুল ফোটে তখন ফুল থেকে অদ্ভুত মাদকতাময় গন্ধ বের হয়। গুড়ি ফুঁড়ে বের হয় ছড়া। আর এই ছড়া থেকেই ফুটে অনিন্দ্য সুন্দর নাগলিঙ্গম ফুল। নাগলিঙ্গম গাছ রোপণ করা হচ্ছে মৌলভীবাজারে।
১৫:৩৬ ৩১ আগস্ট ২০২১
ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী
এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। মঙ্গলবার (৩০ আগস্ট) এ পুরস্কার ঘোষণা করা হয়।
১৫:১৭ ৩১ আগস্ট ২০২১
কুবিতে পরীক্ষার দাবিতে মানববন্ধন
স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতকের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের( কুবি) শিক্ষার্থীরা।
১৫:০৪ ৩১ আগস্ট ২০২১
মৌলভীবাজারে পুলিশের সাথে সিএনজি চালকদের হাতাহাতি, সড়ক অবরোধ
মৌলভীবাজারে পুলিশের সাথে সিএনজি চালকদের হাতাহাতি ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১ ঘণ্টা শহরের কোর্ট রোড অবরোধ করে রাখে শ্রমিকরা।
১৪:৫১ ৩১ আগস্ট ২০২১
জামিন পেলেন পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
১৪:৪০ ৩১ আগস্ট ২০২১
বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ২১ বীরাঙ্গনা
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও ২১ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গত ২৪ আগস্ট গেজেট জারি করেছে সরকার।
১৪:৩৬ ৩১ আগস্ট ২০২১
তিনদিনের মধ্যে বাড়বে বৃষ্টি
সারাদেশেই বৃষ্টি কমেছে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
১৪:১৫ ৩১ আগস্ট ২০২১
মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই তালেবানদের তুমুল উল্লাস
শেষ মার্কিন সামরিক বিমানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পরই উল্লাসে মেতেছে তালেবান যোদ্ধারা। তারা স্বয়ংক্রিয় রাইফেল থেকে আকাশের দিকে মুহুর্মুহু গুলি চালিয়ে, বাজি ফাটিয়ে বিজয় উদ্যাপন করছে।
১২:৫০ ৩১ আগস্ট ২০২১
জুলহাজ-তনয় হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ
পাঁচ বছর আগে কলাবাগানে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির কর্মসূচি কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যা মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে খালাস দেওয়া হয়েছে।
১২:৩৬ ৩১ আগস্ট ২০২১
মৌলভীবাজার: ১০০ জনের করোনা টেস্টে ১৮ জনের পজিটিভ
মৌলভীবাজারে একদিনে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ১৮ শতাংশ।
১২:২২ ৩১ আগস্ট ২০২১
পদ্মাসেতুর স্প্যানে ধাক্কা, দেখতে যাচ্ছেন সেতুমন্ত্রী
পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনা পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
১২:০৬ ৩১ আগস্ট ২০২১
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদশিরা ফিরবেন আজ
আজ মঙ্গলবার দেশে ফিরবেন আফগানিস্তানে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক। কাবুল থেকে গিয়ে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।
১১:৫৩ ৩১ আগস্ট ২০২১
সিনোফার্মের আরও ২০ লাখ টিকা এসেছে দেশে
চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চালান দেশে পৌঁছেছে।
১১:২৫ ৩১ আগস্ট ২০২১
দুই দশকের যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র
দুই দশকের যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছর ধরে অবস্থানের অবসান হলো। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ সি-১৭ বিমান কাবুল ছেড়েছে।
১১:১৬ ৩১ আগস্ট ২০২১
পরীমনির জামিন শুনানি আজ
বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির জামিনের বিষয়ে শুনানি হবে আজ মঙ্গলবার। গত রবিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই দিন ধার্য করেছিলেন।
১০:৩১ ৩১ আগস্ট ২০২১
পিলার নয়, এবার পদ্মাসেতুর স্প্যানে ফেরির ধাক্কা
এবার পদ্মা সেতুর দুই পিলারের মাঝামাঝি স্প্যানে ধাক্কা দিয়েছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এর আগে গত ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে ধাক্কা দিয়েছিল ফেরিটি।
১০:২৩ ৩১ আগস্ট ২০২১
রাতেই আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা
চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসছে। সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা পৌঁছানোর কথা রয়েছে।
২৩:৫৯ ৩০ আগস্ট ২০২১
মাথার কাছে মোবাইল রেখে ঘুমালে হতে পারে ক্যান্সার!
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে আমাদের নিত্যসঙ্গী মোবাইল ফোন। কাজ থাকুক আর নাই থাকুক একটু পরপর মোবাইল দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাইতো মোবাইলটাকে আমরা নিজের কাছেই রাখি সব সময়। এমনকি ঘুমের সময়ও বাদ যায় না।
২৩:৫৩ ৩০ আগস্ট ২০২১
লাদেনের সহযোগী ও আল কায়েদার শীর্ষনেতা আমিন আফগানিস্তানে
ওসামা বিন লাদেনের বিশ্বস্ত অনুচর আমিন উল হক ফিরলেন আফগানিস্তানে। আল-কায়েদার শীর্ষ নেতা আমিন উল হক একসময় লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তোরা বোরার যুদ্ধে যখন ব্রিটিশ আর আমেরিকার সেনাদের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছিলেন লাদেন, তখন এই আমিনই ছিলেন আল কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী। তারই নেতৃত্বে লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে।
২৩:৩৮ ৩০ আগস্ট ২০২১
ইভ্যালিতে আর থাকছেন না আরিফ আর হোসাইন
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আরিফ আর হোসাইন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
২৩:৩১ ৩০ আগস্ট ২০২১
আগস্টের ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ১৩ হাজার ২১০ কোটি টাকা
আগস্ট মাসের ২৫ দিনে প্রবাসীদের পাঠানো ১৫৫ কোটি (১.৫৫ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স আসলো দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ২০ পয়সা ধরে) যার পরিমাণ ১৩ হাজার ২১০ কোটি টাকার বেশি।
২৩:২৫ ৩০ আগস্ট ২০২১
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যেন অনাহারে না থাকে: সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত একটি মানুষও যেন অনাহারে না থাকে। বন্যাকবলিত লোকজন যেন নিরাপদ থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলে সার্বক্ষণিক খোঁজ রাখবেন।
২৩:১৩ ৩০ আগস্ট ২০২১
শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশে আধুনিক ক্রীড়া ধারার প্রবর্তক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২২:৫৩ ৩০ আগস্ট ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   1030  
-   1031  
-   1032  
-   1033  
-   1034  
-   1035  
-   1036      
- পরবর্তী >    
- শেষ >>    














































