১ মাস না যেতেই আবার বাড়ল বিদ্যুতের দাম!
বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে এক নির্বাহী আদেশে এক মাসের ব্যবধানে আবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। এবারে প্রতি ইউনিটে গড়ে দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ।
১১:৪১ ৩১ জানুয়ারি ২০২৩
আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাণের বইমেলা
২০১৯-২০ সালে মহামারী করোনাভাইরাসের কারণে মাসের মধ্যভাগে শুরু হয়েছি বইমেলা। তাছাড়া সামাজিক দূরত্ব মানাসহ নানা বিধিনিষেধের কারণে বইমেলার গত দুই আসর অনেকটাই ছিল আড়ম্বরহীন। তবে এবছর সেরকম কিছু না থাকায় ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বইমেলা।
১১:৩৩ ৩১ জানুয়ারি ২০২৩
পুলিশ স্বামীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন স্ত্রী, এখন কারাগার
২০২২ সালের ১৪ জুন বিচারপতি এএনএম বশির উল্লাহ উভয়পক্ষের শুনানি শেষে নিম্ন আদালতকে বিষয়টি যাচাইয়ের নির্দেশ দেন। একই সাথে জখমি সনদ যদি জাল হয় তাহলে আসামির সাজার আদেশ বাতিল করে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এটি করতে উচ্চ আদালত থেকে ছয়মাস সময় দেয়া হয়।
১১:০৪ ৩১ জানুয়ারি ২০২৩
‘মৃধা বনাম মৃধা’ দিয়ে আবারও জাতীয় পুরস্কার জিতলেন সিয়াম
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০২১ এর বিজয়দীদের নাম ঘোষণা করা হয়েছে। আর এবছর ‘মৃধা বনাম মৃধা’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয়ের মুন্সিয়ানার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতলেন তরুণ নায়ক সিয়াম।
১০:৪৫ ৩১ জানুয়ারি ২০২৩
বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দিল আইএমএফ, কেন?
বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলার ঋণের অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়।
১০:২৪ ৩১ জানুয়ারি ২০২৩
পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, ৩২ জন নিহত
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পেশোয়ারের জনবহুল পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসোদ হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।
১৯:৫৬ ৩০ জানুয়ারি ২০২৩
বন্ধ করা হচ্ছে ১৯১টি নিউজ পোর্টাল!
দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলে অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ইতোমধ্যে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
১৯:৩৩ ৩০ জানুয়ারি ২০২৩
নীলফামারীতে রাইস ট্রান্সপ্লান্টারে ধান রোপন
২০২২-২৩ অর্থ বছরের ব্লকে প্রদর্শনীর মাধ্যমে ট্রেতে বীজতলা বাস্তবায়ন এবং রবি মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় গত ২৮ ডিসেম্বর মেশিনের মাধ্যমে ডিমলা ব্লকে ট্রেতে বীজ বপন করা হয় এসএল ৮ এইচ জাতের ৪৫০০টি ট্রের মাধ্যমে।
১৯:১৩ ৩০ জানুয়ারি ২০২৩
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে পুনরায় নির্বাচিত সভাপতি, সম্পাদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন আই নিউজের বিশেষ প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইমাম হোসেন সোহেল।
১৮:৪৯ ৩০ জানুয়ারি ২০২৩
আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর
এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতিয় চলচ্চিত্র পুরষ্কার ২০২১ শীর্ষক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১৭:৪৩ ৩০ জানুয়ারি ২০২৩
যেকারণে পবিত্র কোরআন পুড়িয়েছিলেন হযরত উসমান (রা.)
উসমান (রা.) চার সদস্যের একটি কমিটি গঠন করলেন, যার সদস্যরা ছিলেন: যায়িদ ইবনু সাবিত (রা.), 'আবদুল্লাহ ইবনুয যুবাইর (রা.), সা'ঈদ ইবনুল আস (রা.) ও ‘আবদুর রহমান ইবনুল হারিস ইবনি হিশাম (রা.)। তাদেরকে আবূ বাকর (রা.)-এর সাহীফাগুলোর আলোকে কুরআনের অনুলিপি প্রস্তুত করার নির্দেশ দিলেন।
১৭:২৭ ৩০ জানুয়ারি ২০২৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিজয়ী ঘোষণা : বিজয়ীদের তালিকা
প্রজ্ঞাপনে দেখা গেছে এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ২৭ ক্যাটাগরিতে বেশ কয়েকটি সিনেমা পুরস্কৃত হয়েছে। তবে সর্বোচ্চ সাতটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মিত ‘নোনাজলের কাব্য’।
১৬:৩৮ ৩০ জানুয়ারি ২০২৩
‘রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে’
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালীর আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে, ততবার কবিগুরুর কবিতা, গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে।
১৬:১৬ ৩০ জানুয়ারি ২০২৩
গাঁজা বিক্রিতে জড়িত থাকায় সাবেক পুলিশ কর্মকর্তার শাস্তি!
নিজ হেফাজতে রেখে গাঁজা বিক্রির জন্য যশোরের চৌগাছা থানা পুলিশের সাবেক এসআই হাসানুজ্জামানের এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
১৬:০৭ ৩০ জানুয়ারি ২০২৩
নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে লাখ টাকা জরিমানা
নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম মো. শাহীন মিয়া (২২)।
রোববার (২৯
১৫:৫৪ ৩০ জানুয়ারি ২০২৩
আওয়ামী লীগ ইসলামবিরোধী কিছু করে না : শিক্ষামন্ত্রী
আওয়ামী লীগ ইসলামবিরোধী কোনো কিছু করে না জানিয়েছে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘পাঠ্যপুস্তকে কিছু কিছু ভুল রয়েছে, আমরা সেগুলো সংশোধন করে ফেলছি। কিন্তু এটা নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে।
১৫:৪১ ৩০ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
মৌলভীবাজারে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম এর উদ্যোগে এবং ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য আব্দুল বাছিত চৌধুরী’র অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১৫:১৩ ৩০ জানুয়ারি ২০২৩
২৭ দিনে ১৬৭ কোটি ডলার রেমিটেন্স দিয়েছেন প্রবাসী যোদ্ধারা
নতুন বছরের শুরুতেই দেশের রেমিটেন্স খাতে সুবাতাসের দেখা মিলছে। নতুন বছরের শুরুতেই বেড়েছে রেমিটেন্স প্রবাহ। বিদায়ি জানুয়ারি মাসের প্রথম ২৭ দিনে ১৬৭ কোটি (১ দশমিক ৬৭ বিলিয়ন) মার্কিন ডলারের ১৪:৫৮ ৩০ জানুয়ারি ২০২৩
ফেব্রুয়ারিতেই ঢাকায় চালু হবে আর্জেন্টিনার দূতাবাস
কাতার বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উন্মাদনা চমকে দিয়েছে তাদের। আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা আগে থেকেই জানতো তারা। তবে কাতার বিশ্বকাপে সেই ভালোবাসার প্রভাব সরাসরি পড়েছে। তাই তো দুই দেশের বন্ধুত্ব আরও গভীর করতে বিশ্বকাপজয়ী দেশটি ফেব্রুয়ারিতে ঢাকায় দূতাবাস চালু করতে যাচ্ছে।
১২:৪১ ৩০ জানুয়ারি ২০২৩
আওয়ামী নেতারা মুখে এক কাজে আরেক : ফখরুল
আওয়ামী লীগ বরাবর দুই চরিত্রের মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা মুখে বলে এক, কাজে আরেক।
১২:১৩ ৩০ জানুয়ারি ২০২৩
হিন্দু না মুসলিম দ্বন্দ্বে ১০ ঘণ্টা ধরে পড়ে আছে যুবকের লা শ!
নিহত যুবকের পরিবারের দাবি, সে হিন্দু ছিল। এখনো হিন্দু আছে। তাই হিন্দু ধর্মের নিয়মে মেনে শেষকৃত্য চিতায় সম্পন্ন করবেন। কিন্তু তার সহপাঠি ও স্বজনদের দাবি, সে ২০২০ সালের ১৭ নভেম্বর নগরীর লালখান বাজার এলাকার একটি মাদ্রাসায় মৌলনা হারুন এজাহারের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
১১:৫৫ ৩০ জানুয়ারি ২০২৩
সিলেট-জকিগঞ্জ সড়কে পরিবহণ ধর্মঘট স্থগিত
সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে পূর্ব নির্দেশনা অনুযায়ী ডাকা পরিবহণ স্থগিত। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরুর কথা থাকলে ধর্মঘট স্থগিত করায় তা আর কার্যকর হয়নি।
১১:০৯ ৩০ জানুয়ারি ২০২৩
মেক্সিকোতে নাইট ক্লাবে গোলাগুলিতে ৮ জন নিহত
প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জুয়ারেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দু’টি গাড়িতে করে বারে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।
১০:৫২ ৩০ জানুয়ারি ২০২৩
মৌলভীবাজার রেডক্রিসেন্টের পিঠা উৎসব
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, সারাবছর ধরে রেডক্রিসেন্ট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত থাকে। একটা দিন তারা নিজেদের মতো করে উৎসবে মেতেছে। উদযাপন করেছে।
২৩:২৭ ২৯ জানুয়ারি ২০২৩
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   515  
-   516  
-   517  
-   518  
-   519  
-   520  
-   521      
- পরবর্তী >    
- শেষ >>    















































