আপডেট: ০৮:০৭, ১ সেপ্টেম্বর ২০১৯
সমন্বিত নীতিমালা প্রত্যাখ্যানের হুঁশিয়ারি ইবি শিক্ষক সমিতির
ইবি: স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত সমন্বিত শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সমিতির কার্যালয় অনুষদ ভবনে ১২৯ নং কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ কথা উল্লেখ করেন শিক্ষক সমিতির নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি বলেন, স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় গুলোতে সমন্বিত শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে ইউজিসি অভিন্ন নীতিমালা প্রণীত হতে যাচ্ছে। সাম্প্রতিককালে অভিন্ন নীতিমালা চূড়ান্তকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে এবং তারা এ নীতিমালা প্রয়োগে সোচ্চার। তারই প্রেক্ষিতে দেশের সকল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চরম উৎকণ্ঠার মধ্যে আছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো: প্রণীত নীতিমালা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর বৈশিষ্টের সাথে অসঙ্গতিপূর্ণ হলে সর্বসম্মতিক্রমে তা প্রত্যাখ্যান করা হবে, সমন্বিত খসড়া নীতিমালা নিয়ে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনকে সভা আহবানের দাবি, নীতিমালা সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে সমন্বয় করে ঐক্যবদ্ধ প্রদক্ষেপ গ্রহণ ও খসড়া নীতিমালার অসঙ্গতিসমূহ চিহ্নিত করে তা দূরকরণে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণলায় বরারবর পত্র প্রেরণ। এসময় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সদস্য অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জয়শ্রী সেন সহ সমিতির অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ইবি প্রতিনিধি/রাকিব হোসেন/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























