ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১১ ১৪৩৩

প্রকাশিত: ১২:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৯

ইবিতে ছাত্রলীগের ঘাঁসকাটা ও আগাছা উচ্ছেদ অভিযান

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘাঁসকাটা ও আগাছা উচ্ছেদ অভিযান চালিয়েছে ইবি শাখা ছাত্রলীগ। শনিবার (৭ আাগস্ট) বেলা ১২ টায় ঘাঁসকাটা ও আগাছা উচ্ছেদের এই অভিযান চালিয়েছে ইবি শাখা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।ইবি শাখা ছাত্রলীগের সভাপতি পলাশ ও সাধারণ সম্পাদক রাকিব নিজ হাতে মেশিন নিয়ে এ ঘাঁসকাটা অভিযান চালায়।

[caption id="attachment_17035" align="aligncenter" width="2560"] ছবি: আইনিউজ[/caption]

পরে ৫টি হ্যান্ড মেশিন ও একটি স্বয়ংক্রিয় মেশিনসহ প্রায় দশ জন কর্মচারী দিয়ে ঘাস কাটা ও আগাছা উচ্ছেদ শুরু করেছে তারা। এসময় মাঠে উপস্থিত থেকে কাজের তদারকি করেন ক্রীড়া বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট দফতরের অন্যান্য কর্মকর্তারা। জানা যায়, সংবাদপত্রের নিউজের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বিষয়টির প্রতি তাগিদ দেয়। যার ফলে ঘাঁসকাটা ও আগাছা উচ্ছেদ কাজ শুরু হয়েছে। এখন থেকে মাঠ পরিষ্কার রাখবেন বলে আশ্বাস দেয়।

আইনিউজ/রাকিব হোসেন/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়