ঢাকা, রোববার ১৬ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩১ ১৪৩৩


নভেম্বর থেকে মিলবে না টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ

নভেম্বর থেকে মিলবে না টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ

সরকার করোনা ভাইরাস প্রতিরোধে অনেক আগে থেকে ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে আসলেও সাধারণ মানুষের অনাগ্রহের কারণে নষ্ট হতে চলেছে সোয়া কোটি করোনার টিকা

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১৬:২৬

প্রথম মাসে পদ্মা সেতুর আয় ৭৪ কোটি টাকা, সামনে আরও বাড়বে

প্রথম মাসে পদ্মা সেতুর আয় ৭৪ কোটি টাকা, সামনে আরও বাড়বে

পদ্মা সেতু চালুর এক মাসের মাথায় জানা গেলো এক মাসে সেতুর টোল থেকে কতৃপক্ষ আয় করেছে ৭৪ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ১৫০ টাকা।

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১২:০৮

মানুষের অনাগ্রহ, নষ্ট হচ্ছে সোয়া কোটি টিকা!

মানুষের অনাগ্রহ, নষ্ট হচ্ছে সোয়া কোটি টিকা!

প্রথম ও দ্বিতীয় ডোজের ১ কোটি ২৭ লাখ মানুষ এখনো টিকা নেননি। এসব মানুষের জন্য মজুদ রাখা টিকা নিয়ে এখন বিপাকে পড়েছে সরকার।

মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১১:৩১

কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র না কিনতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সরকারি খরচ কমানোর লক্ষ্যে

কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র না কিনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বৈশ্বিক সংকটের এই সময়ে সরকারি ব্যয় কমাতে কম গুরুত্বপূর্ণ জিনিসপত্র ক্রয় এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আইটেম ক্রয়, যা অবিলম্বে প্রয়োজন নয়, তা এখন বন্ধ থাকবে।’

সোমবার, ২৫ জুলাই ২০২২, ২১:২১

‘টুস করে ফেলে দেওয়া এবং চা খাওয়ানোর কথাটি ছিল হিউমার’

‘টুস করে ফেলে দেওয়া এবং চা খাওয়ানোর কথাটি ছিল হিউমার’

খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেয়া ও বিএনপি ঘেরাও করতে এলে চা খাওয়ানোর কথাটি হিউমার ছিল বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ২০:৩৭

আরও ৫ মৃত্যু, শনাক্ত ৫৪৮

আরও ৫ মৃত্যু, শনাক্ত ৫৪৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ২৭১ জনের প্রাণ গেল এই ভাইরাসে। উল্লেখিত সময়ে নতুন করে ৫৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৯:৪৮

আদালতের অনুমতি ছাড়া ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না

আদালতের অনুমতি ছাড়া ভিকটিমের চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না

সাক্ষ্য আইনের (সংশোধন) খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়া অনুযায়ী ভিকটিমকে আদালতের অনুমতি ছাড়া চারিত্রিক বিষয়ে প্রশ্ন করা যাবে না।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৯:৪৪

প্রথম বাঙালী হিসেবে K2 পর্বতশৃঙ্গে ওয়াসফিয়া নাজরিন

প্রথম বাঙালী হিসেবে K2 পর্বতশৃঙ্গে ওয়াসফিয়া নাজরিন

প্রথম বাঙালী হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং পাকিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 -এর চূড়ায় আরোহণ করেছেন বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরিন।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৮:৫৬

মন্ত্রীদেরকে গাড়ি কম ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর
জ্বালানী তেল সাশ্রয়ে

মন্ত্রীদেরকে গাড়ি কম ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বিএনপিকে চা খাওয়ার দাওয়াত সংলাপের ইঙ্গিত করে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, পলিটিক্যাল হিউমার আছে।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৭:৫২

কমান্ড আমার হাতে থাকলেও মূল শক্তিটা নয়: প্রধান নির্বাচন কমিশনার

কমান্ড আমার হাতে থাকলেও মূল শক্তিটা নয়: প্রধান নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনের সাধ্য অসীম নয়। অংশীজনের সহযোগিতা লাগবে। রাজনৈতিক সহমত, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা যায়

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১৪:১১

পদ্মার পর মারা গেলো সেতুও, বেঁচে রইলো শুধু স্বপ্ন

পদ্মার পর মারা গেলো সেতুও, বেঁচে রইলো শুধু স্বপ্ন

পদ্মা সেতুর উদ্বোধনকে যমজ হওয়া তিন বাচ্চার নাম মা রেখেছিলেন স্বপ্ন, পদ্মা আর সেতু। এবার পদ্মার পর মারা গেলো ৬ দিন বয়সী সেতুও। শুধু বেঁচে রয়েছে সেতু নামে বাচ্চাটি।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১২:১৮

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর প্রথম জানাজা অনুষ্ঠিত

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর প্রথম জানাজা অনুষ্ঠিত

গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১১:৪১

অর্ধ বছরে পানিতে ডুবে ৬৫০ জনের মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

অর্ধ বছরে পানিতে ডুবে ৬৫০ জনের মৃত্যু

২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশের পেশকৃত এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মৃত্যুকে ‘নীরব মহামারী’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ২৫ জুলাই আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয়

সোমবার, ২৫ জুলাই ২০২২, ১১:২৬

সারাদেশে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

সারাদেশে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা চলবে।

রোববার, ২৪ জুলাই ২০২২, ২২:১৮

ডলারের দাম পৌঁছালো ১০৫ টাকায়

ডলারের দাম পৌঁছালো ১০৫ টাকায়

একদিনের ব্যবধানে খুচরা বাজারে আবারও টাকার বিপরীতে বেড়েছে মার্কিন ডলারের দাম। রবিবার (২৪ জুলাই) প্রতি ডলারের দাম আড়াই টাকা বেড়ে এখন ১০৫ টাকায় গিয়ে পৌঁছেছে।

রোববার, ২৪ জুলাই ২০২২, ২০:৫০

‘জিহাদের নামে মানুষ হত্যাকারীদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই’

‘জিহাদের নামে মানুষ হত্যাকারীদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই’

জিহাদের নামে যারা মানুষ হত্যা করে তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে বিনা কারণে গাছের ডাল ভাঙারও বিধান নেই। সেখানে জঙ্গিবাদের নামে মানুষ হত্যার প্রশ্নই আসে না।

রোববার, ২৪ জুলাই ২০২২, ২০:৪৪

শনাক্তের সংখ্যা ৪৩০, মৃত্যু ৪

শনাক্তের সংখ্যা ৪৩০, মৃত্যু ৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৯ হাজার ২৬৬ জনের প্রাণ গেল এই ভাইরাসে। একই সময়ে নতুন করে ৪৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনে।

রোববার, ২৪ জুলাই ২০২২, ২০:১৪

মাছের পোনা অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্বোধন

মাছের পোনা অবমুক্ত করে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্বোধন

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।

রোববার, ২৪ জুলাই ২০২২, ১১:৫৫

প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চলে গেলেন পরপারে

প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চলে গেলেন পরপারে

প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে বিষন্নতায় ভুগছিল। গত শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার ভোর ৬টায় ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পায় না। পরে ঘরের জানালা খুলে তারা দেখতে পায় ফ্যানের সাথে রশিতে ঝুলন্ত লাশ। সে নগরীর টার্মিনাল গণেশপুর টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ২১:৩৯

`বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান`

`বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান`

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভুত জ্বালানী সংকট মেটাতে বিদ্যুৎসহ অন্যান্য পরিসেবা ব্যবহারে সরকারি প্রতিষ্ঠানগুলো সাশ্রয়ী হচ্ছে। আমি অনুরোধ করব আপনারাও সমভাবে সাশ্রয়ী হোন। তবে অর্থনৈতিক কর্মকান্ড কোথাও ব্যাহত হোক, সেটি কিন্তু আমরা চাই না। ভবিষ্যতে যেন কোন সংকট তৈরি না হয়, সেজন্য এভাবে সতর্ক হতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ২১:২০

নির্বাচন ছাড়া সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

নির্বাচন ছাড়া সরকারের পতন ঘটাতে পারবে না বিএনপি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে খাদ্য নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বে খাদ্য সংকট হচ্ছে, মানুষ সেটি মোকাবিলা করছে। এক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভাল অবস্থায় রয়েছে। সারের প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, গ্যাস না পেলেও দেশে কোনভাবেই সারের সংকট হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারের বিষয়টি নিয়ে আমার কথা হয়েছে। গ্যাস না পেলে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করে কৃষকদের সরবরাহ করা হবে। সেখানে (আন্তর্জাতিক বাজারে) সারের দাম বেশি হলেও দেশে যাতে সারের সংকট না হয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ২০:৫৫

উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা প্রদান করছে সরকার : পরিবেশমন্ত্রী

উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা প্রদান করছে সরকার : পরিবেশমন্ত্রী

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যান্য দেশের তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারের পদক্ষেপের ফলে ইতোমধ্যে সয়াবিন তেলের দাম কমে এসেছে। এছাড়া বিশ্ববাজারে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। তিনি সাময়িক এ সময়ের জন্য সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানান।  মন্ত্রী বলেন, সকল সমস্যা সমাধান করে  মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা মতো ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ২০:১৮

বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে : ওবায়দুল কাদের

বিএনপির দেশবিরোধী চরিত্র স্পষ্ট হয়ে উঠছে : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় দেশে কোনো উন্নয়ন ও অগ্রগতি হয়নি বলেই আজকে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে তাদের গা জ¦ালা করে। এ কারণেই তারা গুজব ও অপপ্রচারের মধ্য দিয়ে বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণকর মেগাপ্রকল্পসমূহ বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে চায় এবং দুর্নীতির কাল্পনিক অভিযোগ এনে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালায়। ইতোমধ্যে পদ্মাসেতুর মতো মেগাপ্রকল্পের সুবিধা পেতে শুরু করেছে দেশের জনগণ। আওয়ামী লীগই এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেছে এবং আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের সামগ্রিক উন্নয়নের মধ্য দিয়ে দেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ২০:০৩

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইএসডিও`র মতবিনিময়

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইএসডিও`র মতবিনিময়

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখানে, আদিবাসী শান্ত পাহান, সুইপার শিউলি, রবিন হেমরম প্রমুখ। 

শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৯:১১

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬

২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৪১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৮:০২

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেয়েছেন ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এবার ‘সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি দর্শন বহির্বিশ্বে ছড়িয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দারিদ্র্য বিমোচনে ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের ধারণা বাস্তবে রূপায়ণ করে ‘উন্নয়ন প্রশাসনে’ পানি সম্পদ মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পেয়েছে। ভূমি তথ্য ব্যাংকের জন্য ‘সংস্কার’ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে পদক পেয়েছে ভূমি মন্ত্রণালয়।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৭:০৬

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেল পররাষ্ট্র মন্ত্রণালয়

‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ পেল পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রনীতিকে বিশ্ব পরিমণ্ডলে পরিচিতি করা এবং শান্তিকামী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় দুই দিনব্যাপী প্রথমবারের মতো ‘বিশ্ব শান্তি সম্মেলন-২০২১’ আয়োজন করে, যেখানে করোনার বাধা সত্ত্বেও প্রায় ৫০টি দেশের ১০০ জনের মতো বরেণ্য ব্যক্তি সশরীরে অংশগ্রহণ করেন এবং ‘বিশ্ব শান্তি ও মানবতার অগ্রদূত’ হিসেবে বঙ্গবন্ধুর মহতী উদ্যোগগুলো পর্যালোচনা করেন।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৬:৩৮

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও গাইবান্ধা-৫ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে তিনি সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি, কার্য উপদেষ্টা কমিটি, কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সেসময় তিনি প্রথমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে এবং পরে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ১৩:৩১

বানারীপাড়ায় বিপুল পরিমানে ফেন্সিডিল-গাঁজা উদ্ধার করেছে র‍্যাব

বানারীপাড়ায় বিপুল পরিমানে ফেন্সিডিল-গাঁজা উদ্ধার করেছে র‍্যাব

শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংডা সোহেল দীর্ঘবছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিভিন্ন সময় সে র‍্যাব ও  পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ বহুবার গ্রেফতার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকর দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার এ অবৈধ মাদক ব্যবসার সঙ্গে গোটা পরিবার জড়িত রয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ এলাকাবাসী তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার, ২৩ জুলাই ২০২২, ১২:৫৯

সবচেয়ে কঠিন ও দ্বিতীয় সর্বোচ্চ কে-টু চূড়ায় প্রথম বাংলাদেশি পদচিহ্ন

সবচেয়ে কঠিন ও দ্বিতীয় সর্বোচ্চ কে-টু চূড়ায় প্রথম বাংলাদেশি পদচিহ্ন

এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রাখলেন। শুক্রবার (২২ জুলাই) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শুক্রবার, ২২ জুলাই ২০২২, ২২:৪৪

সর্বশেষ
জনপ্রিয়