মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার ত্রিদেশীয় সফর শেষ করে মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। তিনি লন্ডন থেকে আজ দেশের উদ্দেশে রওনা হবেন।
সোমবার, ৮ মে ২০২৩, ২৩:২৫
আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াতকে ভোট চোর আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে। রোববার (৭ মে) স্থানীয় সময় বিকেলে লন্ডনের হোটেল ম্যারিয়টে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
সোমবার, ৮ মে ২০২৩, ১০:৩৩
লিভ টু আপিল খারিজ, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে
শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার, ৮ মে ২০২৩, ০৯:৪৬
কমনওয়েলথকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষক পাঠাতে কমনওয়েলথের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার, ৮ মে ২০২৩, ০০:৫৯
দুই মামলায় বহাল রইলো মামুনুল হকের জামিন
হেফাজতে ইসলামের নেতা ও আলোচিত ইসলামিক বক্তা মাওলানা মামুনুল হককে দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার, ৭ মে ২০২৩, ১৭:৩৩
আরাভ খানের অস্ত্র মামলার রায় আগামী ৯ মে
দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ি সাম্প্রতিক সময়ে আলোচিত আরাভ খান ওরফে রবিউল ইসলামের অস্ত্র মামলার রায় ঘোষণার জন্য ৯ মে দিন ধার্য করেছেন আদালত।
রোববার, ৭ মে ২০২৩, ১৭:১৫
‘বাংলাদেশ নিয়ে বিশ্ব প্রশংসায় বিএনপি নেতাদের মাথা খারাপ’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজকে সমগ্র বাংলাদেশ বদলে গেছে, সেই কারণে সমগ্র পৃথিবী আজকে শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসা করছে। শুধু প্রশংসা করতে পারে না বিএনপি।
রোববার, ৭ মে ২০২৩, ১১:৪৮
গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরার দিন আজ
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার দিন আজ (৭ মে)। দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটি স্মরণীয় দিন। ২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা। ওই সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরতে তখনকার তত্ত্বাবধায়ক সরকার এক অবৈধ নিষেধাজ্ঞা জারি করে।
রোববার, ৭ মে ২০২৩, ১০:২৮
আবারও বাড়ছে তাপমাত্রা, বয়ে যাচ্ছে দাবদাহ
দেশের আবহাওয়ায় আবারও বাড়ছে গরমের তাপমাত্রা। খুলনা ও রাজশাহী বিভাগে দাবদাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাতেও ফিরে এসেছে তাপপ্রবাহ।
রোববার, ৭ মে ২০২৩, ১০:২১
আমরাও সুষ্ঠু-সুন্দর নির্বাচন চাই : শেখ হাসিনা
লন্ডনের ক্ল্যারিজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির সৌজন্য সাক্ষাৎ/ছবি- সংগৃহীত
রোববার, ৭ মে ২০২৩, ০৯:৩১
ব্রিটেনের নতুন রাজা ও রানিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছ
ব্রিটেনের তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার, ৭ মে ২০২৩, ০১:৩০
গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা নুরের
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার, ৬ মে ২০২৩, ২৩:৫৯
সরকারের চাওয়া একটাই, মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় : আইনমন্ত্রী
বিচার বিভাগকে সবধরণের সহযোগিতা দিতে সরকারের কোনো কার্পণ্য থাকবে না জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের কাছে একটি চাওয়া থাকবে, সেটি হচ্ছে বিচারপ্রার্থী সাধারণ মানুষ যেন দ্রুত ন্যায়বিচার পায় এবং তারা যেন মামলার দীর্ঘসূত্রতার অবস্থান থেকে পরিত্রাণ পায়।
শনিবার, ৬ মে ২০২৩, ১৯:৪৬
‘আপনি নিজেই তো অবৈধ’- ফখরুলকে বললেন কাদের
আপনি (মির্জা ফখরুল) মহাসচিব থাকার বৈধ অধিকার হারিয়ে ফেলেছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনি দলের গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন। আপনি নিজেই তো অবৈধ। আপনার দলও অবৈধ।
শনিবার, ৬ মে ২০২৩, ১৯:১৮
রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে আজ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্যান্টারবিউরির আর্চবিশপ পরিচালিত এই অনুষ্ঠানে মহামান্য রাজা তৃতীয় চার্লস ও রানী কনসোর্ট ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।
শনিবার, ৬ মে ২০২৩, ১৬:৫২
২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে হতে পারে লঘুচাপ
আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার, ৬ মে ২০২৩, ১৫:৫৬
শেখ হাসিনাকে নিজের অনুপ্রেরণা মনে করেন ঋষি সুনাক
যুক্তরাজ্যের (ইউকে) প্রধানমন্ত্রী ঋষি সুনাক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সফল অর্থনৈতিক নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, ‘আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।’
শনিবার, ৬ মে ২০২৩, ১৩:৪৩
আজ বিকেলে রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার অনুষ্ঠেয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালিত রাজ্যাভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অনুষ্ঠিত হবে রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে।
শনিবার, ৬ মে ২০২৩, ১০:২৭
ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠক
ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রোভস্কিসের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শুক্রবার (৫ মে) ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার, ৬ মে ২০২৩, ০৯:৩৩
লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (৫ মে) বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।
শুক্রবার, ৫ মে ২০২৩, ২৩:৩৭
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শুক্রবার, ৫ মে ২০২৩, ১০:২৯
৫ দিন পর ফিরোজায় ফিরলেন খালেদা
৫ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৫টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। তাকে বহনকারী গাড়ির সঙ্গে মোটরসাইকেল যোগে বসুন্ধরা থেকে ফিরোজা পর্যন্ত আসেন বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ২০:৪২
হিট অফিসার পদে নিয়োগ পেলেন মেয়র আতিকের মেয়ে বুশরা
ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১৯:৫৮
সয়াবিন তেলের লিটার ১৯৯ টাকা
দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১৯:২২
বিএনপির মন ‘ছোট’ বললেন কাদের
যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১৬:৪৮
সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : ফখরুল
আওয়ামী লীগ সরকার আজকে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১৫:৪০
ডলারের বিপরীতে আরও কমেছে টাকার মান
মার্কিন ডলারের বিপরীতে আবারও মান কমেছে বাংলাদেশি টাকার। এতো দিন ১০৩ টাকায় ডলার বিক্রি হচ্ছিল। এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৪ টাকা ৫০ পয়সা।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১১:১৭
দেশে কমছে ফ্লাইটের ভাড়া
বাংলাদেশে উড়োজাহাজের ফ্লাইটের ভাড়া নিয়ে সুখবর জানালো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। আগামী ১ জুলাই থেকে বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইন্সকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ১০:৪৯
শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বুদ্ধের শিক্ষা অনুসরণ প্রয়োজন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘লোভ, বিদ্বেষ, লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ তার জীবন ও কর্মের মাধ্যমে মানবজগতকে আলোকিত করেছেন। তিনি ছিলেন সত্য ও সুন্দরের আদর্শে উজ্জীবিত।’ বৃহস্পতিবার (৪ মে) ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৯:৫৭
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
‘জগতের সব প্রাণী সুখী হোক’ এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এ স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করবেন বুদ্ধ ভক্তরা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবেন।
বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০০:২৪
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক


















































