আই নিউজ ডেস্ক
হিট অফিসার পদে নিয়োগ পেলেন মেয়র আতিকের মেয়ে বুশরা
‘বিল্ডিং আরবান হিট রেজিলিয়েন্স’ শীর্ষক সেমিনারে বুশরা আফরিন। ছবি- সংগৃহীত
ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। এ চুক্তির ফলে সিটি করপোরেশন এবং প্রতিষ্ঠানটি যৌথভাবে কাজ করবে।
বুধবার (৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে যোগ দিয়ে এসব তথ্য জানান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের যৌথ উদ্যোগে ‘বিল্ডিং আরবান হিট রেজিলিয়েন্স’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। তিনি ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পেও কাজ করেন।
পরে বুশরা বাংলাদেশের বৃহত্তম এনজিও ‘শক্তি ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন। এছাড়া বাংলাদেশের বিশিষ্ট প্রাণী অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেছেন।
চুক্তি সই অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, সিএইচও বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যেও ঢাকা উত্তরকে নিরাপদ করার নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপবিষয়ক সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।
এ সময় বুশরা আফরিন বলেন, আমার শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিভিন্ন শহরের নেতাদের ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসীসহ নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। ঢাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি জানি, তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।
আর্শট-রকফেলার পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড বলেন, তীব্র তাপপ্রবাহ সারা বিশ্বের শহরগুলোতে প্রেসার কুকারের মতো কাজ করছে। ঢাকার উত্তর অংশে জনসংখ্যা বেশি হওয়ায়, এখানে তাপসংক্রান্ত ঝুঁকি আরও বেশি। তাই ঢাকা উত্তরে একজন সিএইচও নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এ শহরকে গরম থেকে বাঁচানোর নানা পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বুশরা আফরিনের ভূমিকা সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য একটি রোল মডেল হয়ে দাঁড়াবে। তাছাড়া, আর্শট-রকফেলার ফাউন্ডেশন এ উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত। ডিএনসিসিবাসীর সুরক্ষায় আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবো।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























