ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩


তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী সমাবেশ

তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী সমাবেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ১৫:২১

৪ দফা দাবিতে সরকারি কলেজের কর্মচারীদের মানববন্ধন

৪ দফা দাবিতে সরকারি কলেজের কর্মচারীদের মানববন্ধন

চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন  করেছে মৌলভীবাজার সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ১৫:১০

মৌলভীবাজারে নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ-জনতা সমাবেশ

মৌলভীবাজারে নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ-জনতা সমাবেশ

নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে এ স্লোগানকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মৌলভীবাজারে পুলিশ-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ১৪:৪৩

শ্রীমঙ্গলে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভা

শ্রীমঙ্গলে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট এলাকা ভিত্তিক পুলিশ-জনতা সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ১৩:৩৮

গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে  এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মো. জবাউল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ১৩:৩৫

সিসিক মেয়র আরিফ হাসপাতালে

সিসিক মেয়র আরিফ হাসপাতালে

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ১৩:২৯

বড়লেখায় কলেজছাত্র প্রান্ত হত্যা : ২ জনকে অভিযুক্ত করে চার্জশীট

বড়লেখায় কলেজছাত্র প্রান্ত হত্যা : ২ জনকে অভিযুক্ত করে চার্জশীট

মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর কলেজছাত্র প্রান্ত চন্দ্র দাস (১৮) হত্যা মামলায় ২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্তরা হলেন-নিহত কলেজছাত্র প্রান্ত দাসের পিসাতো ভাই সুমন দাস ও তার স্ত্রী নিভা রানী দাস। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর অভিযোগপত্র জমা দেন। শুক্রবার রাতে বড়লেখা সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপল দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২০, ০৩:২৯

মৌলভীবাজারের সকল বিট পুলিশিং এলাকায় ধর্ষণবিরোধী সমাবেশ কাল

মৌলভীবাজারের সকল বিট পুলিশিং এলাকায় ধর্ষণবিরোধী সমাবেশ কাল

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শনিবার দেশব্যাপী সমাবেশ পালন করবে বাংলাদেশ পুলিশ। তারই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের সকল বিটে এই সমাবেশ আয়োজিত হবে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ২৩:০৮

লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন

লালন সাঁইয়ের তিরোধান দিবসে শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন

লালন সাঁই, একাধারে একজন আধ্যাত্নিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক,দার্শনিক। যার সৃষ্টির চর্চা সেই উনিশ শতক থেকে এখনো চলে আসছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই সৃষ্টিশীল মানুষটির ১৩০ তম তিরোধান দিবস আগামীকাল।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ২২:১৩

আকবরের দেশত্যাগ রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

আকবরের দেশত্যাগ রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা জারি

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ২১:৩১

কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিকের মৃত্যু

কুলাউড়ায় ছাগল উদ্ধার করতে গিয়ে ২ চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারে নির্মাণাধীণ একটি সেফটি ট্যাংকে পড়া ২টি ছাগল উদ্ধার করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই চা শ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের বাউরি টিলা শ্রমিক বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। 

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৯:৪৩

মুজিববর্ষ উপলক্ষে কমলগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

মুজিববর্ষ উপলক্ষে কমলগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

মুজিব শতবর্ষ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) মৌলভীবাজারের কমলগঞ্জেআদমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কর্মশালা ও বৃক্ষরোপণকর্মসূচি আয়োজিত হয়েছে। এদিন বিকাল সাড়ে চারটায় স্থানীয় তেতই গাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে বেশ কয়েকটি ফলজ চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৯:১৪

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

হবিগঞ্জে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাজির মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। নাজির ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের লালচান গ্রামের বাসিন্দা।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৮:৪০

সুনামগঞ্জ সীমান্তে বন্যহাতি আতঙ্ক 

সুনামগঞ্জ সীমান্তে বন্যহাতি আতঙ্ক 

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় বন্যাহাতির উৎপাত দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের কালাপাহাড় থেকে চানপুর, রজনী লাইন, রাজাই এলাকার (ভারতীয় অংশে) সীমান্তে দল বেঁধে বন্যহাতির দল ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ সীমান্তে নেমে এসব হাতি তান্ডব শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৮:৩৫

সিলেটে ১১ জুয়াড়ি আটক

সিলেটে ১১ জুয়াড়ি আটক

সিলেটে ১১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার বিকেলে ও রাতে নগরীতে পৃথক দুটি অভিযান চালিয়ে তদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ১৫ হাজার ৩৩৫ টাকা  ও ৩ সেট তাস জব্দ করা হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৮:২৫

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ‘নিরাপত্তায়’ সিআরটি!

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ‘নিরাপত্তায়’ সিআরটি!

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে বাড়তি নিরাপত্তা আরোপ করা হয়েছে। রায়হান আহমদ হত্যার ঘটনায় ফুঁসে উঠা জনতার হাত থেকে এ ফাঁড়ি রক্ষা ও অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএমপি’র বিশেষায়িত ইউনিট ‘ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)’র একদল সদস্য দায়িত্ব পালন করছেন। 

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৮:১৯

কানাইঘাটে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

কানাইঘাটে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম (২৯) নামে এক গৃহবধূকে গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কালীনগর আগফৌদ গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী মহরম আলী পলাতক রয়েছেন। 

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৮:১০

বড়লেখায় আলুর বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা 

বড়লেখায় আলুর বাজারে অভিযান, ২২ হাজার টাকা জরিমানা 

মৌলভীবাজারের বড়লেখায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রিসহ বিভিন্ন অপরাধে আলুর পাইকারি আড়তসহ সাতটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপরে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। 

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৭:৫৯

কমলগঞ্জে বাড়িতে থেকেই করোনামুক্ত হয়েছেন ১৫৬ জন

কমলগঞ্জে বাড়িতে থেকেই করোনামুক্ত হয়েছেন ১৫৬ জন

মৌলভীবাজারের কমলগঞ্জে গত মার্চ মাসের শেষ দিকে নমুনা সংগ্রহ শুরু হলে ১৬ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৭ মাসে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৭০ জনের। এর মাঝে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। শনাক্তদের মধ্যে সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এবং বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন ১৫৬ জন।    

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৬:৩৮

টানা ১১ ঘণ্টার বৈঠকে বাড়ল চা শ্রমিকদের মজুরি

টানা ১১ ঘণ্টার বৈঠকে বাড়ল চা শ্রমিকদের মজুরি

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মাঝেই অনুষ্ঠিত হয়েছে টানা ১১ ঘণ্টার সমঝোতা বৈঠক। সেই বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে। এ চুক্তি কার্যকরে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সকল বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা। আপাতত চা শ্রমিকদের বকেয়া হিসেবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।  

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৪:৫৮

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু ১২ নভেম্বর

সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু ১২ নভেম্বর

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ নভেম্বর সিলেট-কক্সবাজার রুটে শুরু হচ্ছে সরাসরি বিমান চলাচল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তথ্যটি নিশ্চিত করেছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০, ১৩:২৯

করোনায় প্রধান ফটকে তালা, লাউয়াছড়ার প্রবেশ মুখে পর্যটকের আনাগোনা

করোনায় প্রধান ফটকে তালা, লাউয়াছড়ার প্রবেশ মুখে পর্যটকের আনাগোনা

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক ও বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে পর্যটকের প্রবেশ ও ঘোরাঘুরি নিষেধ। লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ ফটক বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে না পারলেও উদ্যানের প্রবেশমুখে ও কমলগঞ্জ-শ্রীমঙ্গল পাহাড়ি সড়কে পর্যটকদের আনাগোনা করতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ২২:৪৯

৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল ‘দ্য হেল্পিং উইং’

৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল ‘দ্য হেল্পিং উইং’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে ৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল চ্যারিটি অর্গানাইজেশন 'দ্যা হেল্পিং উইং'। সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ২২:১০

নির্যাতনের ফলেই রায়হানের মৃত্যু: ফরেনসিক বিভাগ

নির্যাতনের ফলেই রায়হানের মৃত্যু: ফরেনসিক বিভাগ

নির্যাতন ও শরীরে অতিরিক্ত আঘাতের ফলেই রায়হান আহমদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম। 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ২২:০৬

আলুর বাজার নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

আলুর বাজার নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

সরকার নির্ধারিত মূল্যে আলুর বিপণন নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা সদরের পশ্চিমবাজার এলাকায় আলুর খুচরা ও পাইকারী বাজারে মনিটরিং করেন প্রশাসনের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ২১:৫৪

কুলাউড়ায় ‘জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমি’র আত্মপ্রকাশ

কুলাউড়ায় ‘জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমি’র আত্মপ্রকাশ

মৌলভীবাজারের কুলাউড়ার ক্রীড়াঙ্গনের মানোন্নয়ন ও নতুন প্রজন্ম থেকে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে নতুন ও পুরাতন ক্রীড়াসংগঠক এবং ক্রীড়া ব্যাক্তিত্বদের সমন্বয়ে ‘জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির আত্মপ্রকাশ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের কিচেন ক্লাব রেস্টুরেন্টে একাডেমির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার প্রবীণ ও নতুন  প্রজন্মের ক্রীড়া সংগঠকদের উপস্থিতে একাডেমির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও একাডেমি পরিচালনায় বিভিন্ন পর্যায়ের কমিটি ঘোষণা করেন প্রবীণ ক্রীড়া সংগঠক মো. ফয়জুর রহমান ছুরুক।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ২০:৩৯

স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ৩২ পুলিশের পদায়ন

স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ৩২ পুলিশের পদায়ন

কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট হতে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত ৩২ জন পুলিশ সদস্যদের বদলি শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ২০:০৩

হবিগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৪

হবিগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৪

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশ সদস্যদের মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বানিয়াচং থানায় মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানিয়েছে। আটকদের মধ্যে দুইজনের নাম হাবিব ও সিরাজুল। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৯:৪৯

জুুড়ীতে অস্ত্রবিহীন ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন

জুুড়ীতে অস্ত্রবিহীন ভিডিপি প্রশিক্ষণ সম্পন্ন

মৌলভীবাজারের জুড়ীতে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-১ম ধাপ সম্পন্ন হয়েছে। ১০ দিনের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৯:২৮

সিলেটে নগদ টাকাসহ ২ জুয়াড়ি গ্রেফতার

সিলেটে নগদ টাকাসহ ২ জুয়াড়ি গ্রেফতার

সিলেটে নগদ টাকা ও মুঠোফোনসহ ২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব।  বুধবার (১৪ অক্টোবর) রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলবাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫০ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৯:২৪

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়