সিলেটে তানভীর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
সিলেট সদর উপজেলার খাদিমনগরে তানভির আহমদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর সিলেট শিশু আদালতে আত্মসমর্পণ করতে এলে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হচ্ছেন- খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামের আব্দুল গণির ছেলে তোয়াহিদ (২০) ও তোফায়েল (২২)। তারা দুইজন তানভির হত্যামামলার ১ ও ২ নং আসামি।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৯:২০
সিলেটে রায়হান হত্যা : এসআই আকবরকে ধরতে ইমিগ্রেশনে পিবিআইয়ের চিঠি
সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ি হেফাজতে রায়হান আহমদের (৩৪) মৃত্যুর ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ ঘটনায় অভিযুক্ত ও তদন্ত স্বার্থে সাময়িক বরখাস্ত হওয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছেন। তিনি যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য ইমিগ্রেশনে চিঠি দিয়েছে তদন্তকারী সংস্থাটি।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৯:০৮
বিয়ানীবাজারে চাপ দিয়ে বকেয়া বেতন আদায়, সড়ক অবরোধ করলেন শিক্ষার্থী
সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে বকেয়া বেতন, মূল্যায়ন পরীক্ষার ফি আদায় করতে শিক্ষার্থীদের চাপ ও ফি না দিলে পরীক্ষা খাতা জমা না রাখার হুমকী প্রদানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৯:০১
বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৮:৪৩
বড়লেখায় জালালাবাদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযানে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে। বুধবার উপজেলার কাঠালতলী, বারইগ্রাম, সুজানগরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৮:৪১
শ্রীমঙ্গলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৭:১৬
দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে মত বিনিময় সভা
করোনাভাইরাস মহামারীর মধ্যে আসন্ন সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৬:৫২
এতিম ভাই-বোনের প্রতি পুলিশ পরিদর্শকের মানবিক সহায়তা
গত বছরের ২২ আগস্ট মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা বাগানে ইছহাক মিয়ার হাতে খুন হয়েছিলেন ৩ সন্তানের জননী নারী চা শ্রমিক দিপালী নায়েক। এর কয়েক বছর আগে দিপালী নায়েকের স্বামী সরতু লায়েক অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। ফলে এ পরিবারের তিন শিশু একেবারে অসহায় হয়ে পড়ে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩০
শ্রীমঙ্গলে ডা. হরিপদ রায়কে নাগরিক সংবর্ধনা
করোনাকালে সার্বক্ষনিক চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ডা. হরিপদ রায় বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেন।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৫:৪৪
কবর থেকে তোলা হলো রায়হানের মরদেহ
সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৪:০৭
সিলেটে সেই রাতের ভয়াবহ বর্ণনা দিলেন অটোরিকশা চালক
সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন (৩০) ফাঁড়িতে জীবিত ঢুকলেও মৃতপ্রায় অবস্থায় বের হন। ফাঁড়ির সিসিটিভির ফুটেজেই স্পষ্ট হয়ে উঠেছে বিষয়টি। সেই রাতে রায়হানের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী এক অটোচালক।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৩:৪৭
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের মাধবপুরে ঘরে ঢুকে রাষ্টু মিয়া পাঠান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৩:৪৪
সিলেটে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৩:৩৮
সিলেটে কবর থেকে তোলা হলো রায়হানের মরদেহ
সিলেটে পুনরায় ময়নাতদন্তের জন্য বন্দর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিনের (৩০) মরদেহ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিনের উপস্থিতিতে আখালিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে মরদেহ তোলেন পিবিআই সদস্যরা।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১৩:৩৫
হবিগঞ্জে সায়হাম তুলার গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ১১:৫১
কাগজের ফুলে প্রতিবন্ধী ঝর্ণা মল্লিকের জীবন
হবিগঞ্জ সদরের পইল এলাকার মেয়ে ঝর্ণা মল্লিক (৩৭)। দেড় বছর বয়সে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে ডান পা কিছুটা অচল হয়ে যায়। সেই থেকে তিনি প্রতিবন্ধী হয়ে ডান পা টেনে টেনে চলাচল করেন।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ০০:৩৫
করোনায় ডা. খলিলের মৃত্যু, মৌলভীবাজারে শোকের ছায়া
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মৌলভীবাজার ডায়াবেটিক এসোসিয়েশন হাসপাতালের চিকিৎসক ডা. মো. খলিল উদ্দিন। তার মৃত্যুতে মৌলভীবাজারে চিকিৎসকসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০, ০০:০১
সিলেটে রায়হান হত্যা ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল
পুলিশি নির্যাতনে যুবক হত্যা, দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে, ধর্ষকদের দ্রুত বিচার ও ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিচারের দাবিতে সিলেটে মশাল মিছিল করেছে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট। বুধবার সন্ধ্যায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২১:১৭
হবিগঞ্জে মাদক পাচারকারীর পাঁচ মাসের কারাদণ্ড
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হেলাল মিয়া নামে এক মাদক পাচারকারীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হেলাল উপজেলায় নয়াপাড়া গ্রামের মকসুদ আলীর পুত্র।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২১:১৫
ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
সিলেটের ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের ঘটনায় করা মামলায় রতন কর (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সিলেটের শহরতলী টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন মৌলভীবাজার জেলার সদর উপজেলার বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২১:১১
সিলেটে র্যাব কর্মকর্তার বাসায় চুরি, চোর গ্রেফতার
সিলেটে এক র্যাব কর্মকর্তার বাসায় ঢুকে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চুরির ঘটনায় মূলহোতা আনোয়ার হোসেন সুমন (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার বিকেলে তাকে নগরীর শেখঘাট কলাপাড়া থেকে গ্রেফতার করা হয়। সে আখালিয়া নতুন বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২১:০৫
রাজনগরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা
মৌলভীবাজারের রাজনগরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২১:০১
শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বুধবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৫৭
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জ্যোতি দেব নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৫৩
গোলাপগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৫১
কমলগঞ্জে নিখোঁজ কিশোরী উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শমশেরনগর বাজারের আব্দুল মছব্বির রোডের লেবু মিয়ার বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৪৬
জুড়ীর চার শিক্ষার্থী পাচ্ছেন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড
বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করছেন মৌলভীবাজার জেলার ৫ জন স্কাউট। এর মধ্যে ৪ জনই রয়েছেন জুড়ী উপজেলার। গত ১৭ জুলাই ঢাকায় সারাদেশের স্কাউটদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৪১
সুনামগঞ্জে কারাগারে নয়, বাড়িতে বসে সাজা ভোগ করবে ১৪ শিশু
সুনামগঞ্জে কারাগারে নয়, বাড়িতে বসে সাজা ভোগ করবে ১৪ শিশু। বুধবার দুপুরে বিভিন্ন অপরাধে ১০ টি মামলায় এমন ব্যতিক্রমী রায় দিয়েছেন আদালত। নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় প্রদান করেন।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৩৫
সাংবাদিকদের উপর মামলা, আদালতে মিথ্যা প্রমাণিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের অফিস, হলরুম নিউজ কর্ণারের আশে পাশের ভূমি নিজ নামে বন্দোবস্ত নেয়ার হীন চক্রান্ত করে এক লন্ডন প্রবাসীর হয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের চার সিনিয়র সাংবাদিক ও একজন জেলা পরিষদের সদস্যের উপর করা মিথ্যা মামলা দায়ের করেন মৌলভীবাজার সদরের বাসিন্দা আব্দুল হালিম।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ২০:৩২
কুলাউড়ায় ৩ হাজার টাকার জন্য মেয়েকে ধর্ষকদের হাতে তুলে দিলেন বাবা!
মৌলভীবাজারের কুলাউড়ায় বেড়াতে এসে সৎ বাবার সহায়তায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক কিশোরী। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ৩ হাজার ১শ টাকার বিনিময়ে কিশোরীকে তিন ধর্ষকের হাতে তুলে দেন সৎ বাবা ইমরান হোসেন।
বুধবার, ১৪ অক্টোবর ২০২০, ১৯:৫৭
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































