ইউক্রেনের স্কুল ও আবাসিক ভবনে রুশ বাহিনীর হামলা, নিহত ৩৩
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে রুশ সামরিক বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন।
শুক্রবার, ৪ মার্চ ২০২২, ১৩:৩৩
ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
রাশিয়ান বাহিনীর হামলার পরই ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। বলা হয় এটিই ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যা এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ নিশ্চিত করেছেন।
শুক্রবার, ৪ মার্চ ২০২২, ০৯:৩৩
পুতিন কি পারমাণবিক শক্তি প্রয়োগ করবেন
রাশিয়া-ইউক্রেন উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনায় আসছে যে বিষয়টি তা হচ্ছে পারমাণবিক অস্ত্রের ব্যবহার। ন্যাটোর ইউক্রেনকে সহায়তা আশ্বাসের পর রাশিয়া নিজের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কী না তা নিয়ে আতংকিত বিশিষ্টজনরা।
শুক্রবার, ৪ মার্চ ২০২২, ০৯:০৭
ইউক্রেনের বন্দরনগরী খেরসন রাশিয়ার দখলে
ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসন এখন রাশিয়ার দখলে। ব্যাপক হামলার পর রাশিয়ার সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরটির দখল নিয়েছে বলে শহরের মেয়রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ১৩:৩৯
ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১০ লাখ মানুষ : জাতিসংঘ
রাশিয়ার সর্বাত্মক হামলার মুখে ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১০ লাখ মানুষ। হামলা শুরুর পর মাত্র এক সপ্তাহে বিপুল সংখ্যক এসব মানুষ ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যান বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ১২:৪৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর
বিশ্বের যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা আমদানি-রপ্তানি বেশি হয়, টাকার অংকে সেই তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে নেই রাশিয়া বা ইউক্রেন। কিন্তু দুইটি দেশের সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য রয়েছে। তাই প্রশ্ন উঠে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কী প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর?
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ০৮:১৮
রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাশ
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে ওই প্রস্তাবের পক্ষে-বিপক্ষে বাংলাদেশসহ ৩৫ দেশ ভোটদানে বিরত ছিল।
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ০৭:৫১
কৃষ্ণসাগরের বন্দরে রকেট হামলায় বাংলাদেশি নাবিক নিহত
ইউক্রেনের কৃষ্ণসাগর তীরের একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজটি ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রকেট হামলায় একজন বাংলাদেশি নাবিক মারা গেছেন। রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে গিয়েছিল, কিন্তু জাহাজের ক্রুরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ০৭:৩৯
ইউক্রেনের বিস্ময় ‘গোস্ট অব কিয়েভ’
পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে তা দখল করার অভিব্যক্তি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তির তুলনা এবং ইউক্রেনের মিত্রশক্তিদের সহায়তার বিষয়গুলো। এরই মাঝে ভ্যাকুয়াম বোম্বিংসহ আকাশপথে শত শত আধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে তান্ডব চালাতে শুরু করে রাশিয়ান বাহিনী। কিন্তু ইউক্রেনও তাদের আকাশে আর কারো আধিপত্য মেনে না নিয়ে পালটা জবাব দিলো যা বিশ্বকে অবাক করে দিল। "গোস্ট অব কিয়েভ" (The Ghost of Kyiv)
বুধবার, ২ মার্চ ২০২২, ২২:৪৯
তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্রের এবং ধ্বংসাত্মক : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক।’ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ-এর বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে।
বুধবার, ২ মার্চ ২০২২, ১৭:৫২
ইউক্রেনের নগরাঞ্চল-আবাসিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে রুশ সেনারা
ইউক্রেনে অভিযানের শুরুর দিকে কেবল সামরিক স্থাপনাসমূহে হামলা চালালেও মঙ্গলবার থেকে কৌশলে কিছু পরিবর্তন এনেছে রুশ বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের নগরাঞ্চল ও বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে রুশ সেনারা।
বুধবার, ২ মার্চ ২০২২, ১৫:০১
কিয়েভে হামলার জন্য প্রস্তুত রুশ সৈন্যরা, সতর্ক করা হলো বাসিন্দাদের
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত রুশ সৈন্যরা। এ কারণে দ্রুত ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ২৩:৫৩
‘ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে’
ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিদের হাত থেকে মুক্ত’ করার যে লক্ষ্য রাশিয়া নিয়েছে তা পূরণ হওয়ার আগ পর্যন্ত দেশটিতে সামরিক অভিযান জারি রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ২২:৫৬
ইউক্রেনে হামলায় রাশিয়ার ‘বন্ধু দেশ’ ভারতের শিক্ষার্থীর মৃত্যু
ইউক্রেনে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ২০:০৩
রাশিয়া-ইউক্রেন : সামগ্রিক পরিস্থিতি
পুরো বিশ্ব যখন করোনা মহামারির মত বিপর্যয় কিছুটা হলেও কাটিয়ে উঠছিল ঠিক তখনই রুশ প্রেসিডেন্টের ইউক্রেন দখলের ঘোষণা সবার কপালে দুশ্চিন্তার ভাজ এনে দেয়। এরই মধ্যে ইউক্রেনে হামলা চালানো, বেসামরিক নাগরিক হত্যাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থান দখলও করে ফেলেছে রাশিয়ান বাহিনী.
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৯:৩৮
রাশিয়ার হামলায় ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিকের মৃত্যু
উক্রেনের ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক রাশিয়ার সামরিক অভিযানে নিহত হয়েছে। এ ছাড়া, গত পাঁচ দিনে ৫৩৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৯:০২
খারকিভে রাশিয়ার বোমাবর্ষণ যুদ্ধাপরাধ : জেলেনস্কি
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৬:১২
রাশিয়ার হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত
রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের মধ্যে কামানের গোলা দিয়ে চালানো হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ওখতিরকা শহরে গত রোববার ভয়াবহ ওই হামলা চালায় রুশ সামরিক বাহিনী।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৫:৩৫
এবার কেড়ে নেওয়া হলো পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’
ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করায় পশ্চিমাদের সমালোচনা ও অর্থনৈতিক প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। বৈশ্বিক পরাশক্তি এই দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করাসহ একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৪:৫৭
নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করছে রাশিয়া : ইউক্রেন
মানবাধিকার গোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া ক্লাস্টার বোমা এবং নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে। এই দুই অস্ত্রই আন্তর্জাতিক মহলে নিন্দিত।
মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১১:২৫
আমরা এই যুদ্ধ চাই না : আটক রুশ সেনা (ভিডিও)
রাশিয়ার সাধারণ সৈন্যদের মিথ্যা বলে যুদ্ধে নামানো হয়েছে এবং তারা এই লড়াই চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে ইউক্রেনে আটক এক রুশ সেনাকে এসব কথা বলতে শোনা গেছে।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৪
ব্রিটেন, জার্মানি, কানাডাসহ ৩৬ দেশের জন্য রাশিয়ার আকাশপথ বন্ধ
ব্রিটেন ও জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। সোমবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় রাশিয়া। এর আগে রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:১২
বৈঠকে বসেছে রাশিয়া-ইউক্রেন
যুদ্ধ-বিরতি ও দ্রুত সেনা প্রত্যাহারের দুটি বিষয়কে সামনে রেখে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রতিবেশী দেশ বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনা শুরু হয়েছে। আল জাজিরা জানায়, সোমবার ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টার একটু আগে বেলারুশে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১
রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত, দাবি ইউক্রেনের
টানা পঞ্চম দিনের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত চলছে। এ সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৬
বেলারুশে পৌঁছেছেন ইউক্রেনের প্রতিনিধিরা
রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের পাঠানো প্রতিনিধিরা ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে বহুল-প্রত্যাশিত এই শান্তি আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছে বেলারুশ।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৪
ভেন্যু প্রস্তুত, বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৯
কারফিউ তুলে নিয়েছে ইউক্রেন
ইউক্রেনে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে। এদিকে কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৩
রাশিয়া নাকি ইউক্রেন? সামরিক শক্তিতে কে কোন অবস্থানে?
সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে যুদ্ধরত দুই দেশ- ইউক্রেন ও রাশিয়া। দুই দেশই সামরিক শক্তিতে বেশ এগিয়ে বিশ্বের অনেক শক্তিশালী দেশগুলোর থেকেও। প্রযুক্তির ব্যবহার, বিশাল সেনাবাহিনী আর কূটনৈতিক ক্ষমতা তাঁদের এই পর্যায়ে নিয়ে গেছে। মহাপরাক্রমশালী রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো ইউক্রেনের রয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্রসহায়তা। এদিকে রাশিয়ার কারো সমর্থনের প্রয়োজন নেই, যে কোনও সময়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার রাশিয়ার পক্ষে বদলে দিতে পারে যুদ্ধের অবস্থা। এবার প্রশ্ন উঠছে, কে টিকে থাকবে? যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কার সামরিক শক্তি কতোটুকু? অন্যান্য দেশের থেকে এই দুই দেশ কতোটা শক্তিশালী?
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২১
এবার রাশিয়ান দখল থেকে খারকিভ কেড়ে নিলো ইউক্রেন
ইউক্রেনের মতো একটি উন্নত দেশের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম শহর খারকিভ, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে, রাশিয়ান সেনারা ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ শহরটির দখল নিয়ে নেয় নিজেদের জেট বিমান, ফাইটার হেলিকপ্টার ও বিশাল সেনাবাহিনী নিয়ে। এবার এই দখলদার রাশিয়ান সেনাদের কাছ থেকে নিজেদের এই শহরটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইউক্রেন।
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১
ইউক্রেনের তেলের মজুত-গ্যাস পাইপলাইন জ্বালিয়ে দিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের বিভিন্ন শহরের তেলের মজুত , গ্যাস পাইপলাইন জ্বালিয়ে দিচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৫
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত




















































