Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২


ভেন্যু প্রস্তুত, বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন

ভেন্যু প্রস্তুত, বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য ভেন্যু প্রস্তুত করা হয়েছে। আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার প্রতিবদনে এই তথ্য জানানো হয়েছে। 

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৯

কারফিউ তুলে নিয়েছে ইউক্রেন

কারফিউ তুলে নিয়েছে ইউক্রেন

ইউক্রেনে কারফিউ তুলে নেওয়া হয়েছে। তবে দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই চলছে। এদিকে কারফিউ তুলে নেওয়ায় মুদি দোকানগুলো খোলা হয়েছে। ফলে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৩

রাশিয়া নাকি ইউক্রেন? সামরিক শক্তিতে কে কোন অবস্থানে?

রাশিয়া নাকি ইউক্রেন? সামরিক শক্তিতে কে কোন অবস্থানে?

সারা বিশ্বে আলোচনার কেন্দ্রে যুদ্ধরত দুই দেশ- ইউক্রেন ও রাশিয়া। দুই দেশই সামরিক শক্তিতে বেশ এগিয়ে বিশ্বের অনেক শক্তিশালী দেশগুলোর থেকেও। প্রযুক্তির ব্যবহার, বিশাল সেনাবাহিনী আর কূটনৈতিক ক্ষমতা তাঁদের এই পর্যায়ে নিয়ে গেছে। মহাপরাক্রমশালী রাশিয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো ইউক্রেনের রয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্রসহায়তা। এদিকে রাশিয়ার কারো সমর্থনের প্রয়োজন নেই, যে কোনও সময়ে পারমাণবিক অস্ত্রের ব্যবহার রাশিয়ার পক্ষে বদলে দিতে পারে যুদ্ধের অবস্থা। এবার প্রশ্ন উঠছে, কে টিকে থাকবে? যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কার সামরিক শক্তি কতোটুকু? অন্যান্য দেশের থেকে এই দুই দেশ কতোটা শক্তিশালী?

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২১

এবার রাশিয়ান দখল থেকে খারকিভ কেড়ে নিলো ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ

এবার রাশিয়ান দখল থেকে খারকিভ কেড়ে নিলো ইউক্রেন

ইউক্রেনের মতো একটি উন্নত দেশের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম শহর খারকিভ, যার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হলে, রাশিয়ান সেনারা ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ শহরটির দখল নিয়ে নেয় নিজেদের জেট বিমান, ফাইটার হেলিকপ্টার ও বিশাল সেনাবাহিনী নিয়ে। এবার এই দখলদার রাশিয়ান সেনাদের কাছ থেকে নিজেদের এই শহরটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইউক্রেন।

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১

 ইউক্রেনের তেলের মজুত-গ্যাস পাইপলাইন জ্বালিয়ে দিচ্ছে রুশ সেনারা

 ইউক্রেনের তেলের মজুত-গ্যাস পাইপলাইন জ্বালিয়ে দিচ্ছে রুশ সেনারা

 ইউক্রেনের বিভিন্ন শহরের তেলের মজুত , গ্যাস পাইপলাইন জ্বালিয়ে দিচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৫

রাশিয়ার সাথে আলোচনা করতে রাজি ইউক্রেন, তবে বেলারুশে নয়

রাশিয়ার সাথে আলোচনা করতে রাজি ইউক্রেন, তবে বেলারুশে নয়

ইউক্রেনের সাথে আলোচনার জন্য রাশিয়ার পাঠানো প্রতিনিধিদের একটি দল বেলারুশে পৌঁছেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন আলোচনা করতে তিনি রাজি, তবে তা কোনোভাবেই বেলারুশে নয়। 

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬

রাশিয়ার সেনাভর্তি বিমান ভূপাতিত করলো ইউক্রেন

রাশিয়ার সেনাভর্তি বিমান ভূপাতিত করলো ইউক্রেন

কিয়েভের কাছে রাশিয়ার সেনাসহ এক বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে বহু সংখ্যক রাশিয়ান প্যারাট্রুপার নিহত হয়েছে। 

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:১০

ইউক্রেনে রাশিয়ার হামলা: বেসামরিক ১৯৮ জন নাগরিকের মৃত্যু

ইউক্রেনে রাশিয়ার হামলা: বেসামরিক ১৯৮ জন নাগরিকের মৃত্যু

রাশিয়ার সেনাদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩০

ইউক্রেনের প্রেসিডেন্ট জোলেনস্কি পালিয়েছেন, দাবি রাশিয়ার

ইউক্রেনের প্রেসিডেন্ট জোলেনস্কি পালিয়েছেন, দাবি রাশিয়ার

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জোলেনস্কি পালিয়েছেন বলে দাবি করছে রাশিয়া।  রাশিয়ার পার্লামেন্ট ডুমার স্পিকার ব্যাচেস্লাভ ভলোদিন বলেছেন, জেলেনস্কি ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী ত্যাগ করেছেন।

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৭

ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশের

ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশের

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশ।

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৭

কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সামাজিক মাধ্যমে সেই আবাসিক ভবনের ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৩

ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধ, ৩৫০০ রুশ সেনা নিহত

ইউক্রেনের শক্তিশালী প্রতিরোধ, ৩৫০০ রুশ সেনা নিহত

রাশিয়ার তীব্র আক্রমণের মুখে শক্তিশালী প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেনের সেনারা। পূর্ব ইউরোপের এই দেশটির দাবি, রুশ আক্রমণ শুরুর পর ইউক্রেনের পাল্টা হামলায় এখন পর্যন্ত রাশিয়ার সাড়ে ৩ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন। 

শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫৫

ক্ষমতা ছিনিয়ে  নিন, ইউক্রেনের সেনাবাহিনীকে পুতিন

ক্ষমতা ছিনিয়ে নিন, ইউক্রেনের সেনাবাহিনীকে পুতিন

হামলার দ্বিতীয় দিনে এসে ইউক্রেনের সামরিক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেওয়া ভাষণে কিয়েভের ক্ষমতাসীন সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৯

১ হাজারের বেশি রুশ সৈন্য নিহত, দাবি ইউক্রেনের

১ হাজারের বেশি রুশ সৈন্য নিহত, দাবি ইউক্রেনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শুরু হওয়া রাশিয়ার সবচেয়ে বড় আগ্রাসনের প্রথম দুই দিনে ১ হাজারের বেশি রুশ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শুক্রবার রাজধানী কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনী ঢুকে পড়ার পর এই দাবি করেছে ইউক্রেন।

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৮

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন

ইউক্রেনের আক্রমণের বিষয়ে সারা বিশ্বে নিন্দা উঠলেও এগুলো কানেই নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কড়াভাবে পুতিনের কথা যুদ্ধময়দানে প্রমাণ করছে রাশিয়ার ফাইটার প্লেন ও হেলিকপ্টারগুলো। তবে এর নিন্দা জানিয়েছেন বিশ্বের সব শীর্ষ নেতারা। এবার মহাশক্তিশালী রাশিয়া দিলো অন্যরকম এক হুমকি, যদি পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সহায়তা করে তবে যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৮

কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা, চলছে তুমুল লড়াই

কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা, চলছে তুমুল লড়াই

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্যরা। শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, রুশ সৈন্যরা এখন কিয়েভে। তবে ইউক্রেনের সৈন্যরা রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই গড়ে তুলেছে।

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২

রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথা ভাবছে নিউজিল্যান্ড

রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের কথা ভাবছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড থেকে রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।  

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬

আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিলেন ১৩ ইউক্রেনীয় সেনা

আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিলেন ১৩ ইউক্রেনীয় সেনা

ইউক্রেন জুড়ে চলছে রাশিয়ার সামরিক বাহিনীর ভয়াবহ হামলা। এর মধ্যে বীরত্বের কারণে ইউক্রেনের ১৩ সেনাসদস্য ভাসছেন মরণোত্তর প্রশংসায়। আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার বোমা হামলায় তারা নিহত হন।

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৯

ইউক্রেনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ বাংলাদেশের

ইউক্রেনে সহিংসতায় উদ্বেগ প্রকাশ বাংলাদেশের

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলা ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। উভয় দেশের সংকট নিরসনের আহবান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে থেকে একটি পোস্ট করা হয়। 

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করলো রাশিয়ান বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করলো রাশিয়ান বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার  (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১

রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত

রাশিয়ার ৫০ ও ইউক্রেনের ৪০ সেনা নিহত

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে অন্তত ৫০ জন সেনাকে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সাহায্য করবে পোল্যান্ড দূতাবাস

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের সাহায্য করবে পোল্যান্ড দূতাবাস

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা পোল্যান্ড যেতে ইচ্ছুক তাদের সেখানে আশ্রয় দিতে কাজ করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদেরও ভিসার ব্যবস্থা করে দেবে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৬

রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেবো : ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেবো : ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার অর্থনীতির ভিত্তি দুর্বল করে দেওয়ার হুমকি দেন তারা।  

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

রাশিয়ার হামলা : কিয়েভ ছাড়ছে সাধারণ মানুষ

রাশিয়ার হামলা : কিয়েভ ছাড়ছে সাধারণ মানুষ

ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দেশটির তিন দিকের সীমান্ত দিয়ে হামলা চালানো হয়েছে। মস্কোর স্থানীয় সময় ভোর ৫টা ৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং মিসাইল হামলা শুরু হয় বলে খবর প্রকাশিত হয়।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১১

ইউক্রেনে হামলা, রাশিয়ার ৫ বিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত

ইউক্রেনে হামলা, রাশিয়ার ৫ বিমান ও ১ হেলিকপ্টার ভূপাতিত

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ইউক্রেনের স্বঘোষিত স্বাধীন দুই প্রদেশকে স্বীকৃতি দিয়েছেন তিনি। এমন অবস্থায় ইউক্রেন জানাচ্ছে, রাশিয়ার ৫ টি বিমান ও ১টি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাঁরা।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫০

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১

২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া : অস্ট্রেলিয়া

২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া : অস্ট্রেলিয়া

পশ্চিমা বিশ্ব বারবার সতর্ক করছে, যে কোনও সময়ে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। ইউক্রেন-রাশিয়া এ উত্তাপে নিজেদের নাগরিকদের রাশিয়া ছাড়তে নির্দেশ দিয়েছে ইউক্রেন। ইউক্রেন জানাচ্ছে, জরুরি অবস্থা জারি করবে তাঁরা। এ সময়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানালেন আরও ভয়ানক সংবাদ। তিনি জানান, ইউক্রেনে রাশিয়ার পুরোমাত্রার হামলা সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে।

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০১

জরুরি অবস্থার ঘোষণা দিল ইউক্রেন

জরুরি অবস্থার ঘোষণা দিল ইউক্রেন

ইউক্রেন সীমান্তে লাখে-লাখে সেনা দাঁড় করিয়েছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব বারবার সতর্ক করছে, যে কোনও সময়ে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া। ইউক্রেন-রাশিয়া এ উত্তাপে নিজেদের নাগরিকদের রাশিয়া ছাড়তে নির্দেশ দিয়েছে ইউক্রেন। ইউক্রেন জানাচ্ছে, জরুরি অবস্থা জারি করবে তাঁরা।

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২১

নিজ দেশের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ ইউক্রেনের

নিজ দেশের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ ইউক্রেনের

নিজ দেশের নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। রাশিয়ায় বর্তমানে প্রায় ৩০ লাখ ইউক্রেনের নাগরিক বসবাস করছে। এমনকি অনেকেরই পরিবারের সদস্যরা এই দুই দেশেই অবস্থান করছেন। খবর বিবিসির।

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৮

রাশিয়া ইউক্রেনের স্বার্বভৌমত্ব লঙ্ঘন করেছে: জাতিসংঘ মহাসচিব

রাশিয়া ইউক্রেনের স্বার্বভৌমত্ব লঙ্ঘন করেছে: জাতিসংঘ মহাসচিব

ইউক্রেনের স্বঘোষিত দুই অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে আলোচনায় থাকা মহাশক্তিধর দেশ রাশিয়া। তবে ইউক্রেনের নিজেদের মধ্যের এই বিষয়ে রাশিয়ার 'নাক গলানো' নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্বের শীর্ষ সব নেতারা। এবার রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে মুখ খুলেছে জাতিসংঘও। জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এ বিষয়ের নিন্দা জানিয়েছেন। 

মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৯

সর্বশেষ
জনপ্রিয়