ঢাকা, বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩


চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ১৩৩ যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার, ২১ মার্চ ২০২২, ১৪:৫৪

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ : বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছে ফ্রান্স। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি বৈঠকের আগে সোমবার ফ্রান্সের কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনোরমান্ডি এই সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার, ২১ মার্চ ২০২২, ১৪:১২

আলোচনা ব্যর্থ মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ : জেলেনস্কি

আলোচনা ব্যর্থ মানে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ : জেলেনস্কি

তিন সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার অভিযান চলছে। যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা না গেলেও কিয়েভ-মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা ব্যর্থ হওয়ার অর্থ হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। 

সোমবার, ২১ মার্চ ২০২২, ১১:২৭

কাগজ সংকট, শ্রীলঙ্কায় ১০ লাখ স্কুলে পরীক্ষা বাতিল

কাগজ সংকট, শ্রীলঙ্কায় ১০ লাখ স্কুলে পরীক্ষা বাতিল

কাগজ সংকটের কারণে শ্রীলঙ্কায় ১০ লাখেরও বেশি স্কুলে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার (২১ মার্চ) থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে শনিবার (১৯ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তা বাতিল করার সিদ্ধান্ত জানানো হয় স্কুলগুলোকে।

সোমবার, ২১ মার্চ ২০২২, ১১:০৫

শ্রীলঙ্কায় তেলের জন্য দীর্ঘ লাইন, হঠাৎ পড়ে গিয়ে নিহত ২

শ্রীলঙ্কায় তেলের জন্য দীর্ঘ লাইন, হঠাৎ পড়ে গিয়ে নিহত ২

শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম আর রেকর্ড মুদ্রাস্ফীতির কারণে সস্তায় কেরোসিন এবং পেট্রোল কেনার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষার সময় মাটিতে লুটিয়ে পড়ে অন্তত দু’জন মারা গেছেন। রোববার দেশটির পৃথক দুই স্থানে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে।

রোববার, ২০ মার্চ ২০২২, ২৩:২৭

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন এক কোটি মানুষ

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়েছেন এক কোটি মানুষ

রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি বলে রোববার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান জানিয়েছেন।

রোববার, ২০ মার্চ ২০২২, ২২:২৬

৪০০ মানুষ আশ্রয় নেওয়া স্কুলে রুশ বাহিনীর হামলা

৪০০ মানুষ আশ্রয় নেওয়া স্কুলে রুশ বাহিনীর হামলা

ইউক্রেনের মারিউপোল শহরের একটি স্কুলে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর ওই স্কুলে ৪০০ জন সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন এবং শনিবার (১৯ মার্চ) সেখানে এই হামলার ঘটনা ঘটে। রোববার (২০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববার, ২০ মার্চ ২০২২, ১৪:৪২

রাশিয়ার হামলায় কিয়েভে শিশুসহ ২২৮ জন নিহত

রাশিয়ার হামলায় কিয়েভে শিশুসহ ২২৮ জন নিহত

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

রোববার, ২০ মার্চ ২০২২, ১২:১৫

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৪৭ কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৪৭ কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৭৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৮ হাজার ৩০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ লাখ এক হাজার ৬৮২ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪৭ হাজার ১৯১ জনে।

রোববার, ২০ মার্চ ২০২২, ১১:২৬

ইউক্রেনে ১৪৪০০ রুশ সৈন্য নিহত

ইউক্রেনে ১৪৪০০ রুশ সৈন্য নিহত

ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম তিন সপ্তাহে পাল্টা আঘাতে রুশ বাহিনীর ১৪ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ রুশ সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।

শনিবার, ১৯ মার্চ ২০২২, ২২:২২

করোনার নতুন ধরন শনাক্ত, ছড়িয়েছে ৫ দেশে

করোনার নতুন ধরন শনাক্ত, ছড়িয়েছে ৫ দেশে

করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে অন্তত ৫টি দেশে। দেশগুলো হলো- হংকং, যুক্তরাজ্য, ইসরায়েল, থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভারত।

শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৬:০৫

চতুর্থ ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না

চতুর্থ ডোজের অনুমতি চায় ফাইজার-মডার্না

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের পর এবার মডার্নাও করোনাভাইরাস থেকে সুরক্ষায় চতুর্থ ডোজ ব্যবহারের অনুমতি চেয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ১৮ বছর বয়সোর্ধ্ব সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছে তারা। খবর রয়টার্সের।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ২০:৩৮

করোনার যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য

করোনার যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য

বিদেশি যাত্রীদের জন্য করোনা বিষয়ক যাবতীয় ভ্রমণ বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য। এখন থেকে টিকা না নেওয়া যাত্রীদেরকে যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে আর করোনা টেস্ট করানোর বাধ্যবাধকতা থাকছে না।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ২০:০৮

রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত

রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শুক্রবার (১৮ মার্চ) পর্যন্ত টানা ২৩ দিনের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার অন্তত ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছে।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ১৫:৪৯

ইউক্রেনে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পর ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। বুধবার (১৬ মার্চ) মার্কিন কংগ্রেসে দেওয়া ভার্চুয়াল ভাষণে আমেরিকার কাছে আরও অস্ত্র সাহায্য চাওয়ার পর হোয়াইট হাউজ থেকে বাইডেন এ ঘোষণা দেন। 

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১৪:৫৮

ইউক্রেন-রাশিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ইউক্রেন-রাশিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের ঘটনায় দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জরুরি বৈঠকের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে সদস্যদেশগুলো। বার্তা সংস্থা এএফপি জানায়, পশ্চিমা ছয়টি দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আলবেনিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড এ অনুরোধ জানিয়েছে।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১৩:৫৭

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
সুনামি সতর্কতা জারি

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আজ ১৬ মার্চ, ২০২২ (বুধবার) রাতে জাপানের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া কর্মকর্তারা সুনামির আভাস দিয়ে সবাইকে সতর্ক করেছেন। তারা জানিয়েছেন, জাপানের ২০ লাখেরও বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

বুধবার, ১৬ মার্চ ২০২২, ২২:৩৩

জাস্টিন ট্রুডোসহ কানাডার ৩১৩ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

জাস্টিন ট্রুডোসহ কানাডার ৩১৩ জনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ কয়েকজন সদস্যসহ মোট ৩১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এখন থেকে তাদের রাশিয়ায় প্রবেশ বন্ধ।

বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৪:৩৫

হিজাব ইসলামে অপরিহার্য নয় : রায় ভারতের আদালতে
ভারতের হিজাব ইস্যু

হিজাব ইসলামে অপরিহার্য নয় : রায় ভারতের আদালতে

ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে বলেছে - মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে কর্নাটকের জনাকয়েক মুসলিম ছাত্রী যে আবেদন করেছিলেন, সেই মামলাতেই আদালত এই রায় দিয়েছেন।

বুধবার, ১৬ মার্চ ২০২২, ০৯:২০

আবারও কিয়েভে নিহত হলেন মার্কিন সাংবাদিক
রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

আবারও কিয়েভে নিহত হলেন মার্কিন সাংবাদিক

রাশিয়ান বাহিনীর অভিযানের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও নিহত হলেন দুই সাংবাদিক। নিহত ওই দুই সাংবাদিকের নাম পিয়েরে জাকরজেউস্কি এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের হয়ে কাজ করতেন।

বুধবার, ১৬ মার্চ ২০২২, ০৯:০৭

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো ইউরোপীয় ইউনিয়ন

রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২, ১৮:৪১

কিয়েভের আবাসিক ভবনে হামলা, মেট্রো স্টেশনে বিস্ফোরণ

কিয়েভের আবাসিক ভবনে হামলা, মেট্রো স্টেশনে বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা জোরদার হয়েছে। অন্যান্য স্থাপনার পাশাপাশি কিয়েভের আবাসিক ভবনগুলোও এখন রাশিয়ার সামরিক বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২, ১৪:৫৫

ইউক্রেনের প্রধান প্রধান শহর নিয়ন্ত্রণে নিতে পারে রাশিয়া

ইউক্রেনের প্রধান প্রধান শহর নিয়ন্ত্রণে নিতে পারে রাশিয়া

রাশিয়া ইউক্রেনের প্রধান প্রধান সব শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে চীনের সহায়তা ছাড়াই ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট সামরিক শক্তি মস্কোর আছে বলে পশ্চিমাদের সতর্ক করে দিয়েছে দেশটি। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এই সতর্কবার্তা দিয়েছেন।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২২:৫৯

যেভাবে ভাড়াটে সৈন্য নিয়োগ করছে মস্কো
রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

যেভাবে ভাড়াটে সৈন্য নিয়োগ করছে মস্কো

বহুদিন যাবত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে মস্কোর ভাড়াটে সৈন্য নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়ে আসছে। তবে এবার হাতে এসেছে অনেক প্রমাণও।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২২:৪৪

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৯০ শিশু নিহত, আহত শতাধিক

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৯০ শিশু নিহত, আহত শতাধিক

ইউক্রেনে রুশ আগ্রাসনের আজ (১৪ মার্চ) ১৯তম দিন। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৯০ শিশু নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছে।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ১৭:৫৯

রুশ অভিযানে মারিউপোলের প্রায় ২২০০ বাসিন্দা নিহত

রুশ অভিযানে মারিউপোলের প্রায় ২২০০ বাসিন্দা নিহত

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ১৫:১৭

`ভুল করে ছোঁড়া` মিসাইল : ভারতের ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান

`ভুল করে ছোঁড়া` মিসাইল : ভারতের ব্যাখ্যা মানতে নারাজ পাকিস্তান

চারদিন আগে ভারতের মাটি থেকে উৎক্ষিপ্ত হওয়া একটি মিসাইল পাকিস্তানের ভূখন্ডে আছড়ে পড়ার ঘটনায় ইসলামাবাদ এখন 'যৌথ তদন্তে'র দাবি জানাচ্ছে।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ০৮:৪৮

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করল রুশ সৈন্যরা

ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করল রুশ সৈন্যরা

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠের শহর ইরপিনে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে রুশ সৈন্যরা। এছাড়া রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে আরও এক সাংবাদিক আহত হয়েছেন। রোববার স্থানীয় মেডিক্যাল কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

রোববার, ১৩ মার্চ ২০২২, ২১:২১

যুদ্ধে ১৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত: জেলেনস্কি

যুদ্ধে ১৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত: জেলেনস্কি

রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে ইউক্রেনের অন্তত এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন তিনি। তবে রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি।

রোববার, ১৩ মার্চ ২০২২, ১৩:৫৭

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব; যা গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার, ১২ মার্চ ২০২২, ২১:৩৯

সর্বশেষ
জনপ্রিয়