প্রকাশিত: ০৪:২৭, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:২৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:২৮, ৮ সেপ্টেম্বর ২০১৯
বৃষ্টির ফাঁদে চট্টগ্রাম টেস্ট, আসতে পারে কলড অফের ঘোষণা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের শেষের দিকে এসে আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গতকাল শনিবারও (৭ সেপ্টেম্বর) শেষদিকে এসে বৃষ্টির এবং আলো স্বল্পতার কারণে বন্ধ করে দিতে হয় খেলা। এদিকে আজ চতুর্থ দিনে এসেও বৃষ্টির কারণে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টি না থামলে ঘোষণা আসতে পারে 'কলড অফ' এর।
গতকাল ম্যাচের বাকি অংশ শেষ করার জন্য নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করার কারণে আজ তা মাঠে নামার কথা ছিল সকাল ৯টা ৪০ মিনিটে। কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠেনি। চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে। যা একটানা ঝরে যাচ্ছে। তবে ভারী নয়। কখনো হালকা কখনো গুঁড়ি গুঁড়ি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির এমন ধারা অব্যাহত থাকবে পঞ্চম দিন পর্যন্ত। এতে করে ম্যাচটি ড্র হওয়ার উপক্রম হয়েছে। কেননা বৃষ্টি যদি আজ সারাদিনেও না থামে তাহলে আগামি কাল দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও চলতে থাকলে ম্যাচটি ‘কলড অফ’ ঘোষণা করা হবে।
আইনিউজ/এইচএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















