আপডেট: ০৮:৫২, ৯ সেপ্টেম্বর ২০১৯
টেনিসের ইতিহাস নাড়ানো নতুন রানী বিয়াঙ্কা
স্পোর্টস ডেস্ক: নিউ ইয়র্কে শনিবার রাতে টেনিসের ফাইনালে ঘটে গেছে এক অবিস্মরণীয় ঘটনা। মাত্র ১৯ বছর বয়সে শিরোপা জিতে আন্দ্রেইয়াস্কো রীতিমতো হইচই ফেলে দিয়েছেন টেনিস পাড়ায়। আর হইচই হবে নাই বা কেন? এটা যে বিয়াঙ্কা আন্দ্রেয়াস্কোর প্রথম পাওয়া কোনো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। যাকে হারিয়েছেন সেও টেনিসের আরেক কিংবদন্তী খেলোয়াড় সেরেনা। তাই আন্দ্রেয়েস্কোর ফাইনাল জেতাটা একটা ইতিহাস হয়েই থাকবে টেনিস ভুবনে।
খেলা যখন শুরু হয়েছে তখনো হয়তো কেউ ভাবেনি যে গ্যালারিতে বসেও তারাও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছেন। টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানিতে খেলতে নামা সেরেনার শুরুটা মোটেও ভালো হয়নি। সাদামাটা পারফরম্যান্সে প্রথম সেটেই পিছিয়ে পড়েন যুক্তরাষ্ট্রের ৩৭ বছর বয়সী তারকা সেরেনা।
নারী এককে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার পথে দুর্দান্ত ভাবেই এগুচ্ছিলেন আমেরিকান টেনিস কিংবদন্তি সেরেনা। কিন্তু ফাইনালে তাকে থামিয়ে দিলেন এমন এক নবাগত যার জন্ম ১৯৯৯ সালে ফ্লাশিং মিডোয় সেরেনার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়েরও নয় মাস পরে!
প্রথম সেটে সেরেনাকে একেবারেই আত্মবিশ্বাসী মনে হয়নি। পরের সেটেও ৫-১ ব্যবধানে এগিয়ে যান কানাডিয়ান ১৫তম বাছাই। এরপর সমর্থকদের মধ্যে সেরেনা আশার সঞ্চার করেছিলেন অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর। টানা চার সেট জিতে ৫-৫ টাইও করেন। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি প্রতিযোগিতার ছয় বারের চ্যাম্পিয়ন। ফলে হারটাকেই বরণ করে নিইয়ে ইতিহাসের দিকে এগিয়ে দিতে হয়েছে কনিষ্ঠ আন্দ্রেয়াস্কোকে। এই প্রতিযোগিতায় মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই খেলোয়াড়।
[caption id="attachment_17472" align="aligncenter" width="1200"]
শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী আন্দ্রেয়াস্কো[/caption]
পুরো ম্যাচেই আট নম্বর এই বাছাইকে লড়তে হয়েছে নিজের সেরা ফর্মের সঙ্গে। প্রথম সার্ভ ভালোমত করতে পেরেছেন মাত্র ৪৪ শতাংশ, দ্বিতীয় সার্ভে সফলতা ছিল মাত্র ৩০ শতাংশ। আটবার পড়েন ডাবল ফলটের জালে। ফাইনালের আগ পর্যন্ত ছয় ম্যাচে যার সার্ভ ব্রেক হয়েছিল তিন বার, ফাইনালে সেই সেরেনার সার্ভ দুই সেটে ছয় বার ব্রেক করেন আন্দ্রেয়েস্কো। আন্দ্রেয়েস্কোর কাছে পুরো ব্যাপারটাই লাগছে স্বপ্নের মত, ‘এ বছররটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মত। এই মুহূর্তটার জন্য আমি দীর্ঘ সময় অপেক্ষা করেছি।’
ইতিহাস নাড়ালেন আন্দ্রেয়াস্কো
শনিবারের ম্যাচ জেতে আন্দ্রেয়াস্কো শুধু শিরোপাই ঘরে তোলেন নি। সেই সাথে টেনিসের ইতিহাসেও নাড়া দিয়েছেন এই কানাডিয়ান খেলোয়াড়। কেননা ২০০৪ সালের পর প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন আন্দ্রেয়েস্কো। সে বছরের উইম্বলডনে মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন রুশ তারকা শারাপোভা।
[caption id="attachment_17468" align="aligncenter" width="700"]
মাত্র ১৭ বছর বয়সে চ্যাম্পিয়ন হয়েছিলেন রুশ তারকা শারাপোভা[/caption]
প্রথম কানাডিয়ান হিসেবে টেনিসের গ্র্যান্ড স্ল্যাম জয়ের ইতিহাস গড়ার পর আন্দ্রেয়েস্কো বলেন, "এই বছরে একটা স্বপ্ন সত্যি হলো। এই মুহূর্তটির জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এই মঞ্চে সত্যিকারের এক কিংবদন্তি সেরেনার বিপক্ষে খেলাটা অসাধারণ।"
২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনা এই নিয়ে টানা চারটি মেজরের ফাইনালে হারলেন। ইউএস ওপেনের গত আসরে ওই সময়ের ২০ বছর বয়সী জাপানের নাওমি ওসাকার বিপক্ষে হেরেছিলেন তিনি।
[caption id="attachment_17470" align="aligncenter" width="725"]
এর আগে ২০ বছর বয়সী জাপানের নাওমি ওসাকার বিপক্ষে হেরেছিলেন[/caption]
এবারও ব্যর্থ হওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ সেরেনা। তার চেয়েও যেন বেশি ক্ষুব্ধ নিজের বাজে পারফরম্যান্সে। তবে প্রতিপক্ষকে বাহবা দিতে কার্পণ্য করেননি ইউএস ওপেনে ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা।
হেরেও আন্দ্রেয়াস্কোকে অভিবাদন জানাতে ভুলে যান নি সেরেনা। খেলা শেষে সেরেনা বলেন, "বিয়াঙ্কা অবিশ্বাস্য একটি ম্যাচ খেলেছে। তার এমন সাফল্যে আমি খুশি। অসাধারণ একটি ম্যাচ হলো।"
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























