Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ১৯ ১৪৩২

প্রকাশিত: ১৩:১৬, ৩০ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:১৬, ৩০ আগস্ট ২০১৯

মসজিদের ইমামের কক্ষে ৩ শিশুর লাশ

আইনিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদী জামে মসজিদের ইমামের কক্ষ থেকে ইমামের ছেলেসহ তিন মাদ্রাসাছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটায় ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার আইচ এ তথ্য জানান।নিহতরা হলো—মসজিদের ইমাম বরগুনার জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৮), মতলবের দশপাড়া এলাকার নূরানি তৃতীয় শ্রেণির ছাত্র ইব্রাহিম (১২) এবং মতলবের নলুয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে ও চতুর্থ শ্রেণির ছাত্র রিফাত হোসেন (১৫)।

স্থানীয়রা জানায়, মসজিদের ইমাম জামাল উদ্দিন জুমার নামাজের পর মিলাদ শেষে তার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে দেখেন রুম ভেতর থেকে বন্ধ। পরে তিনি রুমের জানালা দিয়ে দেখেন তার ছেলেসহ আরও দুই ছেলে খাটের ওপর পড়ে আছে। এ সময় তাদের অনেক ডাকাডাকি করা হলেও কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রুমের দরজা ভেঙে তিনজনকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পাঁচ মিনিট পর মারা যায়।

ওসি বলেন, ‘আমরা খবর পেয়ে তিন ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। এখনও ঘটনাস্থলে রয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’ খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়