আপডেট: ১০:২৫, ১ সেপ্টেম্বর ২০১৯
তিন হাজার ৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসি’র
নিজস্ব প্রতিবেদক: ২০১৯-২০ অর্থবছরের জন্য তিন হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার নগর ভবনের অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
২০১৮-১৯ অর্থবছরে তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট দিয়েছিল ডিএসসিসি। এরমধ্যে এক হাজার ৯০২ কোটি ৯৫ লাখ টাকার বাজেট বাস্তবায়ন হয়েছে।
এবারের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে ৩২ কোটি ৬৫ লাখ টাকা বাড়িয়ে ধরা হয়েছে।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭২ কোটি ৮০ লাখ টাকা। সরকারি ও বৈদেশিক সাহায্য নির্ভর প্রকল্প থেকে দুই হাজার ৪৪৮ কোটি ৯৩ লাখ টাকা, আর অন্যান্য আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকা।
এবারের বাজেটে মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৯৪ কোটি ৯৩ লাখ টাকা। পরিচালনা ব্যয় ৬২৯ কোটি ৩৭ লাখ টাকা এবং অন্যান্য ব্যয় ৩ কোটি ৫০ লাখ টাকা।
নতুন বাজেট সম্পর্কে মেয়র বলেন, যানজট নিরসন, বাস রুট র্যাশনালাইজেশন, কমিউনিটি অ্যাম্বাসেডর, বঙ্গবন্ধু জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্র, বিনামূল্যে দাফনের ব্যবস্থা, জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠান, জলসবুজে ঢাকা প্রকল্পসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিগত চার বছরে আমরা যা করেছি, তা কয়েক দশকেও হয়নি। শতভাগ এলইডি লাইট লাগানো হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা খাদেমুল করিম ইকবাল প্রমুখ।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























