আপডেট: ১৬:১৫, ১ সেপ্টেম্বর ২০১৯
মাধবপুরে সড়কে প্রাণ হারালেন ছাত্রলীগ নেতা
মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহাম্মেদ রুবেল (৩৫) ।
রোববার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও দুইজন।
রুবেল ধর্মঘর এলাকার ফজলুর রহমানের ছেলে । আহত অন্য দুজন হলেন রামনগর গ্রামের শিপন মিয়া (৩৫) ও মানিক মিয়া (৩০) ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রুবেল, শিপন ও মানিক উপজেলা পরিষদের সামনে দাঁড়ানো ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ৩ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় রুবেলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























