আপডেট: ০৫:০৭, ৫ সেপ্টেম্বর ২০১৯
শুরুতেই তাইজুলের শিকার ইহসানুল্লাহ
ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ১০ মাস পর চট্টগ্রামের মাটিতে আবারো টেস্ট খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে টস হেরে বোলিংয়ে টাইগাররা। খেলার শুরুতেই আফগানদের ঘাড়ে চেপে বসেছে তাইজুল। দলের হয়ে প্রথম উইকেট নিয়ে প্যাভিলিয়নে ফেরালেন ইহসানুল্লাহ জান্নাতকে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় একমাত্র টেস্ট খেলাটি শুরু হয়।
ওপেনিং আসেন ইব্রাহিম জারদান ও ইহসানুল্লাহ জান্নাত। কিন্তু টাইগার স্পিনে সুবিধা করতে পারলেন না আফগান ওপেনাররা। তাইজুল ইসলামের বলে মাত্র ১২ ওভারে দলীয় ১৯ রানেই ভাঙে ওপেনিং জুটি। বোল্ড হয়ে ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন ইহসানুল্লাহ জান্নাত।
চট্টগ্রামের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। তবে টেস্ট শুরুর আগে ভাবা হচ্ছিল যে এবার স্পোটিং উইকেট বানানে হবে। কিন্তু ধারণা করা হচ্ছে চট্টগ্রামের উইকেট এবারও স্পিন সহায়ক হিসেবে তৈরি করা হয়েছে। আর তাই কোনো পেসার ছাড়াই মাঠে নেমেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দারুণ এক বিশ্বকাপ মিশন শেষ করে বিশ্রাম নিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। টাইগারদের মূল স্পটলাইটটা থাকবে টেস্ট অধিনায়কের দিকে।
অন্যদিকে টেস্ট ক্রিকেটে নতুন দল আফগানিস্তান। তাদের অভিজ্ঞতার ভাণ্ডারে মাত্র দুটি টেস্ট। কিন্তু নিজেদের দ্বিতীয় টেস্টেই জয়ের দেখা পায় তারা। টেস্ট ক্রিকেট নতুন হলেও দলের ক্রিটেকারদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক দিনের।
আফগান দলের স্পটলাইট থাকবে তাদের অধিনায়ক রশিদ খানের ওপর। টস করেই সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কের রেকর্ড নিজের করে নিলেন এই স্পিনার।
এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ নবীসহ আরো দুই স্পিনার রয়েছেন। তাই বাংলাদেশকে স্পিন দিয়েই ঘায়েলের পরিকল্পনা করেছে আফগানিস্তানও।
বোঝাই যাচ্ছে যে- দুই দলেই প্রধান শক্তি হলো স্পিন। তাই লড়াই হবে স্পিনারদের মধ্যে। সেই লড়াইটাও নেতৃত্ব দেবেন দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রশিদ খান। তাই লড়াইটা বাংলাদেশ বনাম আফগানিস্তান না বলে সাকিব বনাম রশিদ বললেও ভুল হবে না।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























