আপডেট: ১০:৫৪, ৫ সেপ্টেম্বর ২০১৯
ফেঞ্চুগঞ্জে সহপাঠীর ঘুষিতে শিক্ষার্থী নিহত
ফেঞ্চুগঞ্জ: সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি স্কুলে সহপাঠীর ঘুষিতে এক স্কুলছাত্র মারা গেছে। নিহত শিক্ষার্থী মজিদুল ইসলাম (১৩) উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলশ জানায়, শ্রেণীকক্ষের প্রথম সারির ব্রেঞ্জে বসা নিয়ে নিয়ে মাহিদের সাথে তার সহপাঠি সাইফুল ইসলাম (১৪)-এর ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে মাহিদকে নাকে ঘুষি দেয় সাইফুল। এতে ঘটাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিদ উপজেলার মল্লিকপুর গ্রামের আলতমা আলীর পুত্র।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সাইফুর রহমান সায়েম একই উপজেলার মনুরটুক গ্রামের আমীর আলী ছেলে। মাহিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























