আপডেট: ০৬:৩২, ৮ সেপ্টেম্বর ২০১৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
আইনিউজ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাসিমা বেগম (৪৮) নামে এক গৃহবধূ মারা গেছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এর আগে শনিবারে রক্ত পরীক্ষার পর নাসিমা বেগমের ডেঙ্গু শনাক্ত হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েই নাসিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।
গৃহবধূর বড় ভাই হাজী মো. মুসলেহ উদ্দিন জানান, ৩-৪দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন নাসিমা। তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। শনিবার সেখানে তার রক্তের কয়েকটা পরীক্ষা করে ডেঙ্গু জ্বর ধরা পড়লে আজ ভোরে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল তাঁকে। তবে ডেঙ্গু জ্বরের পাশাপাশি নাসিমার কিডনি রোগও ছিল বলে জানান তিনি।
মুসলেহ উদ্দিন আরও জানান, তাদের বাড়ি কুমিল্লার মোরাদনগর উপজেলায়। ১ ছেলে ও ২ মেয়েকে নিয়ে মিরপুর শেওড়া পাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। তার স্বামী জাহাঙ্গীর আলম সৌদি আরব প্রবাসী।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















